
মাদারীপুরে মানব পাচারের অভিযোগে করা মামলার প্রধান আসামি জুলহাস তালুকদারকে (৫০) গ্রেপ্তার করেছে র্যাব-৮ ও ১০। আজ বুধবার দুপুরে তাঁকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। এর আগে ভোরে ঢাকার কদমতলীর স্মৃতিধারা আবাসিক এলাকায় যৌথ অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার জুলহাস মাদারীপুর জেলার রাজৈর উপজেলার সত্যবদী গ্রামের আব্দুল মজিদ সরদারের ছেলে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ভাষ্য অনুযায়ী, তিনি দীর্ঘদিন ধরে ইতালিসহ বিভিন্ন দেশে মানব পাচার করে আসছিলেন।
সংশ্লিষ্ট সূত্র জানায়, মাদারীপুরের রাজৈরের বাসিন্দা আরমান শেখকে ইতালি পাঠানোর কথা বলে জুলহাস তালুকদারসহ ৯ জনের একটি চক্র ২৩ লাখ টাকা নেয়। পরে আরমানকে ইতালি না পাঠিয়ে লিবিয়ায় আটকে মাফিয়াদের হাতে তুলে দেওয়া হয়।
সূত্র আরও জানায়, সেখানে আরমানের ওপর নির্মম শারীরিক নির্যাতন করা হয়। তাঁকে বাঁচাতে পরিবারের সদস্যরা কয়েক দফায় আরও ৪৯ লাখ টাকা মুক্তিপণ দিতে বাধ্য হন। এরপরও চক্রটি আরও টাকা দাবি করে।
এ ঘটনায় গত ১২ জুন আরমানের মা জাহানারা বেগম বাদী হয়ে রাজৈর থানায় মানব পাচার আইনে দালাল চক্রের বিরুদ্ধে মামলা করেন। গ্রেপ্তারের পর আইনি প্রক্রিয়া শেষে জুলহাস তালুকদারকে রাজৈর থানায় হস্তান্তর করে র্যাব-৮ ও ১০।
দুপুরে জুলহাস তালুকদারকে আদালতে তোলা হলে বিচারক তাঁকে কারাগারে পাঠানোর আদেশ দেন।
রাজৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ আমিনুল ইসলাম বলেন, মানব পাচার আইনে করা মামলার প্রধান আসামি জুলহাসকে গ্রেপ্তার করা হয়েছে। শিগগির আদালতে অপরাধীদের বিরুদ্ধে চার্জশিট দেওয়া হবে। তিনি আরও বলেন, জুলহাসের বিরুদ্ধে মানব পাচার ও সন্ত্রাসবিরোধী আইনে করা ১৫টি মামলা আছে।

ঝিনাইদহে বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ভাস্কর্য নতুন করে ভিন্ন স্থানে নির্মাণের জন্য জেলা মুক্তিযোদ্ধা কমান্ডারকে আহ্বায়ক করে ১৫ সদস্যের কমিটি গঠন করা হয়েছে। জেলা প্রশাসন জানিয়েছে, বর্তমান স্থান ‘বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান চত্বর’ হিসেবেই থাকবে।
৪ মিনিট আগে
আনিসুল হক বনানী থানার অধীনে নিজের নামে লাইসেন্সপ্রাপ্ত একটি পিস্তলের মালিক। স্বরাষ্ট্র মন্ত্রণালয় ২০০৯ সালের ৬ জানুয়ারি থেকে ২০২৪ সালের ৫ আগস্ট পর্যন্ত ব্যক্তিগত নিরাপত্তার জন্য দেওয়া সকল আগ্নেয়াস্ত্রের লাইসেন্স স্থগিত করে ২০২৪ সালের ৩ সেপ্টেম্বরের মধ্যে অস্ত্র জমা দেওয়ার নির্দেশ দেয়...
৭ মিনিট আগে
কুমিল্লার তিতাস উপজেলায় বেকারির পণ্যবাহী ভ্যানের চাপায় মো. আলিফ হোসেন (৬) নামের এক শিশু নিহত হয়েছে। আজ বুধবার দুপুরে উপজেলার বলরামপুর ইউনিয়নের উলুকান্দি পূর্বপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
৮ মিনিট আগে
মুন্সিগঞ্জের টঙ্গীবাড়ীর পশ্চিম সোনারং এলাকার প্রবাসী যুবক নয়ন ফকির ইতালিতে বড় ভাইয়ের হাতে নিহত হওয়ার আড়াই মাস পর দেশে ফিরেছেন মরদেহ হয়ে। বুধবার সকাল ১০টার দিকে মরদেহ পৌঁছায়; দুপুর ৩টার দিকে জানাজা শেষে দক্ষিণ বেতকা কবরস্থানে দাফন করা হয়।
৯ মিনিট আগে