রাজশাহীর মোহনপুর উপজেলায় সাড়ে তিন বছরের এক শিশুকে বাড়ির ছাদে ডেকে নিয়ে ধর্ষণচেষ্টার অভিযোগ উঠেছে প্রতিবেশী দারাজ মৃধার (৫০) বিরুদ্ধে। গতকাল শুক্রবার এ ঘটনা ঘটে। আজ শনিবার দুপুরে শিশুটিকে শারীরিক পরীক্ষার জন্য রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের ওয়ান-স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) ভর্তি করা হয়েছে।
স্বজনদের অভিযোগ, শুক্রবার বিকেলে দারাজ মৃধা শিশুটিকে তাঁর বাড়ির ছাদে ডেকে নিয়ে ধর্ষণের চেষ্টা করেন। বিষয়টি প্রতিবেশীরা টের পেলে দারাজ বাড়ি থেকে পালিয়ে যান।
পরে শিশুটিকে উদ্ধার করে মোহনপুর থানায় নেওয়া হয়। স্বজনদের দাবি, পুলিশের পক্ষ থেকে আইনি সহযোগিতা না পেয়ে শিশুটিকে চিকিৎসার জন্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক শিশু ও স্বজনদের কাছ থেকে ঘটনা শুনে শিশুটিকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়ে দেন।
স্বজনদের ভাষ্য, অভিযুক্ত দারাজ মৃধার পক্ষের কিছু ব্যক্তির চাপের মুখে শিশুটিকে হাসপাতালে ভর্তি না করে বাড়িতে নিয়ে যাওয়া হয়। রাতে শিশুটির শারীরিক অবস্থার অবনতি হলে আজ দুপুরে স্থানীয়দের সহযোগিতায় তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের ওসিসিতে ভর্তি করানো হয়।
শিশুটির মা বলেন, ‘কৌশলে দারাজ মৃধা তাঁর বাড়ির ছাদে মেয়েকে ডেকে নেয়। পরে ধর্ষণের চেষ্টা করে। এই কর্মকাণ্ড কিছুতেই মেনে নিতে পারছি না। এ ঘটনার কঠিন বিচার দাবি করছি।’
ঘটনায় অভিযুক্ত দারাজ মৃধার দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন এলাকাবাসীও।
মোহনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বলেন, ‘খবর পেয়ে পুলিশ পাঠিয়ে শিশুটিকে উদ্ধার করে শারীরিক পরীক্ষার জন্য ওসিসিতে ভর্তি করা হয়েছে। বিষয়টি নিয়ে তদন্ত করা হচ্ছে। লিখিত অভিযোগ পেলে অভিযুক্ত ব্যক্তির বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।’

রাজধানীর বনানীর সাততলা বস্তি এলাকায় বিদ্যুতের লাইনে সংযোগ দিতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে ইকবাল হোসেন (৩৫) নামে এক ইলেকট্রেশিয়ানের মৃত্যু হয়েছে। আজ শনিবার বেলা ৩টার দিকে বনানী সাততলা বস্তির একটি বাসায় বিদ্যুতের সংযোগ দেওয়ার সময় এ দুর্ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় স্বজনরা তাঁকে ঢাকা...
৫ মিনিট আগে
শিক্ষামন্ত্রীর নির্দেশনা ও রাজশাহী শিক্ষা বোর্ডের জরুরি উদ্যোগে নাটোরের লালপুরের আব্দুলপুর সরকারি কলেজের প্রতারণার শিকার আট শিক্ষার্থী এইচএসসি পরীক্ষায় অংশ নেওয়ার সুযোগ পেয়েছেন। শনিবার বাগাতিপাড়া সরকারি কলেজ কেন্দ্রে তাঁরা পরবর্তী পরীক্ষায় অংশ নেন। এই ঘটনায় এক অভিযুক্ত ব্যক্তিকে আটক করে কারাগারে
৮ মিনিট আগে
লক্ষ্মীপুরের প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয়ের এক অনুষ্ঠানে পানিসম্পদ মন্ত্রী শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি বলেছেন, সাধারণ শিক্ষার পাশাপাশি হাইস্কুলে কারিগরি শিক্ষায় সরকারের সর্বোচ্চ অগ্রাধিকার থাকবে। তিনি নোয়াখালী-লক্ষ্মীপুর রেললাইন প্রকল্প শিগগির অনুমোদন পাওয়ার আশাও ব্যক্ত করেন।
১০ মিনিট আগে
মুন্সিগঞ্জের টঙ্গিবাড়ীর দিঘীরপাড় ইউনিয়নের কান্দারবাড়ি নদীভাঙনকবলিত এলাকা পরিদর্শন করেছেন মুন্সিগঞ্জ-২ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আব্দুস সালাম আজাদ। স্থানীয়রা নদীভাঙন রোধ ও দিঘীরপাড় সেতু নির্মাণের দাবিতে গণস্বাক্ষরসংবলিত স্মারকলিপি দেন। এমপি দ্রুত উদ্যোগ নেওয়ার আশ্বাস দিয়েছেন।
১৩ মিনিট আগে