
গাজীপুরের কালীগঞ্জ উপজেলায় ‘ফ্যামিলি কার্ড শুমারি-২০২৬’ কার্যক্রম সফল করতে তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজার পদে স্বেচ্ছাসেবী নিয়োগের পরীক্ষা সম্পন্ন হয়েছে। আজ রোববার উপজেলার বালিগাঁও উচ্চবিদ্যালয়ে এ লিখিত ও ব্যবহারিক পরীক্ষা অনুষ্ঠিত হয়।
উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজসেবা কার্যালয় সূত্রে জানা গেছে, সমাজকল্যাণ মন্ত্রণালয়ের নির্দেশনায় পরিচালিত এই শুমারির জন্য মাঠপর্যায়ে তথ্য সংগ্রহের লক্ষ্যে ১২০ জন তথ্য সংগ্রহকারী ও ১১ জন সুপারভাইজার নিয়োগ দেওয়া হবে। ১৩১টি পদের বিপরীতে মোট ৬১৪ জন পরীক্ষার্থী অংশ নেন। এর মধ্যে তথ্য সংগ্রহকারী পদের জন্য ৫৩০ জন ও সুপারভাইজার পদের জন্য ৮৪ জন প্রার্থী অংশ নেন।
সরেজমিনে বালিগাঁও উচ্চবিদ্যালয়ে দেখা যায়, পরীক্ষার্থীরা নির্ধারিত সময়ে কেন্দ্রে উপস্থিত হয়ে পরীক্ষায় অংশ নেন। শুমারির কাজ ডিজিটাল পদ্ধতিতে ট্যাবলেট বা স্মার্টফোনের মাধ্যমে সম্পন্ন করা হবে, তাই নিয়োগপ্রক্রিয়ায় প্রার্থীদের আইটি দক্ষতা ও মোবাইল অ্যাপ ব্যবহারের পারদর্শিতার ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়।
পরীক্ষার হল পরিদর্শনকালে কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এ টি এম কামরুল ইসলাম বলেন, ‘মাননীয় প্রধানমন্ত্রীর স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের অংশ হিসেবে ফ্যামিলি কার্ড শুমারি একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। এই শুমারির মাধ্যমে প্রকৃত সুবিধাভোগীদের সঠিক তথ্যভান্ডার তৈরি করা হবে। স্বচ্ছতা ও নিরপেক্ষতা নিশ্চিত করতে আমরা প্রতিযোগিতামূলক পরীক্ষার মাধ্যমে যোগ্য প্রার্থীদের বাছাই করছি। যাঁরা স্মার্টফোন ব্যবহারে দক্ষ এবং মাঠপর্যায়ে কাজ করতে আগ্রহী, তাঁরাই নিয়োগের ক্ষেত্রে অগ্রাধিকার পাবেন।’
পরীক্ষায় অংশগ্রহণকারী প্রার্থীরাও এই নিয়োগপ্রক্রিয়ায় সন্তোষ প্রকাশ করেছেন। শুমারির জন্য মনোনীত স্বেচ্ছাসেবীরা উপজেলার প্রতিটি ঘরে গিয়ে ডিজিটাল অ্যাপের মাধ্যমে পরিবারের তথ্য সংগ্রহ করবেন। এর ফলে সামাজিক নিরাপত্তাবেষ্টনীর আওতাভুক্ত কার্যক্রমগুলো আরও স্বচ্ছ ও গতিশীল হবে বলে মনে করছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।
নিয়োগ পরীক্ষায় উপজেলা সমাজসেবা কর্মকর্তা, বিভিন্ন দপ্তরের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা ও বালিগাঁও উচ্চবিদ্যালয়ের শিক্ষকেরা সার্বিক সহযোগিতা দেন।

গাজীপুরের শ্রীপুরে ঢেঁকি দিয়ে দরজা ভেঙে বসতবাড়িতে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাতেরা অস্ত্রের মুখে জিম্মি করে স্বর্ণালংকার ও নগদ টাকা লুটপাট করে নিয়ে যাওয়ার দাবি করেছেন ভুক্তভোগীরা। বৃহস্পতিবার দিবাগত রাতে উপজেলার গোসিঙ্গা ইউনিয়নের পাঁচলটিয়া গ্রামের মো. আব্দুস সামাদ মোল্লার বাড়িতে এ ঘটনা ঘটে।
২ মিনিট আগে
র্যাব আরও জানায়, ঘটনার পর আসামিরা আত্মগোপনে চলে গেলে ছায়া তদন্ত ও গোয়েন্দা নজরদারি শুরু করা হয়। পরে তথ্যপ্রযুক্তি ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানা যায়, মামলার প্রধান আসামি ফরিদ ঢাকার মিরপুর এলাকায় আত্মগোপনে রয়েছেন। এরপর যৌথ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
২৩ মিনিট আগে
একসময় নদী মানেই ছিল জীবন। আর সেই জীবনের অন্যতম প্রতীক ছিল চাঁদপুরের ফরিদগঞ্জের বুক চিরে বয়ে যাওয়া ডাকাতিয়া নদী। এই নদীকে কেন্দ্র করেই জীবিকা নির্বাহ করত উপজেলার হাজারো পরিবার। প্রমত্তা স্রোত, লঞ্চ, ট্রলার, নৌকার চলাচল, জেলেদের মাছ ধরার ব্যস্ততা, নদীকেন্দ্রিক হাট-বাজার, শিশু-কিশোরদের জলকেলি—সব মিলিয়
৪২ মিনিট আগে
কক্সবাজার সমুদ্রসৈকতে গোসল করতে নেমে পানিতে ডুবে ইয়াসিন আরাফাত (২০) নামে এক তরুণের মৃত্যু হয়েছে। শুক্রবার (৭ আগস্ট) সকাল ১০টার দিকে সৈকতের সুগন্ধা পয়েন্টে এ দুর্ঘটনা ঘটে। নিহত ইয়াসিন আরাফাত কক্সবাজার শহরের পেশকারপাড়া এলাকার বাসিন্দা আলিম হোসেনের ছেলে।
৪৪ মিনিট আগে