
চট্টগ্রামের সাতকানিয়ায় ঈদুল ফিতরের আগের দিন চাঁদরাতে মুখোশধারী দুর্বৃত্তদের হামলায় গুরুতর আহত যুবক মিজানুর রহমান (২৬) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। গতকাল শনিবার দুপুরে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে তাঁর মৃত্যু হয়।
নিহত মিজানুর রহমান উপজেলার সোনাকানিয়া ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের হাতিয়ারকুল এলাকার মদন মৌলভী বাড়ির মৃত আবদুর রহিমের ছেলে।
নিহত মিজানের স্বজন ও স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে জানা যায়, মিজানুর রহমান চট্টগ্রাম নগরে হকার হিসেবে ব্যবসা করতেন। ঈদুল ফিতরের চাঁদরাতে স্ত্রী ও দুই সন্তান নিয়ে লোহাগাড়ার আমিরাবাদ থেকে ঈদের বাজার করে বাড়ি ফিরছিলেন তিনি। তাঁরা গারাংগিয়ার হাতিয়ারপুল বাজার সড়ক এলাকায় পৌঁছালে মুখোশ পরা একদল দুর্বৃত্ত মিজানুর রহমানকে টেনেহিঁচড়ে তুলে নিয়ে যায়। এরপর রাত আনুমানিক ১টার দিকে বাড়ির লোকজনের কাছে খবর আসে, সোনাকানিয়া ইউনিয়ন পরিষদ কার্যালয়ের (বোর্ড অফিস) দক্ষিণ পাশে মিজানুর রহমান রক্তাক্ত অবস্থায় পড়ে আছেন। পরে গুরুতর আহত অবস্থায় মিজানুরকে স্বজনেরা উদ্ধার করে প্রথমে সাতকানিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং পরে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় গতকাল বেলা ২টার দিকে তাঁর মৃত্যু হয়।
সোনাকানিয়া ইউনিয়ন পরিষদের (ইউপি) ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোহাম্মদ মহিউদ্দীন বলেন, মিজানুর রহমান নামের এক যুবককে দুর্বৃত্তরা তুলে নিয়ে গিয়েছিল। পরে গুরুতর আহত অবস্থায় পরিবারের লোকজন তাঁকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেছিলেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ওই যুবকের মৃত্যু হয়েছে।
সাতকানিয়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. আরিফুল ইসলাম সিদ্দিকী বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পূর্ববিরোধের জেরে মিজানুর রহমানকে হত্যা করা হয়েছে। কারা এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত, তা তদন্ত করে দেখা হচ্ছে। মিজানুরের মরদেহ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজের মর্গে রাখা হয়েছে। এই ঘটনায় থানায় এখনো মামলা হয়নি।

গাজীপুরের শ্রীপুরে জলাশয়ের কচুরিপানার ভেতর থেকে এক নবজাতকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। উপজেলার তেলিহাটি ইউনিয়নের মুলাইদ গ্রামের পল্লী বিদ্যুৎ মোড়ের পাশের জলাশয় থেকে আজ রোববার (২২ মার্চ) নবজাতকটির মরদেহ উদ্ধার করা হয়। ধারণা করা হচ্ছে, কেউ অন্য কোনো জায়গা থেকে এসে নবজাতককে এই জলাশয়ে ফেলে গেছে।
৮ মিনিট আগে
তিশা পরিবহন নামে একটি বাস লালমনিরহাট বিজিবি ক্যানটিন মোড়ের চৌরাস্তায় ঘোরাচ্ছিল। এ সময় কালীগঞ্জ উপজেলার শিয়ালখোয়া থেকে আসা যাত্রীবাহী একটি ইজিবাইকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। বাসের ধাক্কায় ইজিবাইকটি দুমড়েমুচড়ে যায়।
৩৪ মিনিট আগে
আদালত সূত্রে জানা যায়, মদ্যপ অবস্থায় এলাকায় উচ্ছৃঙ্খল আচরণের অভিযোগ পেয়ে শনিবার রাতে কাশিমপুর সরদারপাড়া গ্রামে অভিযান চালানো হয়। এ সময় থানা-পুলিশের সহযোগিতায় স্থানীয় লোকজনের সহায়তায় বাবা-ছেলেকে নেশাগ্রস্ত অবস্থায় আটক করা হয়।
৩৫ মিনিট আগে
নিহত হৃদয়ের চাচা জামাল উদ্দীন জানান, শনিবার ঈদুল ফিতরের নামাজ শেষে গ্রামের ২০-২৫ জন কিশোর ভটভটি ভাড়া করে দুটি সাউন্ডবক্স নিয়ে গান বাজিয়ে বিভিন্ন এলাকা ঘুরছিল। রাত পৌনে ৯টার দিকে বাড়ি ফেরার পথে এলাকার ভাটকৈ গ্রামের খগেনের মোড় এলাকায় পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে ভটভটি উল্টে সড়কের পাশে খালে পড়ে যায়।
৩৯ মিনিট আগে