
কারওয়ান বাজারে সবজি কেনার সময় জনতার ঘেরাওয়ের মুখে পড়েন ‘এক টাকার খবরের’ সম্পাদক সাংবাদিক মুন্নী সাহা। পরে তাঁকে আটক করে তেজগাঁও থানা-পুলিশ। তাঁকে কারওয়ান বাজার থেকে মিন্টো রোডের ডিবি কার্যালয়ে নেওয়া হয়েছে।

আটক হওয়ার আগে মুন্নী সাহা টেলিফোনে আজকের পত্রিকা’কে বলেন, ‘তিনি অফিস থেকে বের হয়ে কারওয়ান বাজারে সবজি কিনছিলেন। এ সময় কিছু লোক তাঁকে দেখে হইচই শুরু করে। একপর্যায়ে তাঁরা তাঁকে ঘেরাও করে পুলিশে খবর দেয়। এরপর তেজগাঁও থানার পুলিশ গিয়ে তাঁকে উদ্ধার করে।’
ডিএমপির অতিরিক্ত কমিশনার (ডিবি) রেজাউল করীম মল্লিক আজকের পত্রিকাকে বলেন, মুন্নী সাহার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। তাঁকে আটক রাখা হয়েছে।

প্রধানমন্ত্রী তারেক রহমান আগামী পাঁচ বছরে দেশে ২৫ কোটি গাছ লাগানোর লক্ষ্য নির্ধারণ করেছেন। সেই লক্ষ্য বাস্তবায়নের অংশ হিসেবেই এই বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলার আয়োজন করা হয়েছে।
২২ মিনিট আগে
সম্প্রতি বিদ্যালয়ের দশম শ্রেণির প্রাক্-নির্বাচনী পরীক্ষায় কয়েকটি বিষয়ে প্রশ্নপত্রে ভুল ছিল। অভিযোগ রয়েছে, অন্য একটি প্রতিষ্ঠানের ২০২৫ সালের প্রশ্নপত্র অনুসরণ করে পরীক্ষা নেওয়া হয়। এ ছাড়া পাঠপরিকল্পনার বাইরের প্রশ্নও করা হয়েছে বলে দাবি শিক্ষার্থীদের।
২৫ মিনিট আগে
নারায়ণগঞ্জের রূপগঞ্জ থানায় করা হত্যা মামলায় মো. রুবেল মিয়া (৩৫) নামের এক যুবককে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে আরও দুই লাখ টাকা জরিমানা করা হয়েছে। আজ রোববার দুপুরে নারায়ণগঞ্জের জেলা ও দায়রা জজ মো. আবু শামীম আজাদ এই রায় ঘোষণা করেন। দণ্ডপ্রাপ্ত মো. রুবেল মিয়া চাঁদপুরের উত্তর মতলব থানার উত্তর পাঁচ
৩৬ মিনিট আগে
২০২২ সালের ২ জুলাই শিশুটিকে বাসায় একা পেয়ে ধর্ষণ ও এই ঘটনার বিষয়ে কাউকে না জানাতে তাকে হত্যার হুমকি দেওয়া হয়। তিন দিন পর শিশুটি অসুস্থ হয়ে পড়লে তার মা বিষয়টি জানতে পারেন। পরে পরিবারের সদস্যরা শিশুটিকে পরীক্ষা করে শারীরিক আঘাতের আলামত দেখতে পান।
৩৮ মিনিট আগে