হবিগঞ্জের বানিয়াচংয়ে বাসের ধাক্কায় শ্রাবণ সরকার (১৫) নামে এক কিশোর নিহত হয়েছে। আজ বুধবার আজমিরীগঞ্জ থেকে বানিয়াচংয়ের দিকে আসার পথে বানিয়াচংয়ের স্থানীয় পিঠাবাড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত শ্রাবণ সরকার বানিয়াচং সদরের বিদ্যাভূষণ পাড়ার বাসিন্দা সুন্দর সরকারের ছেলে।
বানিয়াচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ নাজমুল হক বিষয়টি নিশ্চিত করেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, শ্রাবণ সরকারসহ তিন কিশোর একটি মোটরসাইকেলে করে আজমিরীগঞ্জ থেকে বানিয়াচংয়ের দিকে আসছিল। স্থানীয় পিঠাবাড়ি এলাকায় পৌঁছালে পেছন দিক থেকে একটি বাস তাদের মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেলের একেবারে পেছনে বসা শ্রাবণ সরকার ছিটকে পড়ে গুরুতর আহত হন। দুর্ঘটনায় ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। তবে মোটরসাইকেলে থাকা অপর দুই কিশোর অল্পের জন্য প্রাণে বেঁচে যায়।
শ্রাবণ সরকার বানিয়াচং নতুন বাজারের একটি সেলুনে কাজ করত বলে জানা গেছে। দুর্ঘটনার খবর ছড়িয়ে পড়লে স্থানীয়দের মধ্যে শোকের ছায়া নেমে আসে। ঘটনাস্থলে স্বজন ও স্থানীয়রা ভিড় করেন।

পদ্মা নদীর পানি বৃদ্ধির কারণে রাজশাহী মহানগরের ২৪ নম্বর ওয়ার্ডের তালাইমারি শহীদ মিনার এলাকার নদীতীরে বসবাসরত বন্যাদুর্গত মানুষের মাঝে ত্রাণসামগ্রী ও জরুরি ওষুধ বিতরণ করেছেন রাজশাহী সিটি করপোরেশনের (রাসিক) প্রশাসক মাহফুজুর রহমান রিটন।
৩১ মিনিট আগে
সমাজকল্যাণ প্রতিমন্ত্রী ব্যারিস্টার ফারজানা শারমীন পুতুল বলেছেন, কোনো রাস্তার ওপর অবৈধভাবে দোকানপাট বসতে দেওয়া হবে না। অবৈধ দোকানের কারণে সাধারণ মানুষ ভোগান্তির শিকার হচ্ছে এবং তারা বিভিন্ন সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত হচ্ছে। লালপুরের মানুষের জীবনযাত্রার মান উন্নত করতে আমাদের সব ধরনের প্রচেষ্টা অব্যাহত
৩৬ মিনিট আগে
পাবনার ঈশ্বরদীর পদ্মার চরে ১০০ মেগাওয়াট সৌরবিদ্যুৎ উৎপাদনের পরিকল্পনা নেওয়া হয়েছে। এ লক্ষ্যে প্রকল্প-সংশ্লিষ্ট দেশি-বিদেশি উদ্যোক্তা ও কর্মকর্তারা আজ বুধবার দুপুরে উপজেলার সাঁড়া ইউনিয়নের আরামবাড়িয়ার চরের জমি ও পারিপার্শ্বিক অবস্থা পরিদর্শন করেছেন।
৩৮ মিনিট আগে
বগুড়ার ধুনটে সড়কের সরকারি গাছ রাতের আঁধারে কেটে বিক্রি করার অভিযোগ উঠেছে একটি সংঘবদ্ধ চক্রের বিরুদ্ধে। গত দুই বছর ধরে সড়কের বিভিন্ন স্থান থেকে গাছ কেটে নিয়ে যাচ্ছে দুর্বৃত্তরা। পুলিশ কয়েক দফা অভিযান চালিয়ে কাটা গাছের গুঁড়ি উদ্ধার করলেও এখন পর্যন্ত জড়িতদের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি।
৪২ মিনিট আগে