
কিশোরগঞ্জের ভৈরবে বিপুল পরিমাণ নগদ টাকাসহ আটক হওয়া দুই স্বর্ণকারকে প্রায় ২১ ঘণ্টা পর থানা থেকে ছেড়ে দিয়েছে পুলিশ। একই সঙ্গে তাঁদের কাছ থেকে জব্দ করা ১ কোটি ৮৫ হাজার টাকাও ফেরত দেওয়া হয়েছে। বৃহস্পতিবার রাত ৯টার দিকে যাচাই-বাছাই শেষে তাঁদের ছেড়ে দেওয়া হয় বলে জানিয়েছে পুলিশ। এই ঘটনায় এলাকায় নানা প্রশ্নের সৃষ্টি হয়েছে।
আটক হওয়া দুজন হলেন ভৈরব শহরের গাছতলাঘাট এলাকার সপু দেবনাথ (৩০) ও ভৈরব বাজারের শীমল দেবনাথ (২৭)। সপু দেবনাথ ভৈরব বাজারের ‘কথা শিল্পালয়’ নামের একটি স্বর্ণের দোকানের মালিক।
পুলিশ সূত্রে জানা যায়, বুধবার রাত সাড়ে ১১টার দিকে ভৈরব শহরের রেলওয়ে স্টেশন রোডের পৌর কবরস্থানের সামনে টহল পুলিশ চেকপোস্টে তাঁদের আটক করা হয়। সে সময় চট্টগ্রামগামী মহানগর এক্সপ্রেস ট্রেন থেকে নেমে রিকশাযোগে ভৈরব বাজারের দিকে যাচ্ছিলেন তাঁরা। আচরণ সন্দেহজনক মনে হওয়ায় পুলিশ রিকশা থামিয়ে তল্লাশি চালায়। এ সময় তাঁদের সঙ্গে থাকা একটি বস্তা ও একটি ব্যাগ থেকে ১ কোটি ৮৫ হাজার টাকা জব্দ করা হয়।
পরে ঘটনাটি ভৈরব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতাউর রহমান আকন্দ ও ভৈরব সার্কেলের সহকারী পুলিশ সুপার মো. ফয়জুল ইসলামকে জানানো হয়। তাঁরা ঘটনাস্থলে গিয়ে আটক ব্যক্তিদের থানায় নিয়ে যান।
স্থানীয় সূত্রে জানা গেছে, টাকা উদ্ধারের পর তাঁদের ছাড়াতে রাতেই থানায় স্বর্ণ ব্যবসায়ী সমিতির কয়েকজন নেতা ও প্রভাবশালী ব্যক্তিরা যোগাযোগ করেন।
ভৈরব স্বর্ণ ব্যবসায়ী সমিতির সভাপতি স্বপন দেবনাথ বলেন, কয়েকজন ব্যবসায়ীর ঢাকায় সোনা বিক্রি করে সেই টাকা নিয়ে মহানগর এক্সপ্রেস ট্রেনে ভৈরবে ফেরেন সপু দেবনাথের কর্মচারী। স্টেশন থেকে বাড়ি যাওয়ার পথে পুলিশ তাঁদের আটক করে। পরে সোনা বিক্রির কাগজপত্র জমা দিলে পুলিশ টাকা ও আটক ব্যক্তিদের ছেড়ে দেয়।

ভৈরব থানার ওসি আতাউর রহমান আকন্দ বলেন, ‘টাকার বৈধ উৎসের প্রমাণ পাওয়ায় ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে তাঁদের ছেড়ে দেওয়া হয়েছে। যাচাই-বাছাই করতেই কিছুটা সময় লেগেছে।’
ভৈরব সার্কেলের সহকারী পুলিশ সুপার মো. ফয়জুল ইসলাম বলেন, টাকার বৈধ উৎস যাচাই-বাছাই করতে সময় লেগেছে। ঢাকার তাঁতীবাজারের বীথি নামক সোনার দোকানে ৪৫ ভরি সোনা বিক্রির টাকা এগুলো। তিনি বলেন, ওই সময় টাকার সঙ্গে সোনা বিক্রির রসিদ ছিল না। বেলা ১১টায় রসিদ নিয়ে এলে তা যাচাই-বাছাই করার পর ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে রাত ৯টার দিকে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম ও ভৈরব বাজারের স্বর্ণ ব্যবসায়ীর জিম্মায় আটক ব্যক্তিদের ছেড়ে দেওয়া হয় এবং জব্দ করা টাকা বুঝিয়ে দেওয়া হয়।

চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ স্থলবন্দরের ইমিগ্রেশন চেকপোস্টে (আইসিপি) অভিযান চালিয়ে সোনা পাচারের সময় মো. সানি মিয়া (২৭) নামের এক পাসপোর্টধারী যাত্রীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। তাঁর কাছ থেকে ২৩১ দশমিক ৮১ গ্রাম ওজনের দুটি সোনার বার উদ্ধার করা হয়েছে, যার বাজারমূল্য প্রায় ৫৩ লাখ...
৩৮ মিনিট আগে
রাত ১০টা পর্যন্ত পাওয়া তথ্য অনুযায়ী, মাইক্রোবাসের চালকসহ দুই পরিবারের ১৪ জন নিহত হয়েছেন। গভীর রাতে ময়নাতদন্ত ছাড়াই মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। নিহত ব্যক্তিদের মধ্যে ৯ জনের মরদেহ মোংলায়, ৪ জনের মরদেহ কয়রায় এবং মাইক্রোবাসচালকের মরদেহ নেওয়া হয়েছে রামপালে।
১ ঘণ্টা আগে
প্রতিষ্ঠানটির ব্যবস্থাপক দিলীপ কুমার সিংহ জানান, রমজান ও ঈদ মৌসুমে প্রতিদিন প্রায় ২০০ কেজি সেমাই বিক্রি হয়। প্রতি কেজির দাম ২৫০ টাকা। তিনি বলেন, ‘রমজানের আগে কিছু সেমাই পাইকারি বিক্রি করা হলেও এখন খুচরা ক্রেতাদের চাহিদা সামলাতেই ব্যস্ত থাকতে হচ্ছে।’
১ ঘণ্টা আগে
গত বছরের লোকসান কাটিয়ে উঠতে এবার বেশি জমিতে আলু চাষ করেছিলেন রংপুরের কৃষকেরা। কিন্তু টানা বৃষ্টিতে জেলার অনেক এলাকার উঠতি আলুর খেত পানিতে তলিয়ে গেছে। খেতেই নষ্ট হচ্ছে একরের পর একর জমির আলু। এতে নতুন করে লোকসানের শঙ্কায় দিশেহারা হয়ে পড়েছেন হাজারো কৃষক।
৭ ঘণ্টা আগে