
লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলায় স্কুলছাত্রীকে ধর্ষণের মামলায় অভিযুক্ত ক্লিনিক পরিচালক ইউসুফ আলীকে (৪৫) গ্রেপ্তারের দাবিতে মহাসড়ক অবরোধ করেছেন সহপাঠী ও শিক্ষার্থীরা।
আজ রোববার সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত উপজেলার কাকিনা কাচারি বাজার মোড়ে লালমনিরহাট বুড়িমারী মহাসড়ক অবরোধ করেন কাকিনা মহিমারঞ্জন স্মৃতি দ্বিমুখী উচ্চবিদ্যালয়ের শিক্ষার্থী, অভিভাবক ও এলাকাবাসী।
এর আগে গত শুক্রবার সকালে কালীগঞ্জ থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলাটি দায়ের করেন ভুক্তভোগী ওই স্কুলছাত্রীর মা।
অবরোধ কর্মসূচিতে অংশ নেওয়া শিক্ষার্থী ফারিয়া বলে, ‘স্কুলছাত্রীকে ধর্ষণ করে ধর্ষক যদি প্রকাশ্যে ঘুরে বেড়ায়, সংবাদ সম্মেলন করে তাহলে নারীদের নিরাপত্তার কী আছে? আমরা কি ঘরেও নিরাপদ থাকতে পারব না?’
শিক্ষার্থী মুনিয়াজামান বলে, ‘পুলিশ মামলা নিয়ে দায়সারা অভিযান চালাচ্ছে। টাকার বিনিময়ে ধামাচাপা দেওয়ার চেষ্টা করছে। আমরা অভিযুক্তের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করছি।’
প্রধান শিক্ষক বলেন, ‘অভিযুক্ত ইউসুফকে অনতিবিলম্বে গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। আমরা আমাদের শিক্ষার্থীদের নিরাপত্তা চাই।’
মামলার এজাহার সূত্রে জানা গেছে, গত বৃহস্পতিবার দুপুরে ভুক্তভোগী ওই স্কুলছাত্রী বাড়িতে একা ছিল। এ সুযোগে তার মায়ের মোবাইল নম্বর নেওয়ার কথা বলে বাড়িতে প্রবেশ করেন ইউসুফ আলী। এরপর বাড়ির গেট ও কক্ষের দরজা বন্ধ করে স্কুলছাত্রীর মুখ চেপে ধরে ধর্ষণ করেন। একপর্যায়ে কিশোরী চিৎকারের চেষ্টা করলে তাকে মারপিট করে মেরে ফেলার হুমকি দেন ইউসুফ আলী। এরপর তাকে রক্তাক্ত অবস্থায় ফেলে রেখে চলে যান অভিযুক্ত ব্যক্তি।
পরে ওই কিশোরী মোবাইল ফোনে তার মাকে বিষয়টি জানালে প্রথমে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পরে লালমনিরহাট সদর হাসপাতালে ভর্তি করা হয় তাকে।
কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু সিদ্দিক বলেন, ‘অভিযোগ পেয়েই নিয়মিত মামলা নেওয়া হয়েছে। অভিযুক্ত ব্যক্তি পলাতক থাকায় গ্রেপ্তার করা সম্ভব হয়নি।’

বঙ্গোপসাগর-সংলগ্ন সুন্দরবনের পৃথক স্থান থেকে বনদস্যু বড় জাহাঙ্গীরের বাহিনীর সদস্যরা একটি ট্রলারসহ পাঁচ জেলেকে অপহরণ করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। গতকাল শনিবার রাতে সুন্দরবনের শরণখোলা রেঞ্জের শ্যালারচরের কালামেঘা ও নারিকেলবাড়িয়া এলাকায় এ ঘটনা ঘটে। বন বিভাগ বিষয়টি নিশ্চিত করেছে।
৩ মিনিট আগে
চাঁদপুরের ফরিদগঞ্জে সুধী সমাবেশে প্রধানমন্ত্রীর প্রেস সচিব আবু আবদুল্লাহ মো. ছালেহ (ছালেহ শিবলী) বলেছেন, রাষ্ট্র ও সমাজে মানুষের মর্যাদা প্রতিষ্ঠা বর্তমান সরকারের বড় সাফল্য। একই অনুষ্ঠানে তিনি ফ্যামিলি কার্ড, বিভিন্ন পেশাজীবীর জন্য পৃথক পরিকল্পনা এবং দলীয় বিভেদ নিরসনের আহ্বানের কথা জানান।
১৩ মিনিট আগে
যশোরের কেশবপুরে বাবার ব্যাটারিচালিত ভ্যানের চার্জার থেকে বিদ্যুতায়িত হয়ে হাসিবুল রহমান (৩) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। আজ রোববার সকালে উপজেলার মজিদপুর ইউনিয়নের প্রতাপপুর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত হাসিবুল ওই গ্রামের ভ্যানচালক সাজিম উদ্দীনের ছেলে।
১৮ মিনিট আগে
টাঙ্গাইলের গোপালপুর উপজেলার নগদাশিমলা ইউনিয়নের বাইশকাইল তালুকদারপাড়া গ্রামে নেশাজাতীয় বা বিষাক্ত দ্রব্য মিশিয়ে রাখা লবণ দিয়ে রান্না করা খাবার খেয়ে একই পরিবারের দুই শিশুসহ সাতজন অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে। আজ রোববার সকালে নাশতা খাওয়ার পর তারা একে একে অসুস্থ হয়ে পড়ে।
২৯ মিনিট আগে