
পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পাবিপ্রবি) ফার্মেসি বিভাগের নবীন শিক্ষার্থীদের র্যাগিংয়ের ঘটনায় সাত শিক্ষার্থীকে একাডেমিক কার্যক্রম থেকে বহিষ্কার করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। এ ছাড়া দুই শিক্ষার্থীকে জরিমানা করা হয়েছে।
গত শুক্রবার (৯ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের ৭৭তম রিজেন্ট বোর্ডের সভায় এসব শাস্তির সিদ্ধান্ত নেওয়া হয়। বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ও র্যাগিংয়ের ঘটনায় গঠিত তদন্ত কমিটির সদস্যসচিব ড. কামরুজ্জামান খান এ তথ্য নিশ্চিত করেছেন।
বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, তদন্ত কমিটির প্রতিবেদন ও শৃঙ্খলা বোর্ডের সুপারিশের ভিত্তিতে রিজেন্ট বোর্ডের সভায় এসব শাস্তির অনুমোদন দেওয়া হয়। শাস্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের আগামী সাত কর্মদিবসের মধ্যে বাবা-মাসহ যথাযথ কর্তৃপক্ষের কাছে মুচলেকা জমা দিতে বলা হয়েছে।
দুই বছরের জন্য বহিষ্কৃত শিক্ষার্থী হলেন ফার্মেসি বিভাগের ২০২৪-২৫ শিক্ষাবর্ষের মো. নাজমুস সাকিব। এক বছরের জন্য বহিষ্কৃত ছয় শিক্ষার্থী হলেন একই বিভাগের ২০২৩-২৪ শিক্ষাবর্ষের জাহিদ হোসেন সরকার এবং ২০২৪-২৫ শিক্ষাবর্ষের মিসকাত জাহান মুসফিক, ইউনুস হোসেন হিরাত, সাইদুর রহমান সিফাত ও সানোয়ার হোসেন তানিম। এ ছাড়া পদার্থবিজ্ঞান বিভাগের ২০২৪-২৫ শিক্ষাবর্ষের ইসতিয়াক আহমেদ ইফতিকেও এক বছরের জন্য বহিষ্কার করা হয়েছে।
অন্যদিকে ফার্মেসি বিভাগের ২০২৪-২৫ শিক্ষাবর্ষের শিক্ষার্থী তামান্না তাজমিম তন্নীকে ১০ হাজার টাকা এবং সোহানুর রহমান সিফাতকে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার বিজন কুমার ব্রহ্ম বলেন, ‘সোশ্যাল মিডিয়ায় সংবাদ দেখলাম। কিন্তু এখনো আমার কাছে এ বিষয়ে কোনো কাগজপত্র আসেনি।’
প্রসঙ্গত, গত ২১ জুলাই বিশ্ববিদ্যালয়ের ফার্মেসি বিভাগের কয়েকজন জ্যেষ্ঠ শিক্ষার্থীর বিরুদ্ধে নবীন শিক্ষার্থীদের র্যাগিংয়ের অভিযোগ ওঠে। অভিযোগ অনুযায়ী, বাংলা ক্লিনিক এলাকার একটি মেসে নবীন শিক্ষার্থীদের ডেকে নিয়ে র্যাগিং করেন জ্যেষ্ঠ শিক্ষার্থীরা। একপর্যায়ে মানসিক চাপে মুশফিকুর রহমান তুহিন নামের এক নবীন শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়েন। রাত ৮টার দিকে তাঁকে পাবনা সদর হাসপাতালে নেওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর রাত ১১টার দিকে উন্নত চিকিৎসার জন্য তাঁকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

রাজধানীর মোহাম্মদপুরে সন্ত্রাসীদের দুই পক্ষের মধ্যে গুলি ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে এক পক্ষের বাবা-ছেলে গুলিবিদ্ধ ও চাপাতির কোপে আহত হয়েছেন বলে জানা গেছে। তাঁদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে...
২১ মিনিট আগে
চট্টগ্রামের ফটিকছড়ির নারায়ণহাটে পঞ্চবটি চা-বাগানের সহকারী ব্যবস্থাপক ও এক পল্লিচিকিৎসককে কুপিয়ে ৭ লাখ ২০ হাজার টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। স্থানীয় লোকজন দুজনকে আটক করে পুলিশে সোপর্দ করেছেন। আহত দুজন হাসপাতালে ভর্তি।
২৩ মিনিট আগে
বিদ্যালয়ের শিক্ষার্থীদের কাছ থেকে টাকা তুলে কেক ও পার্টি স্প্রে ক্রয় করে শ্রেণিকক্ষে কেক কেটে শিক্ষক দিবস উদ্যাপন করেন এক সহকারী শিক্ষক। এ সময় স্প্রে চোখে ঢুকে তৃতীয় শ্রেণির এক শিক্ষার্থীর চোখ ক্ষতিগ্রস্ত হয়েছে বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় ওই শিক্ষককে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে সহকারী উপজেলা শিক্ষা কর
২৪ মিনিট আগে
চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার পদ্মা নদীতে নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ আহরণ ও নিষিদ্ধ জাল ব্যবহারের দায়ে দুই জেলেকে চার দিন করে বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। এ সময় প্রায় ১ হাজার ২০০ মিটার কারেন্ট জাল ও ২০০ মিটার রিং জাল পুড়িয়ে বিনষ্ট করা হয়েছে।
২৫ মিনিট আগে