
দুর্নীতি দমন কমিশনের (দুদক) মামলায় গ্রেপ্তার হয়ে কারাগারে থাকায় বান্দরবান সদর উপজেলার প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) মিল্টন দস্তিদারকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের মহাপরিচালক রেজওয়ানুর রহমান স্বাক্ষরিত এক আদেশে এ তথ্য জানানো হয়েছে।
গত ৬ সেপ্টেম্বর স্বাক্ষরিত আদেশে বলা হয়, মিল্টন দস্তিদার বান্দরবান সদর উপজেলার প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা হিসেবে কর্মরত ছিলেন। এর আগে তিনি চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করেন। দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরে সংযুক্ত কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালনকালে ২০২৪ সালের ১০ সেপ্টেম্বর তাঁর বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে দুদকের চাঁদপুর জেলা কার্যালয়ে মামলা করা হয়।
অফিস আদেশে আরও উল্লেখ করা হয়, মামলায় জারি হওয়া গ্রেপ্তারি পরোয়ানার ভিত্তিতে মিল্টন দস্তিদারকে গ্রেপ্তার করে পুলিশ। পরে আদালতের নির্দেশে গত ২৩ জুলাই তাঁকে চাঁদপুর কারাগারে পাঠানো হয়। বর্তমানে তিনি সেখানেই কারাভোগ করছেন।
এ অবস্থায় সরকারি চাকরি বিধিমালা অনুযায়ী তাঁকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। সাময়িক বরখাস্তকালীন সময়ে তিনি প্রচলিত বিধি অনুযায়ী খোরপোষ ভাতা পাবেন। একই সঙ্গে মামলা নিষ্পত্তি না হওয়া পর্যন্ত তিনি বর্তমান কর্মস্থলে যোগদান করতে পারবেন না। পাশাপাশি অন্য কোনো পদেও যোগ দিতে পারবেন না।
এ বিষয়ে বান্দরবান সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মারুফা সুলতানা খান হীরামণি বলেন, ‘দুদকের মামলায় গ্রেপ্তার হওয়া পিআইও মিল্টন দস্তিদার কারাগারে থাকায় তাঁকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। সে অনুযায়ী উপজেলা প্রশাসনের পক্ষ থেকেও তাঁর কার্যক্রম স্থগিত করা হয়েছে। একই সঙ্গে তাঁর জায়গায় নতুন একজন কর্মকর্তাকে পদায়ন করা হয়েছে।’

মাদক নির্মূল, কিশোর গ্যাং দমন ও আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে কঠোর পদক্ষেপের কথা জানিয়েছেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু। মাদক কারবারিদের তালিকা তৈরি, এলাকায় যৌথ টিম গঠন এবং ব্যাটারিচালিত অটোরিকশা নিয়ন্ত্রণের নির্দেশনা দিয়েছেন তিনি।
৪১ মিনিট আগে
রংপুরের পীরগঞ্জে ব্যক্তিমালিকানাধীন একটি গুদামে সরকারি চালের বস্তা নেওয়ার দৃশ্য মোবাইল ফোনে ভিডিও করায় দুই যুবককে গুদামের ভেতরে নিয়ে মারধরের অভিযোগ উঠেছে। পরে খবর পেয়ে ওই গুদামটি সিলগালা করেছে উপজেলা প্রশাসন।
১ ঘণ্টা আগে
সরকারি চাকরির ১১ থেকে ২০তম গ্রেডের কর্মচারী নিয়োগের মৌখিক পরীক্ষার নম্বর বাড়ানোর প্রস্তাবের প্রতিবাদে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) বিক্ষোভ মিছিল করেছেন শিক্ষার্থীরা। আজ বুধবার রাতে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক থেকে মিছিলটি শুরু হয়। পরে মিছিলটি ক্যাম্পাসের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে পুনরায়
১ ঘণ্টা আগে
কিশোরগঞ্জে শিক্ষাপ্রতিষ্ঠান চলাকালে সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত সব কোচিং সেন্টার বন্ধ রাখার ঘোষণা দিয়েছেন জেলা প্রশাসক সোহানা নাসরিন। শিক্ষার মানোন্নয়নে তিনি শিক্ষার্থী ও শিক্ষকের উপস্থিতি নিশ্চিতসহ একগুচ্ছ নির্দেশনা দিয়েছেন।
১ ঘণ্টা আগে