
গাইবান্ধার গোবিন্দগঞ্জে কালোবাজারে বেশি দামে জ্বালানি তেল বিক্রির অভিযোগে একটি ফিলিং স্টেশনের ম্যানেজারকে পাঁচ দিনের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে নির্ধারিত দামের চেয়ে বেশি দামে তেল বিক্রির দায়ে এক খুচরা বিক্রেতাকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
গতকাল শুক্রবার রাতে গোবিন্দগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সৈয়দা ইয়াসমিন সুলতানা ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এই দণ্ড দেন।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, গোবিন্দগঞ্জ-ঘোড়াঘাট সড়কের মৌসুমী ফিলিং স্টেশনের ম্যানেজার আহসান হাবিব নয়ন (৪৫) কালোবাজারে বেশি দামে জ্বালানি তেল বিক্রি করছিলেন। এই অপরাধে তাঁকে পাঁচ দিনের কারাদণ্ড দেওয়া হয়।
এ ছাড়া উপজেলার সাপমারা ইউনিয়নের কাটামোড় এলাকায় সরকারের নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে তেল বিক্রির দায়ে খুচরা বিক্রেতা হেলাল উদ্দিনকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনার সময় থানা-পুলিশ সহযোগিতা করে।
গোবিন্দগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সৈয়দা ইয়াসমিন সুলতানা বলেন, তেল বিক্রিতে কোনো ধরনের অনিয়ম বরদাশত করা হবে না। এই ধরনের ভ্রাম্যমাণ আদালতের অভিযান অব্যাহত থাকবে।

কৃষক জানবার প্রামাণিকের গোয়ালঘরে মশা তাড়াতে জ্বালানো কয়েল থেকেই আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে গোয়ালঘর ও বসতঘরে। এতে ঘরে থাকা চারটি গরু, চারটি ছাগল, একটি মোটরসাইকেলসহ ফসল ও আসবাব পুড়ে যায়।
১৬ মিনিট আগে
রাজধানী ঢাকার দীর্ঘদিনের যানজট সমস্যা নিরসনে স্বল্প মেয়াদে বাস্তবায়নযোগ্য ২৬টি প্রস্তাব নিয়ে কাজ করবে সরকার। গত মঙ্গলবার প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিপরিষদ বিভাগে অনুষ্ঠিত এক উচ্চপর্যায়ের সভায় প্রস্তাবগুলো উপস্থাপন করা হয়।
১ ঘণ্টা আগে
নাটোরের বড়াইগ্রামে দ্রুতগামী বাসের চাপায় আব্দুল আজিজ (৬২) নামের এক মোটরসাইকেলচালক নিহত হয়েছেন। শুক্রবার রাত ৮টার দিকে উপজেলার রাজ্জাক মোড়ে বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে। নিহত আব্দুল আজিজ পাবনা জেলার ভাঙ্গুড়া উপজেলার ঝিনাইগাড়ি কলকটি গ্রামের রুস্তম আলী মণ্ডলের ছেলে।
১ ঘণ্টা আগে
চিকিৎসক সংকটে মেহেরপুরের গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রসূতি অস্ত্রোপচার বন্ধ রয়েছে। গত চার বছরে মাত্র একজন অন্তঃসত্ত্বা নারীর অস্ত্রোপচার হয়। এরপর অবেদনবিদ (অ্যানেসথেটিস্ট) ও সার্জনের অভাবে অস্ত্রোপচার বন্ধ আছে। ফলে বেশি টাকা খরচ করে বেসরকারি হাসপাতালে সেবা নিতে হচ্ছে উপজেলাবাসীকে।
২ ঘণ্টা আগে