
বগুড়ার মোকামতলায় চুরি করতে গিয়ে স্থানীয় লোকজনের হাতে ধরা পড়েন মুকুল হোসেন ওরফে পুতুল (৪৭) নামের এক ব্যক্তি। পরে তাঁকে আটকে রেখে মাথা ন্যাড়া করে দেন স্থানীয় লোকজন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাঁকে গ্রেপ্তার করে।
গতকাল শুক্রবার দিবাগত রাত ২টার দিকে মোকামতলা উপজেলার বাদিয়াচড়া গ্রামে এ ঘটনা ঘটে।
গ্রেপ্তার মুকুল হোসেন বগুড়ার শিবগঞ্জ উপজেলার পিরব ইউনিয়নের দেবচণ্ডী গ্রামের বাসিন্দা। তাঁর বিরুদ্ধে বিভিন্ন থানায় চুরির নয়টি মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার দিবাগত রাত ২টার দিকে বাদিয়াচড়া গ্রামের বাসিন্দা আব্দুর রহিমের বাড়িতে চুরির উদ্দেশে প্রবেশ করেন মুকুল। এ সময় বাড়ির লোকজন বিষয়টি টের পেলে আশপাশের স্থানীয় লোকজন এগিয়ে এসে তাঁকে ধরে ফেলেন। পরে তাঁকে আটকে রেখে মাথা ন্যাড়া করে দেওয়া হয়।
খবর পেয়ে আজ শনিবার সকাল ৭টার দিকে মোকামতলা পুলিশ তদন্ত কেন্দ্রের উপপরিদর্শক (এসআই) আনছার আলী ঘটনাস্থলে গিয়ে মুকুলকে পুলিশি হেফাজতে নেন।
এসআই আনছার আলী বলেন, ‘খবর পেয়ে আমরা ঘটনাস্থলে গিয়ে ওই ব্যক্তিকে পুলিশি হেফাজতে নিই। তাঁর বিরুদ্ধে বিভিন্ন থানায় চুরির নয়টি মামলা রয়েছে। আগের মামলায় গ্রেপ্তার দেখিয়ে আজ শনিবার দুপুরে তাঁকে আদালতে পাঠানো হয়েছে।’

খুলনাকে পুনরায় শিল্প ও শিক্ষা নগরী হিসেবে গড়ে তোলার অঙ্গীকার ব্যক্ত করেছেন শিক্ষামন্ত্রী আ. ন. ম. এহসানুল হক মিলন। তিনি বলেন, দেশের শিক্ষাব্যবস্থার যে অভাবনীয় উন্নয়ন সাধিত হয়েছে, সেই গতি ও অগ্রযাত্রাকে স্তব্ধ করার শক্তি আর কারও নেই।
৩ ঘণ্টা আগে
খুলনায় মাঝনদীতে ফেরি ও ট্রলারের সংঘর্ষ হয়েছে। এতে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। আজ মঙ্গলবার রাত পৌনে ১০টার দিকে খুলনার জেলখানা ঘাটে এ ঘটনা ঘটে।
৪ ঘণ্টা আগে
টানা তিন মাসের নিষেধাজ্ঞা শেষে আজ মঙ্গলবার থেকে পর্যটক ও জেলে-বাওয়ালিদের জন্য খুলেছে সুন্দরবনের দ্বার। তবে প্রথম দিনে সকাল থেকে বৈরী আবহাওয়ার কারণে কমসংখ্যক বনজীবী ও পর্যটক সুন্দরবনে গেছেন।
৫ ঘণ্টা আগে
রাজধানীর কামরাঙ্গীরচরের আলীনগরে বাসা থেকে রুহুল আমিন শেখ নামে এক কাপড় ব্যবসায়ীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। পুলিশের প্রাথমিক ধারণা, ব্যাংকঋণ ও অন্যান্য ব্যবসায়ীর পাওনা পরিশোধের চাপের কারণে তিনি আত্মহত্যা করেছেন...
৬ ঘণ্টা আগে