
কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগের মিছিলে ‘অর্থায়নের অভিযোগে’ সন্ত্রাসবিরোধী আইনের মামলায় গ্রেপ্তার দেখিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ডেপুটি রেজিস্ট্রার মুহাম্মদ লাভলু মোল্লাহ শিশিরকে কারাগারে পাঠানো হয়েছে। আজ মঙ্গলবার (১৮ নভেম্বর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মাসুম মিয়া তাঁকে কারাগারে পাঠানোর এই নির্দেশ দেন।
বিকেলে লাভলু মোল্লাহকে আদালতে হাজির করে শাহবাগ থানা-পুলিশ। তাঁকে কারাগারে আটক রাখার আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা শাহবাগ থানার এসআই আলামিন।
লাভলু মোল্লাহর পক্ষে জামিনের আবেদন করেন তাঁর আইনজীবী। আদালত জামিন নামঞ্জুর করে তাঁকে কারাগারে পাঠানোর আদেশ দেন।
রাষ্ট্রপক্ষের আইনজীবী শামসুজ্জামান দিপু বিষয়টি নিশ্চিত করেন।
গতকাল সোমবার লাভলু মোল্লাহকে আটক করে হেফাজতে নেয় শাহবাগ থানা-পুলিশ। পরে এই মামলায় গ্রেপ্তার দেখিয়ে তাঁকে আদালতে পাঠানো হয়। গত ১ জুন শাহবাগ থানায় মামলাটি করেন এসআই কামাল উদ্দিন মিয়া।
মামলার বিবরণে বলা হয়েছে, গত ৩১ মে ভোর সাড়ে ৬টার দিকে শাহবাগের পরীবাগ এলাকায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ মিছিল করে। অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে স্লোগান দেয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে তারা পালিয়ে যায়।
লাভলু মোল্লাহ এই মামলার আসামি। ছাত্রজীবনে তিনি নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের ঢাবির মাস্টারদা সূর্য সেন হল শাখা সভাপতি ছিলেন।
এর আগে শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. খালিদ মনসুর জানান, কিছুদিন আগে পুলিশ বাদী হয়ে একটি মামলা করেছে, যেখানে লাভলু মোল্লাহর বিরুদ্ধে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিলে অর্থ জোগানের প্রমাণ পাওয়া গেছে। এই মামলায় তাঁকে গ্রেপ্তার করা হয়েছে।
উল্লেখ্য, গতকাল সোমবার মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার মৃত্যুদণ্ডের রায়ের পর লাভলু তাঁর ফেসবুকে শেখ হাসিনার ছবিযুক্ত একটি ফটোকার্ড পোস্ট করেন। সেখানে লেখা ছিল, ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, আই ডোন্ট কেয়ার’। সেই পোস্টের পর তাঁকে হেফাজতে নেওয়া হয়।

চট্টগ্রাম-১৪ (চন্দনাইশ-সাতকানিয়া আংশিক) আসনে পাঁচ প্রার্থীর জামানত বাজেয়াপ্ত হয়েছে। এবারের সংসদ নির্বাচনে এই আসন থেকে আটজন প্রতিদ্বন্দ্বিতা করেন।
২১ মিনিট আগে
চাঁপাইনবাবগঞ্জে বোমা বানাতে গিয়ে বিস্ফোরণে পাঁচজন হতাহতের ঘটনায় মামলা করা হয়েছে। গতকাল শনিবার রাতে সদর মডেল থানার উপপরিদর্শক (এসআই) বেলাল হোসেন বাদী হয়ে মামলাটি দায়ের করেন। আজ রোববার (১৫ ফেব্রুয়ারি) সকালে সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নূরে আলম এই তথ্য নিশ্চিত করেছেন।
২৯ মিনিট আগে
ঝালকাঠির কাঠালিয়া উপজেলার আমুয়া ইউনিয়নের ছোনাউটা গ্রামে এক বাবা তাঁর মাদকাসক্ত ছেলেকে হত্যার দায় স্বীকার করেছেন। গতকাল শনিবার দিবাগত রাত আনুমানিক ৩টার ঘটনায় ভোর ৪টার দিকে নিজ বাড়ি থেকে পুলিশ বাবা আব্দুল বারেক খানকে (৫৫) আটক করে।
১ ঘণ্টা আগে
বগুড়ার গাবতলীতে সাইফুল ইসলাম (৪০) নামের এক ব্যবসায়ীর গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ রোববার (১৫ ফেব্রুয়ারি) সকালে নিজ বাড়ির সামনের জমি থেকে লাশটি উদ্ধার করা হয়।
১ ঘণ্টা আগে