
গাজীপুরে ১৪ বছর বয়সী শিশুকন্যাকে ধর্ষণের ঘটনায় বাবাকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড এবং ১ লাখ টাকা অর্থদণ্ড করেছেন শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনাল, গাজীপুর মহানগর। আজ বৃহস্পতিবার বিচারক মো. আবুবক্কর সিদ্দিক জনাকীর্ণ আদালতে আসামির উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন।
রায় ঘোষণার সময় রাষ্ট্রপক্ষের সরকারি আইনজীবী (পিপি) মোছাম্মৎ সেলিনা বেগম এবং আসামিপক্ষের আইনজীবী মো. সোহেল জামিন সরকারসহ অন্যান্য আইনজীবীরা উপস্থিত ছিলেন।
রাষ্ট্রপক্ষের সরকারি আইনজীবী মোছাম্মৎ সেলিনা বেগম জানান, অভিযুক্ত ব্যক্তি তাঁর স্ত্রী ও কন্যাকে নিয়ে গাজীপুর এলাকায় বসবাস করতেন। গত বছরের ২৬ মার্চ রাতে স্ত্রী ঘুমিয়ে পড়লে তিনি শিশুকন্যাকে ধর্ষণ করেন।
এ ঘটনায় কাশিমপুর থানায় ওই ব্যক্তিকে আসামি করে মামলা করেন তাঁর স্ত্রী। পুলিশ তাঁকে গ্রেপ্তার করে আদালতে সোপর্দ করে।
কাশিমপুর থানার সহকারী উপপরিদর্শক (এসআই) রোকন মিয়া তদন্ত শেষে গত ৩০ সেপ্টেম্বর আদালতে চার্জশিট দাখিল করেন। আদালত গত ১১ মে অভিযোগ গঠন করেন এবং সাতজন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ করেন। চার্জ গঠনের দুই মাসের মধ্যে আদালত এ মামলার রায় ঘোষণা করেন।
আসামিপক্ষের আইনজীবী মো. সোহেল জামিন সরকার বলেন, ‘রাষ্ট্রপক্ষ যে কয়েকজন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ করেছেন, আমি তাঁদের যথেষ্ট জেরা করেছি। তাঁদের একজনের সঙ্গে আরেকজনের সাক্ষ্যে অনেক অমিল রয়েছে। তার পরও বিজ্ঞ বিচারক যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন। লিগ্যাল এইড কর্তৃক নিযুক্ত বিবাদীপক্ষের আইনজীবী হিসেবে আমি এ রায়ে সংক্ষুব্ধ।’

হাসপাতালে চিকিৎসাধীন পাকিস্তানের হাইকমিশনার ইমরান হায়দারের সঙ্গে সাক্ষাৎ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি মিয়া গোলাম পরওয়ার। রাজধানীর কন্টিনেন্টাল (সাবেক ইউনাইটেড) হাসপাতালে তিনি বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমিরের পক্ষ থেকে হাইকমিশনারকে...
২ ঘণ্টা আগে
বিএনপির দলীয় সমর্থনের বাইরে গিয়ে জাতীয় নাগরিক পার্টিকে (এনসিপি) সমর্থন দেওয়া ও দলীয় পতাকা ব্যবহারকারীদের হুঁশিয়ারি দিয়েছেন কুমিল্লা-২ (হোমনা-তিতাস) আসনের সংসদ সদস্য ও বিএনপির কুমিল্লা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ সেলিম ভূঁইয়া। তিনি বলেছেন, ‘আমাদের দল তো...
২ ঘণ্টা আগে
নাটোরে বিমানমন্ত্রী আফরোজা খানম ও জাতীয় সংসদের সরকারদলীয় হুইপ রুহুল কুদ্দুস তালুকদার দুলুর পথসভা থেকে পিস্তলসহ আটক যুবকের পরিচয় মিলেছে। আটক যুবক তানভির হক তানিম নাটোর জেলা বিএনপির সাবেক অর্থবিষয়ক সম্পাদক প্রয়াত শামসুল হকের ছেলে। তাঁর কাছ থেকে উদ্ধার করা পিস্তলটি ‘খেলনা পিস্তল’ বলে জানিয়েছে পুলিশ।
২ ঘণ্টা আগে
নাটোরের নলডাঙ্গার হালতি বিলকে পর্যটন নগরী হিসেবে গড়ে তোলার কথা বলেছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী আফরোজা খানম রিতা। আজ শুক্রবার বিকেলে পাটুল বাজারের এক জনসভায় তিনি এ কথা বলেন।
৩ ঘণ্টা আগে