
চট্টগ্রাম থেকে মিয়ানমার পাচারকালে একটি কার্গো বোট থেকে ৪১০ বস্তা ইউরিয়া সার জব্দ করেছে কোস্ট গার্ড। তবে চোরাকারবারিরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।
আজ মঙ্গলবার দুপুরে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এই তথ্য জানান। এর আগে গতকাল সোমবার দিবাগত রাত ১টায় সীতাকুণ্ড থানার বাড়বকুণ্ড ঘাট এলাকায় অভিযান চালিয়ে এসব সার জব্দ করা হয়।
লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন বলেন, গোপনে খবর পেয়ে ভাটিয়ারি কোস্ট গার্ড স্টেশন বিশেষ অভিযান পরিচালনা করে সন্দেহজনক একটি কার্গো বোটে তল্লাশি চালায়। পরে বোট থেকে আনুমানিক ১৪ লাখ ৩৫ হাজার টাকা মূল্যের ৪১০ বস্তা ইউরিয়া সার জব্দ করা হয়। এ সময় পাচার কাজে ব্যবহৃত বোটটিও জব্দ করা হয়। তবে কোস্ট গার্ড সদস্যদের উপস্থিতি টের পেয়ে চোরাকারবারিরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।
মিডিয়া কর্মকর্তা আরও জানান, এসব সার মিয়ানমার পাচারের উদ্দেশে নিয়ে যাওয়া হচ্ছিল। জব্দ সার ও বোটের বিষয়ে পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

স্থানীয় সূত্রে জানা যায়, আজ সকালে সেতুর নিচের পানিতে দুটি বস্তা ভাসতে দেখা যায়। এরপর সেগুলোতে মরদেহ রয়েছে—এমন গুজব ছড়িয়ে পড়লে মুহূর্তেই সেতুর ওপর হাজারো উৎসুক মানুষ জড়ো হন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়।
৮ মিনিট আগে
মঙ্গলবার চাকরিতে যোগদানের উদ্দেশ্যে বিপিএসসি সচিবালয়ে গেলে পরিচয় যাচাইয়ের সময় রিপনের বিষয়ে কর্মকর্তাদের সন্দেহ হয়। পরে প্রবেশপত্রের ছবির সঙ্গে তাঁর চেহারা এবং মৌখিক পরীক্ষার দিনের সিসিটিভি ফুটেজে থাকা ব্যক্তির চেহারা মিলিয়ে দেখা হয়। এতে তাঁর পরিচয় নিয়ে গুরুতর অসংগতি ধরা পড়ে।
১১ মিনিট আগে
বরগুনার পাথরঘাটায় পারিবারিক বিরোধের জেরে পিয়ারা বেগম (৬২) নামে এক নারীকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে তাঁর দেবরের ছেলে মো. আল আমিনের (৩৬) বিরুদ্ধে। ঘটনার পর থেকে অভিযুক্ত আল আমিন পলাতক রয়েছেন।
১৪ মিনিট আগে
বাগেরহাটে খাল থেকে ভাসমান অবস্থায় অজ্ঞাতনামা এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ মঙ্গলবার সন্ধ্যায় সদর উপজেলার ষাটগম্বুজ ইউনিয়নের ফুলতলা সেতুর নিচে খাল থেকে মরদেহটি উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া পুরুষটির বয়স আনুমানিক ৪০ বছর।
১৫ মিনিট আগে