
সেন্ট মার্টিনের দক্ষিণে গভীর সমুদ্রে ইঞ্জিন বিকল হয়ে ভাসতে থাকা ‘এফভি রিফাত’ নামের একটি মাছ ধরার নৌকাসহ ১৩ জেলেকে জীবিত উদ্ধার করেছে কোস্ট গার্ড। আজ মঙ্গলবার দুপুরে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন বিষয়টি জানান।
লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন জানান, গত শুক্রবার (২৫ সেপ্টেম্বর) ১৩ জন জেলে নিয়ে টেকনাফ থেকে মাছ ধরার উদ্দেশ্যে সমুদ্রে যায় এফভি রিফাত। মাছ আহরণ শেষে গতকাল সোমবার বিকেল ৪টার দিকে পোতাশ্রয়ে ফেরার পথে নৌকার ইঞ্জিন বিকল হয়ে যায়। পরে নৌকাটি সেন্ট মার্টিনের দক্ষিণে গভীর সমুদ্রে ভাসতে থাকে।
এ সময় নৌকায় থাকা এক জেলে কোস্ট গার্ডের জরুরি সেবা নম্বর ১৬১১১-তে ফোন করে সহায়তা চান। খবর পেয়ে তাৎক্ষণিকভাবে উদ্ধার অভিযান শুরু করে কোস্ট গার্ড।
কোস্ট গার্ড জানায়, গভীর সমুদ্রে টহলে থাকা জাহাজ বিসিজিএস ‘সৈয়দ নজরুল’ উদ্ধার অভিযান পরিচালনা করে। একপর্যায়ে সেন্ট মার্টিন থেকে প্রায় ১২ নটিক্যাল মাইল দক্ষিণে বিকল হয়ে ভাসতে থাকা নৌকাটি শনাক্ত করা হয়। পরে নৌকাসহ ১৩ জেলেকে জীবিত উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া জেলেদের প্রাথমিক চিকিৎসা দেওয়ার পাশাপাশি প্রয়োজনীয় খাবার সরবরাহ করা হয়েছে।
লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন বলেন, উদ্ধার করা জেলেদের ফিশিং বোটসহ মালিকপক্ষের কাছে হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন। কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের জরুরি উদ্ধার অভিযান অব্যাহত রাখবে বলে জানান তিনি।

গাজীপুরের শ্রীপুরে এক কলেজছাত্রীকে অপহরণের অভিযোগ উঠেছে পিয়ার আলী কলেজ শাখা ছাত্রদলের সাধারণ সম্পাদক মো. রিজভীর (২৪) বিরুদ্ধে। এ ঘটনায় দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে তাঁকে সংগঠন থেকে বহিষ্কার করেছে জেলা ছাত্রদল।
১৬ মিনিট আগে
টাঙ্গাইলের মধুপুরে চোর সন্দেহে জিহাদ নামের আট বছরের এক শিশুকে খুঁটি ও চৌকির পায়ার সঙ্গে বেঁধে মারধরের অভিযোগে মফেজ উদ্দিনকে গ্রেপ্তার করেছে পুলিশ। শিশুটিকে মধুপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
১৭ মিনিট আগে
ডিজিটাল ডিভাইস হোয়াটসঅ্যাপের মাধ্যমে সাইবার স্পেস ব্যবহার করে জাতীয় সংসদের হুইপ ও বিএনপির কেন্দ্রীয় ছাত্রবিষয়ক সম্পাদক রকিবুল ইসলাম বকুলের কণ্ঠ নকল করে ব্যবসায়ীর কাছ থেকে সাড়ে তিন কোটি টাকা হাতিয়ে নেওয়ার মামলায় দুজনকে গ্রেপ্তার দেখিয়েছেন আদালত।
২৫ মিনিট আগে
খুলনায় গত এক সপ্তাহ সিলিন্ডার গ্যাসের সংকট দেখা দিয়েছে। খুলনার গ্যাস ব্যবসায়ীরা বলছেন, সামনে এ সংকট আরও প্রকট হতে পারে। আজ মঙ্গলবার খুলনার বিভিন্নস্থান ঘুরে এমন তথ্য পাওয়া গেছে।
৩২ মিনিট আগে