রাজশাহীর বাঘায় নিজ বাড়ির শয়নকক্ষে রশিতে ঝুলন্ত অবস্থায় মর্জিনা বেগম (৪০) নামের এক গৃহবধূর লাশ পাওয়া গেছে। গতকাল শনিবার রাত ১০টার দিকে উপজেলার পাকুড়িয়া ইউনিয়নের কিশোরপুর শকুনপাড়া গ্রাম থেকে লাশটি উদ্ধার করা হয়। গৃহবধূ মর্জিনা বেগম ওই গ্রামের ইউসুফ আলীর স্ত্রী।
পারিবারিক সূত্রে জানা যায়, ওই নারীর স্বামী ও মেজ ছেলে সোহান আলী ঢাকায় শ্রমিকের কাজ করেন। বড় ছেলে শাওন আলী বালুবাহী ট্রাকের শ্রমিক হিসেবে কাজে ছিলেন। রাতে ছোট ছেলে রোহান আলী বাড়িতে ঢুকে মায়ের কোনো সাড়া–শব্দ না পেয়ে শয়নকক্ষের ভেতরে গিয়ে গলায় রশিতে ফাঁস দেওয়া অবস্থায় দেখে। তার আর্তচিৎকারে প্রতিবেশীরা গিয়ে রশিতে তার মায়ের মরদেহ ঝুলতে দেখেন। পরে পুলিশকে খবর দেওয়া হলে তারা গিয়ে লাশ উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।
ওই নারীর স্বামীর বড় ভাই রমিজ উদ্দিন জানান, তাঁরা গরিব মানুষ। স্বামীসহ তিন ছেলে শ্রমিকের কাজ করে সংসার চালান। তাঁর দাবি, পরিবারের মধ্যে তেমন কোনো গন্ডগোল-ফ্যাসাদ ছিল না, তবে তাঁর কিছুটা মানসিক সমস্যা ছিল। এই কারণে আত্মহত্যার পথ বেঁচে নিতে পারেন।
বাঘা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আ ফ ম আছাদুজ্জামান বলেন, মরদেহ উদ্ধারের পর একটি অপমৃত্যুর মামলা (ইউডি) মামলা করা হয়েছে। আজ রোববার সকালে মরদেহ ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

ইউএনও মোস্তাফিজুর রহমান বলেন, যমুনার চরে আটক ব্যক্তিরা আটটি ঘোড়া জবাই করেন। এতে ১১ বস্তা মাংস হয়, যার ওজন প্রায় ৪০০ কেজি। তাঁরা এই মাংস বিক্রির উদ্দেশ্যে ঢাকায় নেওয়ার চেষ্টা করছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয়।
১ ঘণ্টা আগে
সকাল সাড়ে ১০টার দিকে শফিকুর রহমান তাঁর দুই ছেলেকে নিয়ে মোটরসাইকেলে করে নিজেদের দোকানে আসেন। এ সময় সোনাপুর থেকে কবিরহাটের উদ্দেশে ছেড়ে আসা যমুনা নামের তেলবাহী একটি লরি দোকানের সামনে থাকা শফিকুর রহমান ও মোটরসাইকেলে থাকা তাঁর দুই ছেলেকে চাপা দিয়ে পার্শ্ববর্তী সোহাগের দোকানে ঢুকে পড়ে।
১ ঘণ্টা আগে
সাকিব হোসেন বলেন, পুলিশ তাঁদের জানিয়েছে, আজ ভোরে আজিমপুর এতিমখানার সামনের রাস্তায় একটি দ্রুতগতির পিকআপ ভ্যান তাঁর বাবার অটোরিকশাটিকে ধাক্কা দিয়ে পালিয়ে গেছে। গুরুতর আহত অবস্থায় ঢাকা মেডিকেলে আনার পরও তাঁকে বাঁচানো সম্ভব হয়নি।
২ ঘণ্টা আগে
বগুড়ায় বাসের ধাক্কায় গৃহবধূ নিহত হওয়ার ঘটনায় তাঁর লাশ নিয়ে ঢাকা-বগুড়া মহাসড়ক অবরোধ করেন স্থানীয় বাসিন্দারা। এতে প্রায় এক ঘণ্টা মহাসড়কে যান চলাচল বন্ধ থাকে। শুক্রবার সকাল ১০টার দিকে শহরতলির বেতগাড়ি এলাকায় এই অবরোধ করা হয়। পরে জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও বগুড়া-৪ আসনের সংসদ সদস্য মোশারফ...
২ ঘণ্টা আগে