
রাজধানীর শেরেবাংলা নগরে জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠান (নিটোর) বা পঙ্গু হাসপাতালের সামনের সড়ক অবরোধ করা হয়েছে। আজ বুধবার বেলা দেড়টায় হাসপাতালটিতে চিকিৎসাধীন জুলাই আন্দোলনে আহতরা এই সড়ক অবরোধ করেন।
ডিএমপির মোহাম্মদপুর ট্রাফিক জোনের সহকারী পুলিশ কমিশনার আসলাম সাগর আজকের পত্রিকাকে জানান, জুলাই-আগস্ট আন্দোলনে আহতদের খোঁজখবর নিতে সকালে স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগম পঙ্গু হাসপাতালে আসেন। সেখানে আহতদের অনেকেরই খোঁজখবর নেন। তবে আহত যাঁদের খোঁজখবর নিতে পারেননি, তাঁরাও তাঁদের কথা জানাতে না পেরে ক্ষুব্ধ হয়ে ওঠেন। একপর্যায়ে আহত ও তাঁদের পরিবারের লোকজন পঙ্গু হাসপাতালের সামনের সড়ক অবরোধ করেন।
এদিকে বেলা দেড়টার দিকে হাসপাতালের সামনে আগারগাঁও থেকে শ্যামলীমুখী সড়ক বন্ধ করে দেন হাসপাতালে চিকিৎসা নিতে আসা জুলাই আন্দোলনের আহতরা। ফলে শ্যামলীমুখী সড়কে গাড়ির চাপ যানজট দেখা দিয়েছে।
সড়ক অবরোধ করা আহতদের সঙ্গে কথা বলে সড়ক সচলের চেষ্টা চলছে বলে জানিয়েছে পুলিশ।

সাংবাদিক পরিচয় দিয়ে জনসমক্ষে ‘ভাই’ বলায় চটে গেলেন কুড়িগ্রাম সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আরিফুল ইসলাম। রোববার (৫ এপ্রিল) দুপুরে কুড়িগ্রাম পৌর শহরের সাহা ফিলিং স্টেশনে দেশ টেলিভিশনের জেলা প্রতিনিধি সাংবাদিক জুয়েল রানার সঙ্গে তিনি এমন আচরণ করেন।
২ ঘণ্টা আগে
মানিকগঞ্জে বজলুর রহমান খান রাবিল হত্যাকাণ্ডের প্রতিবাদে এবং জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও সর্বোচ্চ শাস্তির দাবিতে সংবাদ সম্মেলন ও মানববন্ধন কর্মসূচি পালন করেছে বন্ধু একাদশ। আজ রোববার (৫ এপ্রিল) দুপুরে মানিকগঞ্জে এই কর্মসূচি পালন করা হয়।
৩ ঘণ্টা আগে
মানিকগঞ্জের ঘিওরে অবৈধভাবে পরিচালিত একটি ব্যাটারি কারখানায় অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। আজ রোববার (৫ এপ্রিল) দুপুরে উপজেলার হেলিপ্যাড-সংলগ্ন এলাকায় অবস্থিত আল মুমিন ব্যাটারি কারখানায় এই অভিযান চালানো হয়। অভিযানে কারখানাটিকে দেড় লাখ টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে।
৩ ঘণ্টা আগে
রাজধানীর কদমতলীতে মো. শাহিন ব্যাপারী (২৭) হত্যা মামলার অন্যতম আসামি শাওন ওরফে চাপাতি শাওনকে (৩৫) গ্রেপ্তার করেছে র্যাব। আজ রোববার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় সংস্থাটি...
৩ ঘণ্টা আগে