Ajker Patrika

কান্তজিউ মন্দির পরিদর্শন করলেন মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন

দিনাজপুর প্রতিনিধি
আপডেট : ০১ সেপ্টেম্বর ২০২৬, ১৪: ৫৬
কান্তজিউ মন্দির পরিদর্শন করলেন মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন
আজ সকালে স্ত্রী ডিয়েন ডাওকে সঙ্গে নিয়ে কান্তজীউ মন্দির পরিদর্শন করেন বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন। ছবি: আজকের পত্রিকা

দিনাজপুরের কাহারোল উপজেলায় অবস্থিত ঐতিহাসিক কান্তজিউ মন্দির পরিদর্শন করেছেন বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন। মঙ্গলবার সকালে স্ত্রী ডিয়েন ডাওকে সঙ্গে নিয়ে তিনি মন্দিরটি পরিদর্শন করেন। পরিদর্শন শেষে মন্দির প্রাঙ্গণে ‘ক্রিসমাস’ নামের একটি বৃক্ষরোপণ করেন রাষ্ট্রদূত।

এর আগে সকালে মন্দিরে পৌঁছালে ক্ষুদ্র নৃগোষ্ঠীর নারীরা নৃত্য পরিবেশন ও পুষ্পস্তবক প্রদানের মাধ্যমে রাষ্ট্রদূতকে স্বাগত জানান। এ সময় তিনি মন্দিরে প্রদীপ প্রজ্বালন ও আরতিতে অংশ নেন।

পরে রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন টেরাকোটাশিল্পসমৃদ্ধ কান্তজিউ মন্দির ঘুরে দেখেন। এ সময় তাঁকে মন্দিরটির ইতিহাস, স্থাপত্যশৈলী ও সাংস্কৃতিক ঐতিহ্য সম্পর্কে অবহিত করা হয়। এরপর তিনি ঐতিহাসিক নয়াবাদ মসজিদ পরিদর্শন করেন।

মন্দির প্রাঙ্গণে ‘ক্রিসমাস’ নামের একটি বৃক্ষরোপণ করেন ব্রেন্ট ক্রিস্টেনসেন। ছবি: আজকের পত্রিকা
মন্দির প্রাঙ্গণে ‘ক্রিসমাস’ নামের একটি বৃক্ষরোপণ করেন ব্রেন্ট ক্রিস্টেনসেন। ছবি: আজকের পত্রিকা

পরিদর্শনকালে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক রফিকুল ইসলাম, পুলিশ সুপার জেদান আল মুসা, প্রত্নতত্ত্ব অধিদপ্তরের আঞ্চলিক পরিচালক ড. আহমেদ আবদুল্লাহ, রাজ দেবোত্তর এস্টেটের এজেন্ট রঞ্জিত সিংহ প্রমুখ।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত