Ajker Patrika

উলিপুরে এইচএসসি পরীক্ষার্থীদের মধ্যে ছাত্রদলের পানি ও স্যালাইন বিতরণ

উলিপুর (কুড়িগ্রাম) প্রতিনিধি 
আপডেট : ০৪ জুলাই ২০২৬, ১৭: ৪১
উলিপুরে এইচএসসি পরীক্ষার্থীদের মধ্যে ছাত্রদলের পানি ও স্যালাইন বিতরণ
কুড়িগ্রামের উলিপুরে এইচএসসি ও সমমান পরীক্ষার্থীদের মাঝে বিশুদ্ধ পানি ও স্যালাইন বিতরণ করেছেন ছাত্রদলের নেতা-কর্মীরা। ছবি: আজকের পত্রিকা

কুড়িগ্রামের উলিপুরে এইচএসসি ও সমমান পরীক্ষার্থীদের মধ্যে বিশুদ্ধ পানি ও স্যালাইন বিতরণ করেছে ছাত্রদল। শনিবার (৪ জুলাই) সকালে উপজেলা ও পৌর ছাত্রদলের উদ্যোগে উলিপুর মহিলা ডিগ্রি কলেজ ও মহারানী স্বর্ণময়ী স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রের গেটে এইচএসসি ও সমমান পরীক্ষার দ্বিতীয় দিনে প্রচণ্ড গরমের মধ্যে পরীক্ষার্থী-অভিভাবকদের বিশুদ্ধ পানি, স্যালাইন ও পরীক্ষার উপকরণ বিতরণ করা হয়।

কেন্দ্রীয় ছাত্রদলের নির্দেশনায় এই মানবিক সহায়তার উদ্যোগ নিয়েছে উপজেলা ছাত্রদল। এর ধারাবাহিকতায় পরীক্ষাকেন্দ্রের সামনে হেল্প ডেস্ক চালু করেন নেতা-কর্মীরা। সেখান থেকে পরীক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে বিশুদ্ধ পানি, স্যালাইন, কলম ও স্কেল বিতরণ করা হয়। এ সময় উলিপুর মহিলা ডিগ্রি কলেজ হেল্প ডেস্কে উপস্থিত ছিলেন উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মাহমুদুল হাসান বিপুল, যুগ্ম আহ্বায়ক আসাদুজ্জামান লিখন, রমজান আলী কবির, পৌর ছাত্রদলের আহ্বায়ক ওয়াসিম আকরাম রুমন, যুগ্ম আহ্বায়ক মেহেদি হাসান মারুফ প্রমুখ।

অপর দিকে মহারানী স্বর্ণময়ী স্কুল অ্যান্ড কলেজ হেল্প ডেস্কে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক অধ্যক্ষ ওবায়দুর রহমান বুলবুল, মহসিন আলী, পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক এহসানুল করিম প্রিন্স, পৌর যুবদলের সদস্যসচিব তৌফিকুল ইসলাম তৌফিক, উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক আব্দুল্যাহ আল খোকন প্রমুখ।

এ সময় তাঁরা বলেন, ‘শিক্ষার্থীদের পাশে দাঁড়ানো এবং তাঁদের কল্যাণে কাজ করাই আমাদের লক্ষ্য।’ শিক্ষা-ঐক্য-প্রগতি এই আদর্শকে সামনে রেখে ভবিষ্যতেও শিক্ষার্থীদের প্রয়োজনের সময় পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেন তাঁরা।

উল্লেখ্য, চলতি এইচএসসি, আলিম ও বিএম পরীক্ষার জন্য উপজেলায় কেন্দ্র রয়েছে সাতটি। কেন্দ্রগুলোতে ২ হাজার ৪৩৫ পরীক্ষার্থীর মধ্যে পরীক্ষায় অংশ নিচ্ছেন ২ হাজার ৩৩৬ জন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত