
চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) ৩ হাজার ২৭০ জন পরিচ্ছন্নতাকর্মী প্রধানমন্ত্রী তারেক রহমানের ঈদ উপহার হিসেব আর্থিক অনুদান পেয়েছেন। আজ মঙ্গলবার (১৭ মার্চ) সকালে নগরীর কাজীর দেউড়ির ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টারে আয়োজিত এক অনুষ্ঠানে পরিচ্ছন্নতাকর্মীদের হাতে ঈদের উপহার তুলে দেন চসিক মেয়র শাহাদাত হোসেন।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মেয়র বলেন, ‘মাননীয় প্রধানমন্ত্রীর এই মানবিক উদ্যোগ প্রমাণ করে তিনি সব সময় শ্রমজীবী ও সাধারণ মানুষের কল্যাণে কাজ করেন। পরিচ্ছন্নতাকর্মীরাই আমাদের শহরের অঘোষিত নায়ক। রোদে পুড়ে, বৃষ্টিতে ভিজে তাঁরা নগরীকে বাসযোগ্য রাখেন। তাঁদের মুখে হাসি ফোটাতে পারা আমাদের জন্য গর্বের বিষয়। চসিক সব সময় তাঁদের কল্যাণে কাজ করে যাবে।’
অনুদানের অর্থ বিতরণ শেষে আসন্ন বর্ষা মৌসুমকে সামনে রেখে নগরীর নালা-নর্দমা পরিষ্কার ও পানি নিষ্কাশন কার্যক্রম জোরদার করার নির্দেশনা দেন চসিক মেয়র।
চট্টগ্রাম সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মো. আশরাফুল আমিন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। জানা গেছে, চসিকের পরিচ্ছন্নতাকর্মীদের জন্য ১ কোটি ৬৩ লাখ ৫০ হাজার টাকা অনুদান হিসেবে দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। জনপ্রতি প্রত্যেক পরিচ্ছন্নতাকর্মীর জন্য পাঁচ হাজার টাকা করে অনুদানের অর্থ বরাদ্দ দেওয়া হয়।

প্রায় চার বছর আগে চাঁদপুর আধুনিক লঞ্চঘাটের নির্মাণকাজ শুরু হলেও তা শেষ হয়নি। ঘাটের পন্টুনের সঙ্গে সিঁড়িগুলো অনেক উঁচু। নেই বিশ্রামাগার। ঘাটে থাকা পরিবহনে রাখায় অব্যবস্থাপনা। এসবের কারণে রাজধানীসহ দেশের বিভিন্ন অঞ্চল থেকে লঞ্চে আসা যাত্রীদের ঘাটে এসে দুর্ভোগ পোহাতে হচ্ছে। প্রশাসনের পক্ষ...
৫ মিনিট আগে
কিশোরগঞ্জ জেলার হোসেনপুর উপজেলার ব্রহ্মপুত্র নদ থেকে তরিকুল ইসলাম ইমন (১৭) নামের এক কলেজশিক্ষার্থীর লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ মঙ্গলবার (১৭ মার্চ) বিকেল ৪টার দিকে উপজেলার শেষ সীমান্তবর্তী ময়মনসিংহ জেলার গফরগাঁও উপজেলার পাগলা থানাধীন খুরশিদ মহল সেতুর নিচে ব্রহ্মপুত্র নদ থেকে ভাসমান লাশটি উদ্ধার....
৯ মিনিট আগে
সুন্দরবনে দুর্ধর্ষ ডাকাত নানা ভাই বাহিনীর হাতে জিম্মি থাকা ছয় জেলেকে উদ্ধার করেছে কোস্ট গার্ড। আজ মঙ্গলবার বিকেলে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য জানান।
১২ মিনিট আগে
রাজধানীর উত্তরা এলাকার ‘উত্তরা স্কয়ার’ শপিং মলে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনায় গ্রেপ্তার ১১ জনকে দুই দিনের রিমান্ডে নেওয়ার আদেশ দিয়েছেন আদালত। আজ মঙ্গলবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কামাল উদ্দীন এ আদেশ দেন।
২৪ মিনিট আগে