
দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু বলেছেন, যারা সমাজের আইনশৃঙ্খলা নষ্ট করে দিচ্ছে। যারা সামান্য বিষয়কে বিশালাকারে তৈরি করার চেষ্টা করছে। তারা সমাজের শত্রু, দেশের শত্রু। এসব বিশৃঙ্খলাকারীদের ব্যাপারে কোনো ছাড় হবে না।
আজ বুধবার বিকেলে লালমনিরহাটের আদিতমারী উপজেলার দুর্গাপুর গন্ধমরুয়া গ্রামে জুয়াড়িদের হামলায় নিহত কলেজশিক্ষক আরিফুলের বাড়িতে গিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ত্রাণমন্ত্রী এসব কথা বলেন।
দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী বলেন, ‘অতি অল্প সময়ে তদন্ত শেষ করে কলেজশিক্ষক আরিফুল হত্যা মামলার অভিযোগপত্র আদালতে দাখিল করা হবে। দাখিলের পরই বিচারকাজ শুরু করে অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হবে।’
আসাদুল হাবিব দুলু আরও বলেন, ‘সবচেয়ে বড় বিষয় পরিবারটা অসহায় হয়ে পড়েছে। দুটি ছোট বাচ্চা, সবশেষ ছোট বাচ্চাটা তার বাবাকে দেখতে পারেনি। তাদের যাতে কর্মসংস্থানের ব্যবস্থা হয়, সে ব্যবস্থাও আমরা করব।’
এর আগে ত্রাণমন্ত্রী কলেজশিক্ষক আরিফুল ইসলামের পরিবারকে নগদ অর্থ সহায়তা প্রদান করেন। এ সময় তাঁর সঙ্গে ছিলেন লালমনিরহাটের জেলা প্রশাসক রাশেদুল হক প্রধান, জেলা পরিষদ প্রশাসক একেএম মমিনুল হকসহ বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা।
প্রসঙ্গত, মাদক ও অনলাইন জুয়ার প্রতিবাদ করায় ১ আগস্ট দুর্বৃত্তদের হামলায় গুরুতর আহত হয়ে ২১ দিন পর ২১ আগস্ট ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান লালমনিরহাট সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজের শিক্ষক আরিফুল ইসলাম। তাঁর মৃত্যুর খবরে বিক্ষুব্ধ জনতা অভিযুক্তদের ৮টি বাড়িতে ভাঙচুর, লুটপাট ও তিনটিতে অগ্নিসংযোগ করে।

রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর এলাকায় এক প্রবাসীর স্বজনের কাছ থেকে ২০০ গ্রাম স্বর্ণালংকার ছিনতাইয়ের অভিযোগে বিএনপি-ছাত্রদলের দুই নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—বিমানবন্দর থানা ছাত্রদলের সভাপতি রিপন ও বিমানবন্দর সাংগঠনিক ইউনিট বিএনপির সভাপতি আব্দুর রউফ...
৩৪ মিনিট আগে
কুড়িগ্রামে বিয়ে বাড়িতে এক তরুণকে হত্যার অভিযোগে করা মামলার এক আসামিকে সশ্রম যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। আজ রোববার জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মোসাম্মৎ ইসমত আরা এই আদেশ দেন। একই সঙ্গে আসামিকে ৫০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও এক বছর বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেন আদালত।
৪১ মিনিট আগে
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের নতুন ভারপ্রাপ্ত রেজিস্ট্রার হিসেবে এ এইচ এম আসলাম হোসেনকে নিয়োগ দেওয়া হয়েছে। রোববার বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।
১ ঘণ্টা আগে
কুমিল্লার দেবিদ্বার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দালালের হামলায় তিন আনসার সদস্য আহত হয়েছেন বলে অভিযোগ উঠেছে। স্থানীয় লোকজন ও আনসার সদস্যরা আক্তার হোসেন নামে এক ব্যক্তিকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেন। হাসপাতাল কর্তৃপক্ষ মামলা করার প্রস্তুতি নিচ্ছে।
১ ঘণ্টা আগে