
সিলেট সরকারি টিচার্স ট্রেনিং কলেজের নতুন অধ্যক্ষ হিসেবে পদায়ন পেয়েছেন এমসি কলেজের অর্থনীতি বিভাগের প্রফেসর ফৌজিয়া আজিজ। আজ মঙ্গলবার রাষ্ট্রপতির আদেশক্রমে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের (সরকারি কলেজ-২ শাখা) শাহিনা পারভীন স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এই পদায়নের কথা জানানো হয়।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, বর্ণিত কর্মকর্তাকে আগামী ১১ আগস্টের মধ্যে তাঁর বর্তমান কর্মস্থল থেকে অবমুক্ত হতে হবে। অন্যথায় একই তারিখ অপরাহ্ণে তিনি তাৎক্ষণিকভাবে অবমুক্ত হয়েছেন বলে গণ্য হবেন। জনস্বার্থে এই আদেশ জারি করা হয়েছে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়।
প্রফেসর ফৌজিয়া আজিজ ২২তম বিসিএস (সাধারণ শিক্ষা) ক্যাডারের একজন কর্মকর্তা। তিনি ২০০৩ সালের ১০ ডিসেম্বর মুন্সীগঞ্জ সরকারি মহিলা কলেজে প্রভাষক হিসেবে তাঁর কর্মজীবন শুরু করেন। পরবর্তীতে ২০০৭ সালের ২০ জানুয়ারি তিনি সিলেটের ঐতিহ্যবাহী মুরারিচাঁদ (এমসি) কলেজে বদলী হন। এরপর থেকে দীর্ঘ সময় ধরে তিনি সেখানে অর্থনীতি বিভাগে সুনামের সঙ্গে দায়িত্ব পালন করে আসছিলেন এবং সর্বশেষ পদোন্নতি পেয়ে বিসিএস শিক্ষা ক্যাডারের অধ্যাপক হন।
নিজের অনুভূতি জানিয়ে প্রফেসর ফৌজিয়া আজিজ বলেন, আল্লাহর দরবারে অশেষ শুকরিয়া। গত ডিসেম্বরে আমি অধ্যাপক হিসেবে পদোন্নতি পেয়েছিলাম, আর এবার এই বড় দায়িত্বে পদায়ন করা হলো। একটানা প্রায় দুই দশক ধরে আমি এমসি কলেজে আছি। তাই দীর্ঘদিনের প্রিয় প্রতিষ্ঠানটি ছেড়ে যেতে কিছুটা খারাপ লাগছে। সহকর্মী, শিক্ষার্থী এবং এমসি কলেজের প্রতিটি স্মৃতি মিস করব। নতুন কর্মস্থলে সবাইকে সঙ্গে নিয়ে সেরাটা দেওয়ার সর্বোচ্চ চেষ্টা করব। এই নতুন যাত্রায় আমি সকলের দোয়া ও সহযোগিতা কামনা করছি।

টাঙ্গাইলের মির্জাপুরে প্রাতর্ভ্রমণে বের হয়ে ছিনতাইকারীদের কবলে পড়েছেন নূরজাহান বেগম নামে এক বৃদ্ধা। মোটরসাইকেলে আসা দুই ব্যক্তি তাঁর দুই হাত ধরে কানের আট আনা ওজনের দুটি স্বর্ণের দুল ছিনিয়ে নিয়ে পালিয়ে গেছে। শনিবার (৮ আগস্ট) সকালে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের মির্জাপুর বাইপাস এলাকায় এ ঘটনায় স্থানীয়দের...
৮ মিনিট আগে
মৌলভীবাজার সদর উপজেলার মোস্তফাপুর ইউনিয়নের আজমেরু গ্রামে অবস্থিত বার্ড পার্ক অ্যান্ড ইকো ভিলেজে উটপাখি ও ইমু পাখি ডিম দিয়েছে। বিশাল আকৃতির এই দুই প্রজাতির পাখির বড় বড় ডিম দেখতে পার্কটিতে দর্শনার্থীদের ভিড় বেড়েছে...
১৩ মিনিট আগে
নাটোরের গুরুদাসপুরে যাত্রীবাহী বাসের সঙ্গে গরুবাহী নছিমনের মুখোমুখি সংঘর্ষে গরু ব্যবসায়ীসহ তিনজন নিহত হয়েছেন। শনিবার (৮ আগস্ট) সকাল ৯টার দিকে বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কের হাজিরহাট গ্যাসপাম্পসংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
২০ মিনিট আগে
গাইবান্ধার সুন্দরগঞ্জে জমি-সংক্রান্ত বিরোধের জেরে মো. মোশারফ হোসেন (৫২) নামে এক স্কুলশিক্ষককে ফোনে গালিগালাজ ও ২৪ ঘণ্টার মধ্যে হত্যার হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে এক ফায়ার সার্ভিসকর্মীর বিরুদ্ধে। এ ঘটনায় নিরাপত্তা চেয়ে থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন ভুক্তভোগী শিক্ষক।
২৪ মিনিট আগে