
গাজীপুরের শ্রীপুরে জলাশয়ের কচুরিপানার ভেতর থেকে এক নবজাতকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। উপজেলার তেলিহাটি ইউনিয়নের মুলাইদ গ্রামের পল্লী বিদ্যুৎ মোড়ের পাশের জলাশয় থেকে আজ রোববার (২২ মার্চ) নবজাতকটির মরদেহ উদ্ধার করা হয়।
স্থানীয় বাসিন্দা মো. আশিক নূর জানান, এলাকার কয়েক ব্যক্তি কচুরিপানার ভেতর নবজাতকের মরদেহ পড়ে থাকতে দেখেন। বিষয়টি থানায় জানালে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে। দূর থেকে কেউ এসে নবজাতকটির মরদেহ এখানে এসে ফেলে গেছে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নাছির আহমদ আজকের পত্রিকাকে বলেন, দুপুরের দিকে থানায় ফোন কল পেয়ে পুলিশ গিয়ে জলাশয় থেকে একটি নবজাতকের মরদেহ উদ্ধার করে। ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ধারণা করা হচ্ছে, কেউ অন্য কোনো জায়গা থেকে এসে নবজাতককে এই জলাশয়ে ফেলে গেছে। ঘটনাটি তদন্ত করে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলায় ভাসমান সেতু ভেঙে ব্রহ্মপুত্র নদে ডুবে নিহত পাঁচ শিশুর দাফন সম্পন্ন হয়েছে। আজ রোববার সকালে পৃথক জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাদের দাফন করা হয়েছে। এ ঘটনায় চার সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে জেলা প্রশাসন।
৬ মিনিট আগে
নেত্রকোনা মদন উপজেলায় বাড়ির সীমানা নিয়ে বিরোধের জের ধরে সংঘর্ষে মঞ্জু মিয়া (৬৫) নামের এক কৃষক নিহত হয়েছেন। আজ রোববার (২২ মার্চ) দুপুরে উপজেলার মাঘান ইউনিয়নের পদেরকোনা (নয়াপাড়া) গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে। মঞ্জু মিয়া ওই গ্রামের আলী হোসেনের ছেলে। পুলিশ ও স্থানীয় লোকজন জানিয়েছে, মঞ্জু মিয়ার বাড়ির...
১০ মিনিট আগে
একটি যাত্রা, একটি দুর্ঘটনা—আর সেই দুর্ঘটনা কেড়ে নিল জীবনের সবকিছু। ঝিনাইদহের মহেশপুরের পিন্টু মিয়া এখন বেঁচে আছেন, কিন্তু তাঁর ভেতরের মানুষটি যেন নিঃশেষ হয়ে গেছে। গতকাল শনিবার দিবাগত রাতে কুমিল্লায় ট্রেন-বাস সংঘর্ষের ঘটনায় স্ত্রী ও দুই মেয়েকে হারিয়ে শোকে স্তব্ধ হয়ে গেছেন তিনি।
১৬ মিনিট আগে
ঢাকা-৫ আসনের সংসদ সদস্য (এমপি) মুহাম্মাদ কামাল হোসাইন বলেছেন, ‘নির্বাচনের আগে আমরা দাবি করেছি—গণভোট আগে হবে, জাতীয় সংসদ নির্বাচন পরে হবে। কিন্তু আপনারা (বিএনপি) দুই ভোট একসঙ্গে হওয়ার জন্য প্রস্তাব দিয়ে এখন সংসদ নির্বাচনে ভোট মানেন আর গণভোট মানেন না। এটা জনগণের সঙ্গে প্রতারণা ছাড়া কিছুই নয়।’
২০ মিনিট আগে