
কুড়িগ্রামের চিলমারীতে ‘নিখোঁজের’ কয়েক ঘণ্টা পর দুই বছরের শিশুর মরদেহ উদ্ধার হয়েছে। গতকাল শুক্রবার (১৭ এপ্রিল) রাতে উপজেলার থানাহাট ইউনিয়নের মাচাবান্দা শাহপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। চিলমারী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
শিশুটির নাম আয়শা খাতুন (২)। সে ওই এলাকার আলমগীর হোসেনের মেয়ে। শুক্রবার সকালে নিখোঁজ হওয়ার পর রাতে নিজ বাড়ির পাশ থেকে তার মরদেহ উদ্ধার করে শিশুটির মা ও খালাসহ পরিবারের সদস্যরা।
স্থানীয়রা জানান, হাঁটতে চলতে পারা শিশুটি শুক্রবার সকালে নিখোঁজ হয়। সারা দিন অনেক খোঁজাখুঁজির পর রাতে বাড়ির পাশের একটি জায়গায় খুঁজতে গিয়ে মেয়েটির মরদেহ পাওয়া যায়। প্রাথমিকভাবে একে হত্যাকাণ্ড বলে ধারণা করছে শিশুটির পরিবার ও পুলিশ। তবে কে বা কারা ঘটনার সঙ্গে জড়িত, তা নিশ্চিত হওয়া যায়নি।
শিশুর মা রাশেদা বেগম বলেন, ‘সকালে হঠাৎ বাচ্চাটারে দেখতেছিলাম না। সারা দিন অনেক খোঁজাখুঁজি করেও পাই নাই। রাতে এশার নামাজের পর আবার খুঁজতে গেলে বাড়ির পাশে মৃতদেহ পড়ে থাকতে দেখি।’
এ ঘটনায় শিশুটির বাবা বাদী হয়ে অজ্ঞাতনামা আসামি করে মামলা করেছেন। পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছে।
খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন অতিরিক্ত পুলিশ সুপার (উলিপুর সার্কেল) আশরাফুল আলম। তিনি বলেন, ‘পরিবার শিশুটির বয়স দুই বছর বললেও তার বৃদ্ধি বেশ ভালো ছিল। প্রাথমিকভাবে শিশুর শরীরে আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে। সকালে নিখোঁজ হওয়া, দিনভর খোঁজাখুঁজির পর আবার রাতে বাড়ির পাশেই লাশ পাওয়া... এগুলো অনেক প্রশ্নের জন্ম দেয়। পারিবারিক ও দাম্পত্য কলহ, পূর্বশত্রুতাসহ অনেকগুলো বিষয় সামনে রেখে আমরা তদন্ত করছি।’

নোয়াখালী সুবর্ণচরে আগুনে চারটি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। আজ সোমবার সকালে উপজেলার চরজুবিলী ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড পাংখার বাজারে এ দুর্ঘটনা ঘটে। ক্ষতিগ্রস্তরা জানান, সকাল ৯টার সময় সোহেলের দোকানে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত ঘটে।
৪১ মিনিট আগে
কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলায় মাদক সেবনের দায়ে চারজনকে ছয় মাস করে বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। আজ সোমবার (২০ এপ্রিল) সকালে উপজেলার সবুজপাড়া, জিরুইন ও শশীদল এলাকায় পৃথক অভিযানে তাঁদের আটক করা হয়।
৪৩ মিনিট আগে
মুন্সিগঞ্জের গজারিয়ায় বাড়ি থেকে ডেকে নিয়ে এক যুবককে রাতভর নির্যাতনের পর হত্যা করা হয়েছে—এমন অভিযোগ উঠেছে। নিহত রাকিব (২২) উপজেলার শিমুলিয়া গ্রামের আলমগীর হোসেনের ছেলে। তিনি দীর্ঘদিন ধরে উপজেলার বাউশিয়া ইউনিয়নের দড়ি বাউশিয়া গ্রামে ভাড়া বাসায় বসবাস করতেন।
১ ঘণ্টা আগে
জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনসহ অর্থ পাচারের অভিযোগে করা দুদকের মামলায় সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলককে জেলগেটে জিজ্ঞাসাবাদের অনুমতি দেওয়া হয়েছে। আজ সোমবার ঢাকার মহানগর দায়রা জজ ও সিনিয়র বিশেষ জজ আদালতের বিচারক মো. সাব্বির ফয়েজ এই অনুমতি দেন।
১ ঘণ্টা আগে