
দিনাজপুরে পরিবহন শ্রমিকনেতা শেখ বাদশাকে গ্রেপ্তারের প্রতিবাদে কোতোয়ালি থানাসহ শহরের প্রধান প্রধান সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন বিক্ষুব্ধ শ্রমিকেরা। অবরোধে গোটা শহর অচল হয়ে পড়েছে এবং তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। এতে চরম ভোগান্তিতে পড়েছেন সাধারণ যাত্রী ও পথচারীরা।
এদিকে পরিস্থিতি সামাল দিতে গিয়ে আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে থানা প্রাঙ্গণে বাদশার সমর্থকদের সঙ্গে পুলিশ ও স্থানীয় বিএনপি কর্মীদের পাল্টাপাল্টি ধাওয়া ও সংঘর্ষ হয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল বুধবার রাত ৯টার দিকে গত ৫ আগস্টের একটি মামলায় শ্রমিকনেতা শেখ বাদশাকে গ্রেপ্তার করে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। এ খবর ছড়িয়ে পড়লে বুধবার রাত থেকেই দূরপাল্লার বাসসহ সব ধরনের যান চলাচল বন্ধ করে দেন পরিবহন শ্রমিকেরা।

পরদিন আজ বৃহস্পতিবার সকাল থেকে দিনাজপুর শহরের সরকারি কলেজ মোড়, ফুলবাড়ী বাসস্ট্যান্ড ও বালুয়াডাঙ্গাসহ শহরের প্রধান প্রবেশপথগুলোতে আড়াআড়ি যানবাহন দাঁড় করিয়ে ব্যারিকেড সৃষ্টি করা হয়।
আন্দোলনরত শ্রমিক আব্দুস সালাম বলেন, ‘শেখ বাদশাকে না ছাড়া পর্যন্ত আমরা সড়ক অবরোধ তুলব না। আমরা অবিলম্বে তাঁর নিঃশর্ত মুক্তি দাবি করছি।’
তবে অবরোধের এই পদক্ষেপকে সমর্থন করছেন না অন্য অনেক পরিবহন নেতা। জেলা পরিবহন শ্রমিকনেতা ও সাবেক আহ্বায়ক আব্দুল কাইয়ুম বিষয়টিকে আইনি প্রক্রিয়ার ওপর ছেড়ে দেওয়ার আহ্বান জানিয়েছেন।

তিনি বলেন, ‘শেখ বাদশাকে ৫ আগস্টের একটি মামলায় গ্রেপ্তার করা হয়েছে। এটি শ্রমিক-সংশ্লিষ্ট কোনো বিষয় নয়, এটি সম্পূর্ণ রাজনৈতিক বিষয়। তাঁর আইনজীবীরা আদালতের মাধ্যমে জামিনের আবেদন করতে পারেন। কিন্তু এভাবে শহর অবরুদ্ধ করে সাধারণ জনগণকে ভোগান্তিতে ফেলা মোটেও ঠিক নয়।’
দিনাজপুরের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম) মো. আনোয়ার হোসেন বলেন, শেখ বাদশা এজাহারনামীয় তিনটি মামলার আসামি। তাঁকে গ্রেপ্তারের পর অধিকাংশ শ্রমিক জানিয়েছেন, তাঁরা বিষয়টি আইনগতভাবে সমাধানে পুলিশকে সহযোগিতা করবেন। তবে শ্রমিকদের একটি অংশ থানার গেটে বাস ও ট্রাক রেখে প্রতিবন্ধকতা সৃষ্টি করে। তাঁদের সঙ্গে আলোচনা হয়েছে। আশা করছি, শিগগিরই সমস্যার সমাধান হবে।
অবরোধের কারণে দিনাজপুর থেকে দূরপাল্লার ও অভ্যন্তরীণ সব রুটে বাস ও ভারী পরিবহন চলাচল বন্ধ রয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে শহরজুড়ে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

টাঙ্গাইলের ঘাটাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে বিপুল পরিমাণ সরকারি ওষুধ পাচারের চেষ্টাকালে ওষুধবোঝাই একটি পিকআপ আটক করেছে স্থানীয় জনতা। গতকাল বুধবার দিবাগত রাতে ভূঞাপুরের গোবিন্দাসী টি-রোড এলাকা থেকে পিকআপটি আটক করা হয়। পরে পুলিশ গিয়ে ওষুধসহ গাড়িটি থানা হেফাজতে নিয়ে যায়...
৬ মিনিট আগে
চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার রামদাসপুর সীমান্তে ভারত থেকে ছয়জনকে অবৈধভাবে বাংলাদেশে পাঠানোর (পুশ ইন) চেষ্টা ব্যর্থ করে দিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ৬টার দিকে সীমান্ত পিলার ২১৬/এমপি সংলগ্ন রামদাসপুর বিওপি এলাকায় এ ঘটনা ঘটে...
১ ঘণ্টা আগে
গাজীপুরে ঝুটের গোডাউনে অগ্নিকাণ্ডে পুড়ে গেছে ১২টি গোডাউন। প্রাথমিকভাবে জানা গেছে, ফায়ার সার্ভিসের চার ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে এসেছে। এর আগে আজ বৃহস্পতিবার (২৭ আগস্ট) ভোর সাড়ে ৫টার দিকে দেউলিয়াবাড়ি এলাকায় ঝুটের গোডাউনে আগুন লাগে।
২ ঘণ্টা আগে
রংপুরে অবসরপ্রাপ্ত শিক্ষক গণপতি চক্রবর্তীসহ তাঁর পরিবারের চার সদস্য হত্যাকাণ্ড নিয়ে পুলিশের বয়ান, তদন্ত ঘিরে নানা প্রশ্নের মধ্যে ফের নতুন তথ্য দিয়েছে পুলিশ। আদালতে আসামিদের জবানবন্দির বরাতে পুলিশ বলছে, ঘটনার দিন (শুক্রবার) সকালে গণপতি চক্রবর্তী তাঁর বাড়ির ছাদে হাঁটতে গেলে সেখানে...
২ ঘণ্টা আগে