
বাংলাদেশ সচিবালয় স্টেশনে মেট্রোরেলের ছাদের ওপর দুই ব্যক্তি উঠে পড়ায় মেট্রোরেল চলাচল বন্ধ রাখা হয়েছে। আজ রোববার (৩০ নভেম্বর) রাত ৮টা ৫ মিনিট থেকে মেট্রোরেল চলাচল বন্ধ হয়ে যায়। এ অবস্থায় আজকের অবশিষ্ট সময়ের জন্য ট্রেন চলাচল বন্ধ থাকবে এমন ঘোষণা দিয়েছে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানির লিমিটেড (ডিএমটিসিএল)।
ঢাকা ম্যাস র্যাপিড ট্রানজিট ডেভেলপমেন্ট প্রজেক্ট (এমআরটি) লাইন–৬ এর উপপ্রকল্প পরিচালক (গণসংযোগ) মো. আহসান উল্লাহ শরিফী এ তথ্য নিশ্চিত করেছেন।
এ বিষয়ে জানতে চাইলে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানির লিমিটেড ডিএমটিসিএলের মহাব্যবস্থাপক (অপারেশন) মোহাম্মদ ইফতিখার হোসেন আজকের পত্রিকাকে বলেন, ‘ট্রেনের ছাদের ওপর দুজনকে দেখা যায়। খবর পাওয়ার পরই ট্রেন ও বিদ্যুৎ সরবরাহ বন্ধ করা হয়। একজনকে উদ্ধার করা হয়েছে, আরেকজন রেল ট্র্যাক দিয়ে দৌড়ে পালিয়ে গেছে। উদ্ধার হওয়া ব্যক্তিকে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।’

ঘটনার কারণে সাময়িক অসুবিধার জন্য মেট্রোরেল কর্তৃপক্ষ দুঃখ প্রকাশ করেছে। এদিকে চলাচল বন্ধ থাকায় বিভিন্ন স্টেশনে যাত্রীদের দীর্ঘ লাইন দেখা যায়।
মেট্রোর এক যাত্রী জানান, রোববার রাত ৮টা ২০ মিনিটে মেট্রোরেল চলাচল বন্ধ হয়ে যায়। ঢাকা বিশ্ববিদ্যালয় স্টেশনে একটি ট্রেন থেমে আছে এবং যাত্রীদের নামিয়ে দেওয়া হয়েছে।
উল্লেখ্য, মেট্রোরেল বর্তমানে সকাল ৭টা থেকে রাত ১০টা ১০ মিনিট পর্যন্ত চলাচল করে।

নওগাঁয় কন্যা সন্তান জন্ম দেওয়ায় গৃহবধূ হালিমা খাতুন হত্যার দায়ে স্বামী শামীম সরদারকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। বৃহস্পতিবার জেলা ও দায়রা জজ আদালত নওগাঁ ও স্পেশাল ট্রাইব্যুনাল-১ এ এই রায় ঘোষণা করা হয়।
৯ মিনিট আগে
মেঘনা নদীতে জেলের জালে ধরা পড়েছে দুই কেজি ওজনের একটি ইলিশ। স্থানীয় মাছের আড়তে নিলামে ইলিশটি ৯ হাজার টাকায় বিক্রি হয়েছে। উপকূলীয় অঞ্চলের জেলেদের কাছে বড় আকারের এমন ইলিশ ‘রাজা ইলিশ’ নামে পরিচিত।
১২ মিনিট আগে
বরিশালের মুলাদী উপজেলার চারটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানদের মেয়াদ শেষ হওয়ায় পরিষদের কার্যক্রম সচল রাখতে প্রশাসক নিয়োগ দিয়েছে স্থানীয় সরকার বিভাগ। প্রশাসক হিসেবে দায়িত্ব পেয়েছেন বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তারা।
১৪ মিনিট আগে
পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে ম্রাসাথোয়াই মারমাকে চেয়ারম্যান করে ১৫ সদস্যের খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ পুনর্গঠন করা হয়েছে। বৃহস্পতিবার জারি করা প্রজ্ঞাপনে পরিষদের সদস্যদের নামও প্রকাশ করা হয়।
১৬ মিনিট আগে