Ajker Patrika

গরু চুরির নতুন কৌশল: খামারেই জবাই, মাংস নিয়ে গেল চোর চক্র

কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি 
গরু চুরির নতুন কৌশল: খামারেই জবাই, মাংস নিয়ে গেল চোর চক্র
গতকাল গভীর রাতে কালীগঞ্জের আড়িখোলা গ্রামের মোজাফর মোল্লার খামারের ভেতরে গরু জবাই করে মাংস নিয়ে গেছে চোর চক্র। ছবি: সংগৃহীত

গাজীপুরের কালীগঞ্জে গরু চুরির কৌশলে নতুন মাত্রা যোগ হয়েছে। রাতের আঁধারে খামারে ঢুকে আস্ত গরু নিয়ে যাওয়ার পরিবর্তে এবার খামারের ভেতরেই গরু জবাই করে মাংস নিয়ে গেছে চোর চক্র। এ সময় চামড়া ও নাড়িভুঁড়ি খামারেই ফেলে রেখে যায় তারা।

গতকাল বুধবার (৭ অক্টোবর) গভীর রাতে উপজেলার আড়িখোলা গ্রামের মোজাফর মোল্লার বাড়িতে এ ঘটনা ঘটে। এতে আর্থিক ক্ষতির পাশাপাশি স্থানীয় গরু খামারি ও কৃষকদের মধ্যে উদ্বেগ ও আতঙ্ক দেখা দিয়েছে।

খামারের মালিক রাসেদ মোল্লার স্ত্রী খাদিজা আক্তার বলেন, ‘আমাদের অনেক বড় ক্ষতি হয়ে গেল। খামারে পাঁচটি গরু ছিল। এর মধ্যে একটি গরু জবাই করে মাংস নিয়ে গেছে চোর চক্র। গরুটির আনুমানিক মূল্য ১ লাখ ২০ হাজার টাকা। এ ঘটনায় আমরা আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হওয়ার পাশাপাশি চরম নিরাপত্তাহীনতায় ভুগছি।’

স্থানীয়রা জানান, কালীগঞ্জে খামারে ঢুকে গরু জবাই করে মাংস নিয়ে যাওয়ার এমন ঘটনা আগে দেখা যায়নি। তাঁদের মতে, গরু চুরির এ ধরনের কৌশল অত্যন্ত উদ্বেগজনক। সকালে খামারে গিয়ে আস্ত গরুর পরিবর্তে জবাই করা গরুর চামড়া ও নাড়িভুঁড়ি পড়ে থাকতে দেখে বিষয়টি জানতে পারেন খামারিরা।

গরু চুরির এ ধরনের ঘটনা ঠেকাতে রাতে পাহারা জোরদার, গুরুত্বপূর্ণ এলাকায় নজরদারি বৃদ্ধি এবং সন্দেহজনক ব্যক্তিদের বিষয়ে দ্রুত আইনশৃঙ্খলা বাহিনীকে জানানোর দাবি জানিয়েছেন স্থানীয়রা।

স্থানীয়দের প্রত্যাশা, প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনী দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নিলে গরু চুরির এ ধরনের ঘটনা নিয়ন্ত্রণে আনা সম্ভব হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
১
২
৩
৪
৫
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত