
নেত্রকোনার মোহনগঞ্জ পৌর শহরের টেংগাপাড়া এলাকায় জুয়ার আসরে অভিযান চালিয়ে যুবদল নেতা, বিজিবি সদস্য, ফায়ার সার্ভিসের কর্মকর্তাসহ আটজনকে আটক করেছে পুলিশ। গতকাল বুধবার সন্ধ্যায় একটি ঘর থেকে তাঁদের আটক করা হয়। আজ বৃহস্পতিবার সকালে জুয়া আইনে মামলা দিয়ে তাঁদের আদালতে পাঠানো হয়েছে।
মোহনগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুল ইসলাম হারুন এ তথ্য নিশ্চিত করেছেন।
আটক ব্যক্তিরা হলেন পৌর শহরের টেংগাপাড়া এলাকার মৃত দেওয়ান আবু সোলেমানের ছেলে দেওয়ান কামরুল হাসান সায়েম (৪৩), মৃত আব্দুল জলিলের ছেলে মো. জিয়া উদ্দিন (৪০), মৃত রইছ উদ্দিনের ছেলে হারুন অর রশিদ ওরফে তরুণুর রশিদ খান (৪৩), দৌলতপুরের মৃত ইউসুফ আলীর ছেলে মোহাম্মদ আলী রুবেল (৪৪), উপজেলার পাবই গ্রামের মৃত আব্দুল মালেকের ছেলে মো. আমীন (৪২), মৃত সিরাজ মিয়ার ছেলে মো. সোহেল রানা (৪৪), ঝিকরওয়ালা গ্রামের সিরাজুল হকের ছেলে মিনামুল (৩৫) ও সহিলদেও গ্রামের কমল মিয়া (৪৩)।
আটক ব্যক্তিদের মধ্যে তিনজন সরকারি চাকরিতে রয়েছেন বলে জানা গেছে। তরুণুর রশিদ ময়মনসিংহ ফায়ার সার্ভিসে লিডার পদে কর্মরত। সোহেল রানা বিজিবির সদস্য ও জিয়া উদ্দিন নির্বাচন অফিসে কর্মরত।
কমল মিয়া উপজেলার সমাজ-সহিলদেও ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ড যুবদলের সভাপতি।
পুলিশ সূত্রে জানা গেছে, উপজেলার একটি স্থানে টাকার বিনিময়ে জুয়ার আসর বসানো হয়। গোপন সংবাদের ভিত্তিতে মোহনগঞ্জ থানার পুলিশ সেখানে অভিযান চালায়। অভিযানের সময় জুয়া খেলারত অবস্থায় ওই আটজনকে আটক করা হয়।
ওসি হাফিজুল ইসলাম হারুন বলেন, আটক ব্যক্তিদের বিরুদ্ধে জুয়া আইনে মামলা দিয়ে আজ সকালে আদালতে পাঠানো হয়েছে। আটক ব্যক্তিদের মধ্যে বিভিন্ন সংস্থা–বাহিনীর সদস্য রয়েছেন। এ বিষয়ে বিস্তারিত তদন্তের পর যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।
বারহাট্টা সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার সাব্বির হাসান বলেন, আটক ব্যক্তিদের মধ্যে সরকারি চাকরিরত কেউ আছেন কি না, তা তদন্ত করা হচ্ছে। বিস্তারিত তদন্ত করে এমন যাঁদের পাওয়া যাবে, তাঁদের পরিচয়সহ সংশ্লিষ্ট সংস্থাকে জানানো হবে। এটা আইনানুগ প্রক্রিয়ার অংশ।

গণভোটের পক্ষে সরকার ও বিরোধী দল এক থাকলেও সংসদ সদস্যদের শপথের দিন থেকে সংস্কার বাস্তবায়নে সমস্যা তৈরি হয়েছে বলে দাবি করেছেন বিরোধীদলীয় নেতা শফিকুর রহমান। সংসদে তিনি বিচার বিভাগ, জুলাই হত্যাকাণ্ডের বিচার, শিল্পে গ্যাস-বিদ্যুৎ, ভারত সম্পর্ক ও সরকারি বরাদ্দ নিয়ে বক্তব্য দেন।
৫ মিনিট আগে
কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে সরকার নির্ধারিত দামের চেয়ে বেশি দামে ইউরিয়া সার বিক্রির অভিযোগে এক খুচরা বিক্রেতাকে ৫ হাজার এবং এক সার ডিলারকে ১০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
১২ মিনিট আগে
চট্টগ্রামের সীতাকুণ্ডে একটি বোট থেকে মালিকবিহীন অবস্থায় ১ হাজার ১০০ বস্তা ইউরিয়া সার জব্দ করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। কুমিরা ঘাটঘর এলাকায় একটি বোটে বিপুল পরিমাণ সার পড়ে থাকতে দেখেন স্থানীয় বাসিন্দারা।
১৬ মিনিট আগে
রাজধানীর উত্তরা পশ্চিমে মিছিলের প্রস্তুতির সময় কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের চার নেতা-কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার দুপুরে আবদুল্লাহপুর ফ্লাইওভারের নিচ থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়। তবে তাঁদের দলীয় পরিচয় জানায়নি পুলিশ।
২০ মিনিট আগে