
বরিশাল থেকে দূরপাল্লারসহ সব রুটে বাস চলাচল বন্ধ রয়েছে। আজ সোমবার দুপুর থেকে থ্রি-হুইলার ও বাস-শ্রমিকদের মধ্যে দ্বন্দ্বের জেরে নথুল্লাবাদ টার্মিনালের সামনে বাস ফেলে যানবাহন চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে। এতে বরিশাল, পটুয়াখালী, পিরোজপুর ও ঝালকাঠির যাত্রীদের দুর্ভোগ চরম আকার ধারণ করেছে।
জানা গেছে, মহাসড়কের বিভিন্ন বাস কাউন্টারের সামনে থেকে থ্রি-হুইলারে যাত্রী ওঠানোকে কেন্দ্র করে দ্বন্দ্বের জেরে বরিশাল থেকে সব রুটে বাস চলাচল বন্ধ করে দেওয়া হয়। আজ সকাল ১০টার দিকে বরিশালের বানাড়ীপাড়া উপজেলার শিমুলতলা এলাকায় থ্রি-হুইলারের মালিক ও চালকদের সঙ্গে বাসের শ্রমিকদের প্রথমে দ্বন্দ্ব হয়। থ্রি-হুইলারের মালিক ও শ্রমিকেরা স্থানীয়ভাবে প্রভাব বিস্তার করে শিমুলতলা এলাকায় প্রায় ২০টি যাত্রীবাহী বাস আটক করে রাখেন।
খবর পেয়ে বরিশাল বাস মালিক সমিতির নেতারা দুপুর সাড়ে ১২টার পর থেকে বরিশাল নথুল্লাবাদ কেন্দ্রীয় বাস টার্মিনাল থেকে দূরপাল্লাসহ সব অভ্যন্তরীণ রুটের বাস চলাচল বন্ধ করে দেন।
এদিকে হঠাৎ নথুল্লাবাদ বাস টার্মিনাল থেকে বাস চলাচল বন্ধ করে দেওয়ায় দুর্ভোগে পড়েছেন যাত্রীরা। নথুল্লাবাদ বাস টার্মিনালে কথা হয় ব্যবসায়ী আ. হালিমের সঙ্গে। আজ দুপুরে তিনি বলেন, ঢাকা যাবেন, কিন্তু এসে দেখেন বাস চলে না। আসমা আক্তার নামের এক গৃহিণী জানান, চাকরির জন্য ঢাকা রওনা দিয়েছেন। এসে দেখেন নথুল্লাবাদের সড়কে বাস ফেলে রাখা হয়েছে। এখন কীভাবে ঢাকা যাবেন?
তবে বাসমালিক ও শ্রমিকদের দাবি, মহাসড়কে থ্রি-হুইলার চলাচলের কারণে একদিকে যেমন যানজটের সৃষ্টি হচ্ছে, অন্যদিকে দুর্ঘটনার ঝুঁকিও বাড়ছে। মহাসড়কে থ্রি-হুইলার চলাচল বন্ধের দাবি জানিয়ে এলেও কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি। অবৈধ চলাচলকারী থ্রি-হুইলার বন্ধ না হলে বাস চলাচল করবে না বলে মালিকেরা জানিয়েছেন।
জানতে চাইলে বরিশাল বাস মালিক সমিতির সভাপতি মোশাররফ হোসেন বলেন, ‘বিভিন্ন স্থানে অবৈধ গাড়ি আমাদের বিভিন্ন বাস কাউন্টার ঘিরে ধরেছে। তারা আমাদের ২০টি গাড়ি বানারীপাড়ার শিমুলতলায় আটকে রেখেছে। এ কারণে শ্রমিকেরা গাড়ি চালাবে না। শ্রমিকেরা বাস না চালালে আমি মালিক হয়ে কী করব? এই অবস্থায় ঢাকা-বরিশালসহ সব রুটে বাস চলাচল বন্ধ। এখন প্রশাসন বলতে পারে এ সমস্যার সমাধান কী।’
এ বিষয়ে থ্রি-হুইলারের মালিক ও শ্রমিক সংগঠনের নেতাদের কোনো বক্তব্য পাওয়া যায়নি।
এ ব্যাপারে বরিশাল জেলা প্রশাসক মো. মামুন খন্দকার বলেন, যাত্রীদের দুর্ভোগ লাঘবে বিষয়টি দ্রুত সমাধানের জন্য চেষ্টা করা হবে।

নিহত রনজিলা পারভীন বগুড়ার গাবতলী উপজেলার বাগবাড়ি সরকারি বালিকা প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ছিলেন। তাঁর বাড়ি উপজেলার সোনাকানিয়া গ্রামে। তিনি বগুড়া শহরের রহমাননগর এলাকায় স্বামী ও একমাত্র মেয়েকে নিয়ে বসবাস করতেন।
১৩ মিনিট আগে
পঞ্চগড়সহ সারা দেশে পর্যাপ্ত সার সরবরাহ ও মজুত রয়েছে জানিয়ে পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ বলেছেন, কৃষকের কাছে সঠিকভাবে সার পৌঁছাতে সমস্যা সৃষ্টি করা হচ্ছে। ডিলারদের একটি অংশ যথাযথভাবে সার বিতরণ না করায় কৃত্রিম সংকট তৈরি হয়েছে।
১ ঘণ্টা আগে
বর্তমান কমিটি দায়িত্ব নেওয়ার পর আইনি প্রক্রিয়ায় গরুর হাট উচ্ছেদ, সাঁটল বাস সেবা চালু, তিনটি সেতুর সংযোগ স্থাপন, টহল গাড়ি বৃদ্ধি, মশক নিধন ও পয়োনিষ্কাশন ব্যবস্থার উন্নয়ন, মাঠ ও পার্কের জায়গা বুঝে নেওয়া এবং চারটি যাত্রী ছাউনি নির্মাণসহ বিভিন্ন কার্যক্রম বাস্তবায়ন করেছে...
১ ঘণ্টা আগে
নীলফামারীর কিশোরগঞ্জে চার বছর বয়সী শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে মোর্শেদুল ইসলাম (৫৫) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে থানা-পুলিশ। আজ শনিবার দুপুরে উপজেলার সদর ইউনিয়নের পুষনা মোতাপাড়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার মোর্শেদুল ইসলাম ওই এলাকার বাসিন্দা।
১ ঘণ্টা আগে