কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলায় ডোবায় ডুবে অলি ও আলী (৪) নামের যমজ ভাইয়ের মৃত্যু হয়েছে। আজ রোববার দুপুরে উপজেলার সাহেবাবাদ ইউনিয়নের জিরুইন এলাকার মুনসী বাড়িতে এ ঘটনা ঘটে।
নিহত দুই শিশু পার্শ্ববর্তী বুড়িচং উপজেলার ঘিলাতলা এলাকার তারা মিয়ার ছেলে। তারা ব্রাহ্মণপাড়া উপজেলার সাহেবাবাদ ইউনিয়নের জিরুইন এলাকার দুধ ব্যবসায়ী বাবুল মিয়ার নাতি।
পরিবার ও স্থানীয় সূত্র জানায়, আজ দুপুরে অলি ও আলী বাড়ির আঙিনায় খেলছিল। কিছু সময় পর তাদের খুঁজে না পেয়ে পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে বাড়ির পাশের ধানখেতের মাঝে ডোবার পানিতে তাদের ভাসতে দেখা যায়। পরে তাদের উদ্ধার করা হলেও ততক্ষণে তারা মারা যায়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে স্থানীয় ইউপি সদস্য জাকির হোসেন বলেন, অসাবধানতাবশত পানিতে পড়ে এ দুর্ঘটনা ঘটেছে। শিশুদের নিরাপত্তায় পরিবারের সদস্যদের আরও সচেতন থাকার আহ্বান জানান তিনি।
এ বিষয়ে ব্রাহ্মণপাড়া থানার পরিদর্শক (তদন্ত) টমাস বড়ুয়া বলেন, ঘটনাটি সম্পর্কে পুলিশকে কেউ আনুষ্ঠানিকভাবে অবগত করেনি।

খুলনা জেলা আইনজীবী সমিতির নির্বাচনে সভাপতি সাধারণ সম্পাদকসহ ১৪টি পদে নিরঙ্কুশ বিজয়ের অর্জন করেছে জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম মনোনীত প্যানেল। এতে সভাপতি পদে নির্বাচিত হয়েছেন মোল্লা মোহাম্মদ মাসুম রশিদ ও সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন মোল্লা মশিউর রহমান নান্নু...
১৮ মিনিট আগে
আট মাসের শিশু জান্নাতুল মাওয়া হামে আক্রান্ত। রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে চার দিন অপেক্ষার পর সে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) বেড পায়। কিছুটা সুস্থ হলে এক দিন পরই তাকে সাধারণ ওয়ার্ডে দেওয়া হয়। কিন্তু এখন শিশুটির ভীষণ শ্বাসকষ্ট। চিকিৎসক আবার আইসিইউতে নিতে বলেছেন।
২০ মিনিট আগে
জমি নিয়ে বিরোধে ঢাকার কেরানীগঞ্জে কৃষক দল নেতা ও তাঁর ছেলেদের বিরুদ্ধে এক পুলিশ সদস্যের বাড়ি ভাঙচুরের অভিযোগ উঠেছে। আজ রোববার সকাল ৯টা থেকে বেলা ১১টা পর্যন্ত এ ভাঙচুর চালানো হয়।
১ ঘণ্টা আগে
সমুদ্রপথে ইউরোপের দেশ ইতালি যাওয়ার পথে লিবিয়ার বন্দিশালায় মাদারীপুরের কালকিনির ইলিয়াস হাওলাদার (৩০) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। গত বৃহস্পতিবার রাতে নিহতের পরিবার মৃত্যুর খবরটি জানতে পারে। এর পর থেকে পরিবারে চলছে শোকের মাতম। লাশ দেশে আনার দাবি জানিয়েছেন পরিবারের সদস্যরা।
২ ঘণ্টা আগে