Ajker Patrika

কক্সবাজারে এসে অসুস্থ উপদেষ্টা ফারুকী, এয়ার অ্যাম্বুলেন্সে ফিরলেন ঢাকায়

কক্সবাজার প্রতিনিধি
আপডেট : ১৭ আগস্ট ২০২৫, ০০: ১২
কক্সবাজারে এসে অসুস্থ উপদেষ্টা ফারুকী, এয়ার অ্যাম্বুলেন্সে ফিরলেন ঢাকায়
মোস্তফা সরয়ার ফারুকী। ফাইল ছবি

কক্সবাজারে সরকারি সফরে এসে অসুস্থ হয়ে পড়ায় সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকীকে এয়ার অ্যাম্বুলেন্স যোগে ঢাকায় পাঠানো হয়েছে।

আজ শনিবার রাত সাড়ে ১০ টার পরপরই তাকে নিয়ে কক্সবাজার বিমানবন্দর থেকে এয়ার অ্যাম্বুলেন্সটি ঢাকার উদ্দেশে রওনা দেয়।

কক্সবাজারের অতিরিক্ত জেলা প্রশাসক (সাধারণ) ইমরান হোসাইন সজীব এ তথ্য নিশ্চিত করেছেন।

এর আগে রাত ৮ টার দিকে সংস্কৃতি উপদেষ্টা শহরের হোটেল ওশান প্যারাডাইজে অবস্থানকালে বুকে ব্যাথা এবং উচ্চ রক্তচাপ অনুভব করার পর অসুস্থ হয়ে পড়েন বলে জানান তিনি।

ইমরান হোসাইন সজীব বলেন, সংস্কৃতি উপদেষ্টা শুক্রবার বিকেলে ৫ দিনের সফরে বিমানযোগে কক্সবাজার পৌঁছান। এরপর তিনি রাত্রিযাপনের জন্য অভিজাত হোটেল ওশান প্যারাডাইজে ওঠেন।

রোববার (১৭ আগস্ট) কক্সবাজারকে ‘সাংস্কৃতিক হাব’ হিসেবে গড়ে তুলতে বিভিন্ন অংশীজনদের নিয়ে দুই দিনব্যাপী আয়োজিত কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা ছিল।

অতিরিক্ত জেলা প্রশাসক বলেন, সংস্কৃতি উপদেষ্টা অসুস্থতার খবরে রোববার কক্সবাজারে আয়োজিত কর্মশালাটি স্থগিত করা হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

যুক্তরাষ্ট্রে ‘ভয়ংকর অপরাধে’ গ্রেপ্তার ১০ বাংলাদেশির ছবিসহ পরিচয় প্রকাশ

বিসিএসে নিয়োগের সব ধাপ হবে সফটওয়্যারে

প্রকাশ্যে আইসক্রিম বিক্রেতার শিরশ্ছেদ, মুণ্ডু বাড়িতে নিয়ে গেলেন খুনি

বেরোবিতে ছাত্রীর সঙ্গে অন্তরঙ্গ অবস্থায় ঢাবি ছাত্র, থানায় নিয়ে মুচলেকা

জোড়া লাল কার্ডের ম্যাচে ভারতকে রুখে দিল বাংলাদেশ

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত