
ফরিদপুরের নগরকান্দায় যাত্রীবাহী বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে। সংঘর্ষের তীব্রতায় বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের একটি পুকুরে পড়ে যায় এবং ট্রাকটি মহাসড়কের ওপর উল্টে যায়। এতে অন্তত ১৫ জন আহত হয়েছে বলে হাইওয়ে পুলিশ সূত্রে জানা গেছে।
আজ বুধবার (২ সেপ্টেম্বর) সকাল ৭টার দিকে ঢাকা-বরিশাল মহাসড়কের নগরকান্দা উপজেলার ডাঙ্গী ইউনিয়নের ভবুকদিয়া বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তবে এ ঘটনায় বড় ধরনের কোনো প্রাণহানির খবর পাওয়া যায়নি।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্র জানায়, সকালে ফরিদপুর থেকে ছেড়ে আসা ‘জে.আর পরিবহন’-এর একটি যাত্রীবাহী বাসের সঙ্গে ভাঙ্গা থেকে আসা একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে বাসটি সঙ্গে সঙ্গে মহাসড়কের পাশে থাকা পুকুরে গিয়ে পড়ে এবং ট্রাকটি রাস্তার ওপরেই উল্টে যায়।
দুর্ঘটনার পর স্থানীয় বাসিন্দারা দ্রুত উদ্ধার কাজে এগিয়ে আসেন। তাঁরা বাসের ভেতর থেকে আটকে পড়া যাত্রীদের উদ্ধার করে চিকিৎসার জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান।
দুর্ঘটনার পরপরই ঢাকা-বরিশাল মহাসড়কে কিছু সময়ের জন্য যান চলাচল ব্যাহত হয়। পরবর্তী সময়ে হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহায়তায় দুর্ঘটনাকবলিত গাড়ি দুটি সরিয়ে নিলে যান চলাচল পুনরায় স্বাভাবিক হয়।
ভাঙ্গা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হেলাল উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়েই পুলিশ উদ্ধার কার্যক্রমে অংশ নেয়। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে এবং এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

টাঙ্গাইলের সখীপুরে সড়ক থেকে আউয়াল শফী (৪৫) নামের এক স্বাস্থ্য সহকারীর লাশ উদ্ধার করা হয়েছে। আজ বুধবার বেলা পৌনে ১টার দিকে নলুয়া-বাসাইল সড়কের বাছেত খান উচ্চবিদ্যালয়ের পশ্চিম পাশে সড়ক থেকে লাশটি উদ্ধার করা হয়। নিহত আউয়াল শফী উপজেলার বোয়ালী গ্রামের মোশারফ হোসেনের ছেলে। তিনি উপজেলা স্বাস্থ্য ক
১ মিনিট আগে
নওগাঁর নিয়ামতপুরে পারিবারিক ঝগড়া থামাতে গিয়ে লাঠির আঘাতে সজল মালি (৩০) নামের এক প্রতিবন্ধী যুবকের মৃত্যু হয়েছে। আজ বুধবার (২ সেপ্টেম্বর) সকাল ৭ টার দিকে উপজেলার হাজিনগর ইউনিয়নের হাসুরা গ্রামে এ ঘটনা ঘটে।
৩৯ মিনিট আগে
বরিশালের মুলাদী উপজেলায় বৈদ্যুতিক খুঁটিতে উঠে ইন্টারনেট সেবা (ওয়াইফাই) সংযোগের কাজ করার সময় বিদ্যুতায়িত হয়ে মো. কামাল বিশ্বাস (৪৩) নামে এক যুবক গুরুতর দগ্ধ হয়েছেন। গতকাল মঙ্গলবার বিকেল ৪টার দিকে উপজেলার খাসের হাট বাজারসংলগ্ন পাটোয়ারী কান্দি গোঁজা এলাকায় এই দুর্ঘটনা ঘটে...
১ ঘণ্টা আগে
যাত্রাবাড়ী থানার উপপরিদর্শক (এসআই) মো. সাইদুজ্জামান বলেন, ভোরে ফ্লাইওভারের ওপর ধোলাই পাড় টনি টাওয়ারের সামনে কোনো এক যানবাহনের ধাক্কায় ওই নারী ঘটনাস্থলেই মারা যান।
১ ঘণ্টা আগে