ঢাকা: হেফাজতে ইসলামের আমির আল্লামা জুনায়েদ বাবুনগরী সোমবার রাতে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এক ভিডিও বার্তা প্রকাশ করেছেন। ভিডিও বার্তায় দেশের বিভিন্ন জায়গায় ২৬ মার্চ পরবর্তী ঘটনার জন্য দুঃখ প্রকাশ করেছেন হেফাজতের এ নেতা।
ভিডিও বার্তায় বাবুনগরী বলেন, ‘বায়তুল মোকাররমে ক্যাডাররা মুসল্লিদের ওপর হামলা চালিয়েছে। এরপর হাটহাজারী ও ব্রাহ্মণবাড়িয়ায় সংঘাতের ঘটনা ঘটে। তারপরও এ ঘটনার জন্য আমরা দুঃখ প্রকাশ করছি।’
বাবুনগরী বলেন, ‘ভারতের প্রধানমন্ত্রীর সফরকে ঘিরে হেফাজতের কোন কর্মসূচি ছিল না। তবে কিছু আলেম বক্তব্য দিয়েছেন এটা সত্য। কিন্তু হেফাজতে ইসলাম সংঘাতে জড়াতে চায় না। সংঘাতও পছন্দ করে না। হেফাজত শান্তি, শৃঙ্খলা চায়; অশান্তি চায় না।’
হেফাজত একটি শান্তিপূর্ণ সংঘটন উল্লেখ করে বাবুনগরী বলেন, ‘সারা দেশে গণহারে আলমদের গ্রেপ্তার করা হচ্ছে। এভাবে দেশ চলতে পারে না। তাই গণ গ্রেপ্তার বন্ধের দাবি করছি। দায়ের হওয়া মামলা প্রত্যাহারের দাবি করছি। গ্রেপ্তারকৃত আলেমদের মুক্তির দাবি করছি।’

কয়েক দিনের শ্রমিক ধর্মঘটের রেশ এখনো কাটেনি চট্টগ্রাম বন্দরে। এরপর গেছে ৪৮ ঘণ্টার নির্বাচনী ছুটি। সব মিলিয়ে বন্দরে জাহাজ ও কনটেইনারের জট আরও বেড়েছে। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বহির্নোঙরে ৩৮টি জাহাজ অপেক্ষায় রয়েছে। এ ছাড়া টার্মিনালে ৪০ হাজারের বেশি কনটেইনার জমে আছে।
৪ ঘণ্টা আগে
রমজানে নিত্যপণ্যের মূল্য সহনীয় পর্যায়ে রাখতে নওগাঁয় শুরু হয়েছে ট্রাকে করে খোলাবাজারে টিসিবির পণ্য বিক্রি কার্যক্রম। তবে এসব পণ্য বিক্রিতে সময়সূচি ঠিক না থাকায় ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করতে বাধ্য হচ্ছেন নিম্ন আয়ের মানুষজন। দেরি করে টিসিবির ট্রাক এলে ভিড়, ঠেলাঠেলি পেরিয়ে পণ্য হাতে নিতে নাভিশ্বাস...
৪ ঘণ্টা আগে
কুমিল্লার দেবিদ্বারে দুই দিনে বেওয়ারিশ কুকুরের কামড়ে পাঁচ শিশু আহত হয়েছে। গতকাল বৃহস্পতিবার তিন শিশু এবং এর আগের দিন দুই শিশু কুকুরের কামড়ের শিকার হয়। এদিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দীর্ঘদিন ধরে জলাতঙ্কের (রেবিস) ভ্যাকসিন নেই। ফলে বিপাকে পড়েছেন আহত শিশুদের পরিবার।
৪ ঘণ্টা আগে
পবিত্র মাহে রমজান ঘিরে কুমিল্লা নগরীর ইফতার সামগ্রীর বাজারে নেমেছে উৎসবের আমেজ। গতকাল বৃহস্পতিবার রোজার প্রথম দিন বিকেল গড়াতেই ফুটপাত থেকে শুরু করে অভিজাত হোটেল-রেস্তোরাঁ—নগরীর সবখানেই দেখা গেছে ক্রেতাদের উপচেপড়া ভিড়।
৫ ঘণ্টা আগে