
ভূমিসংক্রান্ত নানা সমস্যা ও অনিয়ম দূর করতে উন্নত দেশের মতো ওয়ান স্টপ সার্ভিস চালু করা হবে বলে জানিয়েছেন ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু। আজ শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) দুপুরে রাজশাহী নগরের একটি কমিউনিটি সেন্টারে তিনি সাংবাদিকদের এ কথা বলেন।
ভূমিমন্ত্রী বলেন, ‘ভূমি মন্ত্রণালয়ের আধুনিকায়নের উদ্দেশ্য হবে, যেন কেউ হয়রানির শিকার না হন। জনগণ যে ভোগান্তির শিকার হয়, চেষ্টা করছি একটা টিম ওয়ার্কের মধ্য দিয়ে, যাতে সেটা না হয়। সারা দেশের মানুষকে কীভাবে মুক্ত করা যায়, সেই পরিকল্পনা নিচ্ছি। আমরা চিন্তা করছি ওয়ান স্টপ সেন্টারের।’
রাজশাহী-২ (সদর) আসন থেকে নির্বাচিত মিজানুর রহমান মিনু বলেন, ‘যার জমি, যার সমস্যা সে বলবে। ওখান থেকে আর তাকে পাঁচ-ছয়টা ধাপ দিতে হবে না। হয়রানি যেন না হয়। যেন কার্যকরী পদক্ষেপ নেওয়া হয়। সেটার দিকেই আমরা চেষ্টা করছি।’
মিজানুর রহমান মিনু বলেন, ‘আমরা চেষ্টা করছি। আমি শিখছি। আমাদের মন্ত্রণালয় বিভিন্ন আইন দ্বারা পরিচালিত হয়। আইন অনুযায়ীই বিভিন্ন নির্দেশনা দেওয়া হচ্ছে। কিছু কিছু জায়গায় সংশোধনী প্রয়োজন। সেগুলো সংশোধনী আকারে আমরা পার্লামেন্টে উত্থাপন করব।’
রাজশাহীর উন্নয়ন পরিকল্পনার কথা তুলে ধরে মন্ত্রী বলেন, ‘এই রাজশাহীকে আমরা সবাই মিলেই শান্তির শহর করেছিলাম। আমরা সবাই মিলেই আবার সেটা করব। এখানে কোনো দলমত নেই। নির্বাচিত প্রতিনিধি হয়ে গেলে সবার। আমরা সবাই মিলেই রাজশাহীর উন্নয়ন করব। রাজশাহীর মানুষের প্রত্যাশা কর্মসংস্থান। এ জন্য আইটি ও শিল্পায়ন নিয়ে কাজ হবে।’
এর আগে সকাল থেকে রাজশাহী সর্বস্তরের মানুষের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু। এ সময় বিএনপির নেতা-কর্মী ও সর্বস্তরের মানুষ তাঁকে ফুলেল শুভেচ্ছা জানায়।

রাজধানীর বংশাল এলাকায় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) দর্শন বিভাগের এক শিক্ষিকার ভাড়া বাসায় দিনদুপুরে চুরির ঘটনা ঘটেছে। এ ঘটনায় বংশাল থানায় অভিযোগ করেছেন ওই শিক্ষিকা। অভিযোগ সূত্রে জানা গেছে, চুরি হওয়া জিনিসের মধ্যে স্বর্ণালংকার ও একটি ল্যাপটপ রয়েছে...
৪ মিনিট আগে
অবশেষে সব পরীক্ষা-নিরীক্ষার ধাপ পেরিয়ে পাবনার রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের প্রথম ইউনিটে জ্বালানি লোডিংয়ের জন্য লাইসেন্স দিয়েছে বাংলাদেশ পরমাণু শক্তি নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ। বৃহস্পতিবার (১৬ এপ্রিল) রাতে আজকের পত্রিকাকে এ তথ্য নিশ্চিত করেছেন লাইসেন্স অনুমোদনের দায়িত্বে থাকা বাংলাদেশ...
৩০ মিনিট আগে
হজযাত্রীদের সর্বোচ্চ সেবা নিশ্চিত করতে সংশ্লিষ্ট সবাইকে আন্তরিকতা ও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করতে হবে। এ সময় হজ ক্যাম্পের সার্বিক ব্যবস্থাপনা ও পরিষ্কার-পরিচ্ছন্নতা নিশ্চিত...
৩৭ মিনিট আগে
খুলনার ফুলতলায় দুর্বৃত্তের ছুরিকাঘাতে এক কিশোরের মৃত্যু হয়েছে। একই ঘটনায় অপর এক কিশোর গুরুতর জখম হয়েছে। আহত কিশোরকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে। নিহত কিশোর হলো ফুলতলা উপজেলার দামোদর ইউনিয়নের বাসিন্দা মোস্তফার ছেলে সাব্বির।
৪০ মিনিট আগে