
চট্টগ্রামের বোয়ালখালীতে গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত আসামি মোহাম্মদ মহিউদ্দিনকে (২৮) ধরতে গিয়ে ধস্তাধস্তিতে তিন পুলিশ সদস্য ও মামলার বাদীসহ অন্তত পাঁচজন আহত হয়েছেন। পুলিশের দাবি, মহিউদ্দিন পুলিশ সদস্যদের আঁচড় ও কামড় দিয়েছেন। তবে হাতকড়াসহ পালিয়ে গিয়েও শেষরক্ষা হয়নি মহিউদ্দিনের। পুলিশ তাঁকে আটক করেছে।
গতকাল রোববার দিবাগত রাত ১১টার দিকে উপজেলার চরণদ্বীপ মসজিদঘাটা এলাকায় এ ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, মহিউদ্দিন উত্তর করলডেঙ্গা বাদশা বৈদ্যর বাড়ি এলাকার বাসিন্দা। আবদুল মান্নান নামের এক ব্যক্তি তাঁর বিরুদ্ধে সিআর মামলা করলে আদালত গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন।
রোববার রাত ১১টার দিকে মহিউদ্দিনকে গ্রেপ্তারে অভিযান চালায় পুলিশ। অভিযানে মামলার বাদীও উপস্থিত ছিলেন। এ সময় পুলিশের ওপর হামলার ঘটনা ঘটে।
আহত পুলিশ সদস্যরা হলেন উপপরিদর্শক আবদুল হালিম (৪৮), সহকারী উপপরিদর্শক মাসুম বিল্লাহ (৩৫) ও কনস্টেবল হাসানুজ্জামান (৩২)। তাঁরা রাত সাড়ে ১২টার দিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে চিকিৎসা নেন বলে জানান কর্তব্যরত চিকিৎসক কৌশিক দাশ।
মামলার বাদী আবদুল মান্নান (৫৫) ও মোক্তার হোসেনও (৪০) আহত হয়েছেন।
ঘটনার পর চরণদ্বীপ ইউনিয়ন পরিষদে নিয়োজিত গ্রাম পুলিশ জেবল হোসাইনকে (২৩) আটক করেছে পুলিশ।
বোয়ালখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাফফর হোসেন বলেন, আদালতের গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত আসামিকে ধরতে গেলে তিনি পুলিশ সদস্যদের আঁচড় ও কামড় দেন। তবে তাঁকে গ্রেপ্তার করা গেছে। তাঁর আত্মীয় গ্রাম পুলিশ জেবল হোসাইনকেও আটক করা হয়েছে।
জেবল হোসাইন মূল মামলার আসামি নন উল্লেখ করে ওসি বলেন, পুলিশের ওপর হামলার ঘটনায় তাঁর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

চাঁদপুরের হাইমচরে ১৫ মামলার এজাহারনামীয় আসামি ও তালিকাভুক্ত শীর্ষ মাদক ব্যবসায়ী হিসেবে পরিচিত মো. জসিম উদ্দিন ওরফে কানা জসিমকে ৫১ পিস ইয়াবাসহ গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার রাতে গ্রেপ্তারের পর সোমবার তাঁকে চাঁদপুর আদালতে পাঠানো হয়।
৫ মিনিট আগে
মাদকসেবীকে না পেলে তাঁর স্ত্রী, বাপ-মাকে ধরে জেলে পাঠাতে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) নির্দেশ দিয়েছেন জামালপুর-২ (ইসলামপুর) আসনের সংসদ সদস্য ও বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য সুলতান মাহমুদ বাবু।
১০ মিনিট আগে
ভোলার ইলিশা লঞ্চঘাটে মেঘনা নদীতে নৌকাডুবির ঘটনায় দুই জেলেকে জীবিত উদ্ধার করেছে কোস্ট গার্ড। তাদেরকে প্রয়োজনীয় চিকিৎসাসহায়তা প্রদান করা হয়েছে। উদ্ধারকৃত দুই জেলে হলেন ভোলা সদর উপজেলার রাজাপুর ইউনিয়নের কন্দকপুর গ্রামের মো. মোতাহার গোল্দারের ছেলে মো. আলমগীর গোল্দার (৪৫) ও তার ছেলে মো. মিজানুর রহমান
১৪ মিনিট আগে
হত্যাকাণ্ডের সময় আসামিরা মাদকাসক্ত ছিলেন কি না, তা যাচাই করতে তাঁদের ডোপ টেস্টও করা হয়। গতকাল রংপুর কেন্দ্রীয় কারাগারে তাঁদের প্রস্রাবের নমুনা সংগ্রহ করা হয়। পরীক্ষায় ইয়াবা বা মাদকের উপস্থিতি পাওয়া যায়নি। তবে ঘটনার প্রায় নয় দিন পর নমুনা সংগ্রহ করায় এই ফল দিয়ে হত্যার সময় তাঁরা
৩২ মিনিট আগে