
ময়মনসিংহে ট্রাক্টর (লরি) ও সিএনজিচালিত অটোরিকশার সংঘর্ষে নারীসহ দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত আরও তিনজনকে হাসপাতালে পাঠানো হয়েছে। আজ মঙ্গলবার ময়মনসিংহ-ফুলবাড়িয়া সড়কের দাপুনিয়ার সুহিলা বাগানবাড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত ব্যক্তিরা হলেন সারোয়ার কাইয়ুম (৪৮), তিনি ভালুকা উপজেলার মরচী গ্রামের বাসিন্দা ও ফুলবাড়িয়া ডিগ্রি কলেজের প্রভাষক; অপরজন শিপা আক্তার (৩২), তিনি ফুলবাড়িয়া উপজেলার পুটিয়া গ্রামের আবু বকর সিদ্দিকের মেয়ে।
কোতোয়ালি মডেল থানার উপপরিদর্শক (এসআই) মো. খালিদ হাসান এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।
স্থানীয় বাসিন্দাদের বরাতে পুলিশ জানায়, আজ বেলা ২টার দিকে ফুলবাড়িয়া থেকে ছেড়ে আসা যাত্রীবাহী অটোরিকশাটি ময়মনসিংহ-ফুলবাড়িয়া সড়কের দাপুনিয়ার সুহিলা বাগানবাড়ি কাওয়ালটি এলাকায় আসতেই বিপরীত দিক থেকে আসা ট্রাক্টরের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ বাধে।
এতে ঘটনাস্থলে সারোয়ার কাইয়ুম নামের একজন মারা যান। আহত হন চারজন। আহত ব্যক্তিদের উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে শিপা আক্তারকে মৃত ঘোষণা করেন চিকিৎসক।
বিষয়টি নিশ্চিত করে হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. নজরুল ইসলাম বলেন, আহত ব্যক্তিদের উদ্ধার করে হাসপাতালে আনা হলে এক নারীকে চিকিৎসক মৃত ঘোষণা করেন। মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
এ বিষয়ে এসআই মো. খালিদ হাসান আজকের পত্রিকাকে বলেন, ট্রাক্টর ও অটোরিকশার সংঘর্ষে নারীসহ দুজন মারা গেছেন। মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

যশোরের শার্শা উপজেলার আমড়াখালী বিজিবি চেকপোস্টে এস এ পরিবহনের কুরিয়ারের গাড়ি তল্লাশি করে ২৯ লাখ টাকা মূল্যের বিপুল পরিমাণ অবৈধ ভারতীয় মালামাল জব্দ করেছে টাস্কফোর্সের একটি দল।
৮ মিনিট আগে
বিমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের (আইডিআরএ) চেয়ারম্যান ড. এম মোশারফ হোসেন ও তার স্ত্রী জান্নাতুল মাওয়ার আয়কর নথি জব্দের নির্দেশ দিয়েছেন আদালত। আজ মঙ্গলবার ঢাকার মহানগর দায়রা জজ ও সিনিয়র বিশেষ জজ আদালতের বিচারক মো. সাব্বির ফয়েজ এই নির্দেশ দেন...
১৩ মিনিট আগে
রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের মেডিসিন বিভাগের প্রধান আজিজুল হক আজাদের কল্যাণে এবার প্রায় ১০০ কোটি টাকার বিদেশি ওষুধ অনুদান এসেছে। বিনা মূল্যে এ ওষুধগুলো পেয়ে উপকৃত হবে দেশের হাজারো দরিদ্র রোগী।
২৮ মিনিট আগে
নীলফামারীর ডোমারে মমতা ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারে সিজারের বিল মেটাতে না পারায় দম্পতিকে বাচ্চা বিক্রির জন্য চাপ ও মানসিক নির্যাতনের অভিযোগ উঠেছে। এ অবস্থায় উপজেলা প্রশাসন ও স্বাস্থ্য বিভাগ ওই ক্লিনিকে অভিযান চালিয়ে প্রতিষ্ঠানটিকে দেড় লাখ টাকা জরিমানা করে।
৩২ মিনিট আগে