
বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী মো. শরীফুল আলম বলেছেন, ফ্যাসিস্ট আমলে দেশের জুট মিল, তাঁত মিলসহ বিভিন্ন শিল্পপ্রতিষ্ঠান বন্ধ করে লুটপাট করা হয়েছে। বন্ধ শিল্পপ্রতিষ্ঠানগুলো পুনরায় চালুর উদ্যোগ নেওয়া হচ্ছে এবং এ বিষয়ে প্রধানমন্ত্রীর কাছে প্রস্তাব পাঠানো হয়েছে।
আজ শনিবার দুপুর ১২টায় সিরাজগঞ্জের মিরপুরে তাঁত প্রশিক্ষণকেন্দ্র ও বেসিক সেন্টারের উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, সিরাজগঞ্জের বেসিক সেন্টারকে আধুনিক প্রশিক্ষণকেন্দ্র হিসেবে গড়ে তোলার পরিকল্পনা রয়েছে। এখানে প্রয়োজনীয় প্রায় সব ধরনের সুবিধা রয়েছে। তাঁতশিল্পের জন্য জেলায় প্রায় ৬৫ কোটি টাকার ঋণ বিতরণ করা হয়েছে। পর্যায়ক্রমে তাঁতিদের আরও সহযোগিতা দেওয়া হবে।
শরীফুল আলম বলেন, অতীতে অনেক মানুষ নির্যাতনের শিকার হয়েছেন। জনগণ ভোটাধিকার ও ন্যায্য অধিকার প্রতিষ্ঠার জন্য আন্দোলন করেছে। বর্তমান সরকার মানুষের কল্যাণে কাজ করছে এবং প্রান্তিক জনগোষ্ঠীর উন্নয়নে কাজ অব্যাহত রাখবে। এ জন্য সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান তিনি।
নিজের বিরুদ্ধে শতাধিক মামলা রয়েছে উল্লেখ করে শরীফুল আলম জানান, তিনি নানা ষড়যন্ত্রের শিকার হয়েছেন। তবে দেশের উন্নয়ন ও গ্রামীণ জনগোষ্ঠীকে স্বাবলম্বী করতে সরকার কাজ করে যাচ্ছে। গ্রাম উন্নত হলে দেশও এগিয়ে যাবে।
প্রতিমন্ত্রী আরও বলেন, কৃষকদের কোটি কোটি টাকার কৃষিঋণ পরিশোধ করা হয়েছে। সরকার গ্রামাঞ্চলে নতুন উদ্যোক্তা তৈরি এবং স্থানীয় অর্থনীতিকে শক্তিশালী করতে চায়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের সচিব শরফ উদ্দিন আহমদ চৌধুরী। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু। এ সময় জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু, জেলা প্রশাসক আমিনুল ইসলাম, পুলিশ সুপার সাইফুল ইসলাম সানতুসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক) ‘আমাদের চট্টগ্রাম’ নামে ওয়ান-স্টপ সিটিজেন সার্ভিস অ্যাপ্লিকেশন অ্যান্ড ম্যানেজমেন্ট সিস্টেম চালু করেছে। নতুন এই ডিজিটাল প্ল্যাটফর্মের মাধ্যমে নাগরিকেরা ঘরে বসেই বিভিন্ন নাগরিক সমস্যা জানাতে পারবেন এবং অভিযোগ নিষ্পত্তির অগ্রগতি সরাসরি অনুসরণ করতে পারবেন।
২৯ মিনিট আগে
ইসমাইল হোসেন পেশায় একজন ব্যবসায়ী। পাশাপাশি তিনি মতিঝিল থানাধীন ব্রাদার্স ইউনিয়ন ক্লাবের পাশে কোরবানির অস্থায়ী গরুর হাটের ইজারাদার। গত ১৫ মে রাত সাড়ে ১১টার দিকে মতিঝিল থানাধীন এজিবি কলোনীতে অবস্থানকালে তাঁর ব্যবহৃত মোবাইলে হোয়াটসঅ্যাপে কল আসে। কল রিসিভ করার পর আসামি গরুর হাটে অংশীদার হিসেবে...
৩২ মিনিট আগে
ফিফা বিশ্বকাপ ২০২৬-এর ফাইনাল ম্যাচকে কেন্দ্র করে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ক্যাম্পাসে নিরাপত্তা জোরদার করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। শিক্ষার্থী ও ক্যাম্পাসের সার্বিক নিরাপত্তার স্বার্থে ১৯ জুলাই (রোববার) সন্ধ্যা ৬টা ৩০ মিনিট থেকে ২০ জুলাই (সোমবার) ভোর ৬টা পর্যন্ত বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে...
৩৯ মিনিট আগে
পটুয়াখালীর মির্জাগঞ্জের মাধবখালী ইউনিয়ন পরিষদের (ইউপি) সাবেক চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি কাজী মিজানুর রহমান লাভলুর বসতঘর খননযন্ত্র (এক্সকাভেটর) দিয়ে গুঁড়িয়ে দিয়েছে একদল ব্যক্তি। এ সময় ঘরে থাকা মূল্যবান মালপত্র, স্বর্ণালংকার ও টাকা লুটের অভিযোগ তুলেছে ক্ষতিগ্রস্ত পরিবার।
১ ঘণ্টা আগে