Ajker Patrika

৫০ গ্রাম হেরোইন রাখার দায়ে যুবকের যাবজ্জীবন কারাদণ্ড

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
৫০ গ্রাম হেরোইন রাখার দায়ে যুবকের যাবজ্জীবন কারাদণ্ড
প্রতীকী ছবি

চাঁপাইনবাবগঞ্জে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে করা মামলায় আব্দুল হালিম (৩১) নামের এক যুবককে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। সেই সঙ্গে ১০ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে আরও ছয় মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে।

মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) দুপুরে চাঁপাইনবাবগঞ্জের জেলা ও দায়রা জজ মো. হায়দার আলী খোন্দকার আসামির অনুপস্থিতিতে রায় দেন। হালিম গোমস্তাপুরের চৌডালা বিরামপাড়া গ্রামের ওমর আলীর ছেলে।

রাষ্ট্রপক্ষের আইনজীবী (পিপি) আব্দুল ওদুদ জানান, ২০২৩ সালের ২৯ ডিসেম্বর চৌডালা গ্রামে গোয়েন্দা পুলিশের (ডিবি) অভিযানে ৫০ গ্রাম হেরোইনসহ গ্রেপ্তার হন হালিম। পরদিন গোমস্তাপুর থানায় মামলা করেন ডিবির উপপরিদর্শক মোস্তাফিজুর রহমান।

২০২৪ সালের ২০ ফেব্রুয়ারি মামলার তদন্ত কর্মকর্তা ও ডিবির উপপরিদর্শক মাহফুজুর রহমান মামলার অভিযোগপত্র জমা দেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

আজ সৌভাগ্যের রজনী পবিত্র শবে বরাত

‘ভারতীয় ও সাপের সঙ্গে দেখা হলে আগে ভারতীয়কে মারো’, এপস্টেইন নথিতে কূটনীতিকের মন্তব্য

নির্বাচনে ১৬ সংস্থা থেকে ৩৪,৪৪২ জন পর্যবেক্ষক, বিএনপির উদ্বেগ

‘বিশ্বকাপে বাংলাদেশকে ফেরালে ভারতের বিপক্ষে খেলবে পাকিস্তান’

চীনকে মোকাবিলায় বাংলাদেশকেন্দ্রিক মার্কিন পরিকল্পনার বিপদ

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত