
কুমিল্লার পদুয়ার বাজার লেভেল ক্রসিংয়ে যাত্রীবাহী বাসের সঙ্গে ট্রেনের সংঘর্ষে ঝিনাইদহের একই পরিবারের তিনজনসহ চারজন নিহত হয়েছেন। নিহতরা হলেন ঝিনাইদহের মহেশপুর উপজেলার পাতিবিলা গ্রামের পিন্টু মিয়ার স্ত্রী লাইজু আক্তার (২৬), তাঁদের দুই মেয়ে খাদিজা (৮) ও মরিয়ম (৪) এবং ঝিনাইদহ সদর উপজেলার পানামি গ্রামের মুক্তার বিশ্বাসের ছেলে জোয়াদ বিশ্বাস (২৬)।
মহেশপুর উপজেলার পাতিবিলা গ্রামের বাসিন্দা শাহাজাহান বলেন, ‘পিন্টু আমার ভাইপো। ঈদের আগে সে স্ত্রী ও সন্তানদের নিয়ে আমাদের বাড়িতে আসে। ঈদের দিন বউমা আমাকে বলে কাকা, আমি বাবার বাড়িতে দেড় বছর যাই না। একটু কয়েক দিনের জন্য ঘুরে আসি। পরে বিকেলে পিন্টু স্ত্রী ও দুই সন্তানকে নিয়ে কুমিল্লার উদ্দেশে রওনা দেয়। ঢাকায় গিয়ে গাড়ি থেকে পিন্টু নেমে যায় এবং তাদের জানায় তাঁর টিপ আছে, পরে রাতে যাবে। আজ সকালে ফোনে জানতে পারি, দুর্ঘটনায় আমার ভাইপোর স্ত্রী ও দুই সন্তান মারা গেছে।’
অন্যদিকে ঝিনাইদহ সদর উপজেলার পানামি গ্রামের বাসিন্দা রমজান বলেন, তাঁর চাচাতো ভাই জোয়াদ বিশ্বাস ঝিনাইদহ শহরে মাংসের ব্যবসা করতেন। তাঁর স্ত্রী নোয়াখালীর বাসিন্দা। ঈদের আগে থেকেই তাঁর স্ত্রী ও সন্তান নোয়াখালীতে ছিল। ঈদের দিন সন্ধ্যায় তাঁর ভাই জোয়াদ বিশ্বাস শ্বশুরবাড়ি যাওয়ার উদ্দেশে ওই বাসে রওনা দেন। সকালে তাঁর মোবাইল ফোন থেকে একজন ফোন করে জানান, বাস-ট্রেন দুর্ঘটনায় জোয়াদ মারা গেছে। এখনো তাঁর লাশ বাড়িতে পৌঁছায়নি। রাতে পৌঁছালে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।

নওগাঁর মান্দায় বসতবাড়ি কিনে চাঁদা না দেওয়ায় একজনকে হাতুড়ি দিয়ে পিটিয়ে গুরুতর জখম করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। মুমূর্ষু অবস্থায় আহত ব্যক্তিকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
১০ মিনিট আগে
মেহেরপুরের গাংনীতে মালিকবিহীন অবস্থায় ভারতীয় ৯ বোতল মদ ও ২ হাজার পিস ডেক্সামেথাসন ট্যাবলেট উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। রোববার (২২ মার্চ) ভোরে উপজেলার ধলার এলাকা থেকে এগুলো জব্দ করা হয়।
২৯ মিনিট আগে
ভালো কাজের প্রলোভনে পড়ে পাচারের শিকার ৩৩ বাংলাদেশিকে দেশে ফেরত পাঠিয়েছে ভারত। আজ রোববার (২২ মার্চ) বিকেলে ভারতের পেট্রাপোল ইমিগ্রেশন পুলিশ তাঁদের বেনাপোল ইমিগ্রেশন পুলিশের কাছে হস্তান্তর করে। ফেরত আসা বাংলাদেশিদের বাড়ি রংপুর, ঠাকুরগাঁও, খুলনা, যশোর, নড়াইল, সাতক্ষীরা ও মেহেরপুর জেলার বিভিন্ন এলাকায়।
৩৬ মিনিট আগে
প্রধানমন্ত্রীর উপদেষ্টা পরিচয়ে প্রতারণার অভিযোগে আরিফ মাঈনুদ্দিন (৫০) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে ডিএমপির ডিবি, সিটিটিসি ও কক্সবাজার জেলা পুলিশের যৌথ একটি আভিযানিক দল। গতকাল শনিবার দিবাগত রাত আনুমানিক দেড়টার দিকে কক্সবাজার জেলার চকরিয়া থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
১ ঘণ্টা আগে