
কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলায় পারিবারিক কলহের জের ধরে শাবলের আঘাতে আব্দুল খালেক (৫৫) নামের এক ব্যক্তি খুন হয়েছেন। এ ঘটনায় পুলিশ তাঁর ছেলেকে আটক করেছে পুলিশ। উপজেলার সন্তোষপুর ইউনিয়নের নিলুর খামার কাটটারী গ্রামে আজ রোববার দুপুরে এ ঘটনা ঘটে।
কাটটারী গ্রামের বাসিন্দা আব্দুল খালেক পেশায় কৃষক ছিলেন। তাঁকে হত্যার অভিযোগে আটক ছেলের নাম আসাদুজ্জামান মানিক (২৯)।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মানিক বছরখানেক আগে ভূরুঙ্গামারী উপজেলায় বিয়ে করেন। বিয়ের পর থেকে তাঁর স্ত্রীর সঙ্গে দাম্পত্য কলহ চলছিল। এসব বিষয় নিয়ে রোববার দুপুরে আব্দুল খালেকের সঙ্গে মানিকের কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে উত্তেজিত হয়ে ঘরে থাকা একটি শাবল দিয়ে মানিক তাঁর বাবার মাথায় আঘাত করেন। এতে ঘটনাস্থলেই আব্দুল খালেকের মৃত্যু হয়। ঘটনার পরপরই স্থানীয়দের সহায়তায় পুলিশ অভিযান চালিয়ে অভিযুক্ত মানিককে আটক করে।
নাগেশ্বরী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ হিল জামান আজকের পত্রিকাকে বলেন, ‘অভিযুক্তকে যুবককে আটক করে হেফাজতে নেওয়া হয়েছে। নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়। তবে সন্ধ্যা পর্যন্ত কোনো মামলা হয়নি। মামলা হলে পরবর্তী আইনি পদক্ষেপ নেওয়া হবে।’

কৈশোরের সেই চঞ্চল দিনগুলো আজ কেবলই স্মৃতি। কিন্তু সেই স্মৃতিরা যে আজও কতটা জীবন্ত, কতটা প্রাণোচ্ছল—তার এক অনন্য নজির সৃষ্টি হলো পবিত্র ঈদুল ফিতরের পরের দিন। এদিন টাঙ্গাইল জেলার ভূঞাপুর উপজেলার অলোয়া উচ্চ বিদ্যালয় ও কলেজ মাঠ পরিণত হয়েছিল স্মৃতির মেলায়।
৩ মিনিট আগে
রাজধানীর লালবাগ পোস্তা এলাকার একটি বাসায় ফারহান রহমান জিহাদ (১৭) নামে এক স্কুলছাত্র গলায় ফাঁস দিয়ে আত্মহত্যার ঘটনা ঘটেছে। আজ রোববার সন্ধ্যা ৭টার দিকে লালবাগ পোস্তা শাহী মসজিদের পাশের একটি বাসায় ঘটনাটি ঘটে।
১৪ মিনিট আগে
আজ রোববার ভোরে গোপন সংবাদের ভিত্তিতে খিলগাঁও থানার শেখের জায়গা এলাকায় এ অভিযান চালানো হয়। পরে দুপুরে বিষয়টি নিশ্চিত করেন মহানগর পুলিশের মতিঝিল বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) হারুন অর রশীদ।
২০ মিনিট আগে
কুষ্টিয়ার কুমারখালী উপজেলায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে চারজন গুলিবিদ্ধসহ আহত হয়েছেন অন্তত ১০ জন। আজ রোববার (২২ মার্চ) বিকেল সাড়ে ৫টার দিকে উপজেলার কয়া ইউনিয়নের বেড় কালোয়া এলাকায় এ ঘটনা ঘটে।
৩০ মিনিট আগে