
গাইবান্ধার সুন্দরগঞ্জে নিখোঁজের ২০ দিন পেরিয়ে গেলেও এক শিক্ষার্থীর সন্ধান মেলেনি। গত ১১ আগস্ট থেকে তার কোনো সন্ধান পাচ্ছেন না পরিবার ও স্বজনেরা। এতে চরম আতঙ্ক আর উৎকণ্ঠায় দিন কাটছে তাঁদের। এ ঘটনায় থানায় একটি সাধারণ ডায়েরিও (জিডি) করেছেন ওই শিক্ষার্থীর মা।
নিখোঁজ ওই শিক্ষার্থীর বাড়ি উপজেলার বামনডাঙা ইউনিয়নের ফলগাছা মনিরাম গ্রামে। সে স্থানীয় একটি মাধ্যমিক বিদ্যালয় থেকে এ বছর এসএসসি পাশ করেছে।
নিখোঁজ শিক্ষার্থীর বাবা বলেন, ‘বাড়িতে থাকি না আমি। ঢাকায় একটি প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে চাকরি করি। আমার পরিবার ও স্বজনেরা সম্ভাব্য সব জায়গায় খোঁজাখুঁজি করেছে। এখন পর্যন্ত মেয়ের কোনো সন্ধান পায়নি।’
নিখোঁজ শিক্ষার্থীর মা বলেন, ‘ও আমার পরিবারের বড় মেয়ে। পরীক্ষার রেজাল্টে মেয়েসহ আমরা সবাই খুশি। খুশির খবর প্রতিবেশীদের জানাতে বাড়ি থেকে বেরিয়ে আর ফেরেনি। পরে আত্মীয়স্বজন, বন্ধু বান্ধবীদের সঙ্গে কথা বললেও কোনো সন্ধান দিতে পারেনি। পরে থানায় জিডি করেছি। এখন পর্যন্ত তাঁরাও কোনো সন্ধান দিতে পারেননি। মেয়ে এখন আমার বেঁচে আছে না-কি নাই, কিছুই তো বলতে পারছি না।’
সুন্দরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীন মোহাম্মদ আমানুল্লাহ বলেন, ‘বিষয়টি নিয়ে আন্তরিকতার সঙ্গে কাজ করছে পুলিশ। আশা করছি খুব অল্প সময়ের মধ্যেই পজিটিভ কিছু একটা হবে।’

কক্সবাজারের রামু উপজেলার ফতেখাঁরকুল ইউনিয়নের সিকদারপাড়া এলাকায় ট্রেনে কাটা পড়ে মো. আবদুল্লাহ (৩৮) নিহত হয়েছেন। সোমবার সকাল ১০টার দিকে কক্সবাজার-চট্টগ্রাম রেলপথে এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছে রামু থানা পুলিশ।
৩ মিনিট আগে
পটুয়াখালীর রাঙ্গাবালীতে বিএনপির দুই পক্ষের সংঘর্ষে অন্তত ১৪ জন আহত হয়েছেন। গতকাল রোববার রাত আটটার দিকে উপজেলার চরমোন্তাজ ইউনিয়নের চরআন্ডা সাগরপাড় বাজারে এ ঘটনা ঘটে। আহত ব্যক্তিদের কয়েকজনকে গলাচিপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
৩ মিনিট আগে
জাতীয় সংসদ ভবন এলাকায় ছিনতাইকারী ব্যাগ ধরে টান দেওয়ায় অটোরিকশা থেকে পড়ে প্রধান শিক্ষক রনজিলা পারভিনের মৃত্যুর ঘটনায় দায়ের করা মামলায় গ্রেপ্তার তিন আসামিকে ৫ দিনের রিমান্ডে নেওয়া হয়েছে। আজ সোমবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ছিদ্দিক আজাদ রিমান্ডে নেওয়ার এই নির্দেশ দেন।
৮ মিনিট আগে
মানিকগঞ্জের সাটুরিয়ায় লাইলী বেগম ওরফে ফাতেমা হত্যার ঘটনায় ১৮ বছরের সম্পর্ক ও বিয়ে নিয়ে বিরোধের জেরে হত্যার অভিযোগ করেছে পুলিশ। ঘটনার ২৪ ঘণ্টার মধ্যে ঢাকার পল্লবী থেকে আফছার নামে এক ব্যক্তিকে গ্রেপ্তারের দাবি করেছে জেলা গোয়েন্দা পুলিশ।
১০ মিনিট আগে