
সিরাজগঞ্জের অর্থনৈতিক অঞ্চলে ট্রাক আটকে পিস্তল উঁচিয়ে চাঁদাবাজির সময় মো. মানিক ওরফে কালা মানিক (৩৫) নামের এক যুবককে পিটুনি দিয়েছেন স্থানীয় বাসিন্দারা। পরে আহত অবস্থায় একটি পিস্তল ও দুটি গুলিসহ পুলিশ তাঁকে আটক করে। আজ সোমবার বিকেলে সদর উপজেলার অর্থনৈতিক অঞ্চলে এ ঘটনা ঘটে।
জানা গেছে, মানিক জেলার চকবয়রা গ্রামের মো. নুরুল ইসলামের ছেলে। আজ বেলা ২ থেকে ৩টার দিকে বিএসএল নামের একটি কোম্পানির নির্মাণসামগ্রী (ইটের খোয়া ও পাথর) বোঝাই ট্রাক প্রবেশ করে। এ সময় মানিকসহ ৫-৭ জন এসে ট্রাকটি আটকে চাঁদা দাবি করেন। এ সময় ট্রাকচালক চাঁদা দিতে অস্বীকৃতি জানালে তাঁরা কাজ বন্ধ করে দেওয়ার হুমকি দেন। একপর্যায়ে মানিক পিস্তল বের করে চালককে ভয় দেখিয়ে গুলি করার চেষ্টা করেন। চালকের চিৎকারে আশপাশের লোকজন ছুটে এলে মানিক পালানোর চেষ্টা করেন। কিন্তু এলাকাবাসী তাঁকে ধরে ফেলেন এবং মারধর করে জেলা পুলিশের গোয়েন্দা (ডিবি) শাখার সদস্যদের কাছে সোপর্দ করেন।
ডিবির উপপরিদর্শক (এসআই) নাজমুল আজকের পত্রিকাকে বলেন, ‘বেলা সাড়ে ৩টার দিকে পিস্তলসহ একজনকে আটক করা হয়েছে। স্থানীয় লোকজন তাঁকে মারধর করেন। খবর পেয়ে আমরা ঘটনাস্থলে গিয়ে তাঁকে আটক করি।’
সিরাজগঞ্জ জেলা গোয়েন্দা শাখা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. একরামুল হোসাইন বলেন, একটি বিদেশি পিস্তল, দুটি গুলি ও একটি ম্যাগাজিনসহ মানিককে আটক করা হয়েছে। তাঁর বিরুদ্ধে লিখিত অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

২০১৮ সালে উচ্চশিক্ষার জন্য সুকান্ত চীনে যান। সেখানে মাস্টার্স সম্পন্ন করার পর ক্রিস হুইয়ের সঙ্গে তাঁর পরিচয় হয়। পরে তাঁদের মধ্যে সম্পর্ক গড়ে ওঠে এবং একপর্যায়ে তাঁরা একসঙ্গে ব্যবসা শুরু করেন। ২০২৫ সালের ১২ ফেব্রুয়ারি চীনে তাঁদের বিয়ের রেজিস্ট্রেশন সম্পন্ন হয়।
২৯ মিনিট আগে
উপজেলার চরবোরহান ইউনিয়ন ছাত্রদলের সভাপতি রাকিব হোসেন একটি মামলার ওয়ারেন্টভুক্ত আসামি। বৃহস্পতিবার সন্ধ্যায় তিনি বাজারে এলে গণঅধিকার পরিষদ ও ছাত্র অধিকার পরিষদের কয়েকজন নেতা-কর্মী তাঁকে মারধর করে পুলিশের হাতে তুলে দেন বলে অভিযোগ পাওয়া গেছে।
৩৫ মিনিট আগে
প্রত্যক্ষদর্শীরা জানান, ছাদে ওই দুই শিক্ষার্থীর সঙ্গে আতিকুর রহমানের কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে তিনি নিবিরকে চড় মারেন। প্রতিবাদ করতে গেলে তাঁকে ধাক্কা দেন আতিকুর। এতে পড়ে গিয়ে নিবিরের কনুইয়ে আঘাত লাগে। পরে সৌরভ কাব্য প্রতিবাদ করলে তাঁকে নাকে ঘুষি মারা হয়। এতে তাঁর নাক দিয়ে রক্ত পড়তে থাকে।
১ ঘণ্টা আগে
তারাবির নামাজ শেষে বাড়ি ফিরছিলেন আলামিন। পথে একদল দুর্বৃত্ত তাঁর ওপর হামলা চালিয়ে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর জখম করে পালিয়ে যায়। পরে স্থানীয় বাসিন্দারা তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
২ ঘণ্টা আগে