
নেত্রকোনা সদরের মদনপুর এলাকায় অভিযান চালিয়ে চুরি হওয়া ১৭টি গরু উদ্ধার করেছে পুলিশ। এ সময় গরু চুরির অভিযোগে মো. আ. ছালাম (৩৫) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়। আজ শনিবার সকালে নেত্রকোনা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আল মামুন সরকার এ তথ্য নিশ্চিত করেছেন।
গতকাল ও আজ শনিবার ভোরে জেলা সদরের মদনপুর এলাকায় অভিযান চালিয়ে এসব গরু উদ্ধার করা হয়। গ্রেপ্তার আ. ছালাম জেলা সদরের মদনপুর (পূর্বপাড়া) গ্রামের মৃত আব্দুল বারেকের ছেলে।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে গতকাল ভোরে জেলা সদরের মদনপুর এলাকায় অভিযান চালায় পুলিশ। এ সময় আ. ছালামের গোয়াল ঘর থেকে সাতটি চোরাই গরু উদ্ধার করা হয়। এ ছাড়া অন্য দুই ব্যক্তির গোয়াল ঘর থেকে আরও ছয়টি গরু উদ্ধার করা হয়। আজ ভোরে ওই এলাকায় ফের অভিযান চালিয়ে দুই ব্যক্তির গোয়াল থেকে দুটি করে চারটি চোরাই গরু উদ্ধার করা হয়। এ ঘটনায় আ. ছালামসহ অজ্ঞাতনামা বেশ কয়েকজনের বিরুদ্ধে মামলা হয়েছে। তাঁকে আজ দুপুরে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
পুলিশ আরও জানায়, উদ্ধার হওয়া গরুর প্রকৃত মালিক শনাক্ত করতে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারের পাশাপাশি জেলা কন্ট্রোল রুমের মাধ্যমে সারা দেশে বেতার বার্তা পাঠানো হয়। এরপর ময়মনসিংহের গৌরীপুর উপজেলা থেকে কয়েকজন ব্যক্তি নেত্রকোনা মডেল থানায় এসে উদ্ধার হওয়া সাতটি গরু নিজেদের বলে দাবি করেন।
ওসি আল-মামুন সরকার বলেন, ‘আদালতের নির্দেশনা অনুযায়ী মালিকানা যাচাই শেষে প্রকৃত মালিকদের কাছে গরুগুলো হস্তান্তর করা হবে। গরুচোর চক্রের সঙ্গে জড়িত অন্যদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।’

টানা কয়েক দিনের ভারী বর্ষণ ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে সৃষ্ট বন্যায় চট্টগ্রামের ফটিকছড়ির বিস্তীর্ণ এলাকা পানিতে তলিয়ে গেছে। অনেক স্থানে সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে শত শত পরিবার মানবেতর জীবনযাপন করছে। দেখা দিয়েছে খাদ্য ও বিশুদ্ধ পানির সংকট। এমন পরিস্থিতিতে দুর্গত মানুষের পাশে আস্থার...
১ সেকেন্ড আগে
গত তিন দিনে উপজেলার ইশ্বরবা, মেগুরখির্দা, বলিদাপাড়া গ্রাম থেকে অন্তত পাঁচটি গরু চুরির ঘটনা ঘটেছে। ১০ জুলাই দিবাগত রাতে বলিদাপাড়া গ্রামের বাসিন্দা রবিউল ইসলামের একটি বাছুরসহ দুইটি বড় গাভী এবং মেগুরখির্দা গ্রাম থেকে একটি গরু চুরি হয়েছে। এর এক দিন আগে ৯ জুলাই ইশ্বরবা গ্রামের আইয়ুব হোসেনের গোয়ালঘর...
১ ঘণ্টা আগে
গাজীপুরের শ্রীপুরে মহাসড়ক পার হওয়ার সময় দ্রুত গতির কাভার্ড ভ্যানচাপায় রাকিব হাসান ও বিথী আক্তার নামে এক দম্পতি মারা গেছেন। অলৌকিকভাবে বেঁচে গেছে তাঁদের এক বছর বয়সী শিশুকন্যা। গুরুতর আহত শিশুকন্যাকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনাস্থলে স্ত্রী বিথী আক্তার ও হাসপাতালে নেওয়ার পর স্বামী...
১ ঘণ্টা আগে
রাজধানীর খিলগাঁওয়ে এক কলেজছাত্রীর মরদেহ উদ্ধারের ঘটনায় তাঁর স্বামীকে গ্রেপ্তার করেছে পুলিশ। নিহত সানজিদা আক্তার মারিয়া (১৮) লালমাটিয়া মহিলা কলেজের প্রথম বর্ষের শিক্ষার্থী ছিলেন...
১ ঘণ্টা আগে