
নাটোরের গুরুদাসপুরে লাশবাহী একটি অ্যাম্বুলেন্সের সঙ্গে কাভার্ড ভ্যানের মুখোমুখি সংঘর্ষে আটজন আহত হয়েছেন। আহত চারজনকে আশঙ্কাজনক অবস্থায় রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে পাঠানো হয়েছে। আজ সোমবার দুপুরে বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কের গুরুদাসপুরের তালবাড়িয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
বনপাড়া হাইওয়ে পুলিশ জানায়, গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল থেকে রফিকুল ইসলাম নামের এক ব্যক্তির লাশ নিয়ে স্বজনেরা অ্যাম্বুলেন্সে করে নাটোরের বড়াইগ্রামে যাচ্ছিলেন।
তালবাড়িয়া এলাকায় পৌঁছালে ঢাকাগামী আরএফএল কোম্পানির একটি কাভার্ড ভ্যান ও লাশবাহী অ্যাম্বুলেন্সের মুখোমুখি সংঘর্ষ হয়।
সংঘর্ষে দুমড়েমুচড়ে যাওয়া অ্যাম্বুলেন্সটি মহাসড়কের পাশে বিলের পানিতে পড়ে যায়। এতে আটজন আহত হন। আহত ব্যক্তিদের বেশির ভাগের বাড়ি গাজীপুরের কাপাসিয়া এলাকায় বলে জানা গেছে।
খবর পেয়ে গুরুদাসপুর থানা-পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে আহত ব্যক্তিদের উদ্ধার করে হাসপাতালে পাঠান।
বনপাড়া হাইওয়ে থানার সার্জেন্ট প্রিয়ংকর রায় বলেন, দুর্ঘটনার পর অ্যাম্বুলেন্স ও কাভার্ড ভ্যান জব্দ করা হয়েছে। এ ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।
গুরুদাসপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হান্নান বলেন, দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

জাতীয় সংসদ ভবন এলাকায় ছিনতাইকারী ব্যাগ ধরে টান দেওয়ায় অটোরিকশা থেকে পড়ে প্রধান শিক্ষক রনজিলা পারভিনের মৃত্যুর ঘটনায় দায়ের করা মামলায় গ্রেপ্তার তিন আসামিকে ৫ দিনের রিমান্ডে নেওয়া হয়েছে। আজ সোমবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ছিদ্দিক আজাদ রিমান্ডে নেওয়ার এই নির্দেশ দেন।
৪ মিনিট আগে
মানিকগঞ্জের সাটুরিয়ায় লাইলী বেগম ওরফে ফাতেমা হত্যার ঘটনায় ১৮ বছরের সম্পর্ক ও বিয়ে নিয়ে বিরোধের জেরে হত্যার অভিযোগ করেছে পুলিশ। ঘটনার ২৪ ঘণ্টার মধ্যে ঢাকার পল্লবী থেকে আফছার নামে এক ব্যক্তিকে গ্রেপ্তারের দাবি করেছে জেলা গোয়েন্দা পুলিশ।
৬ মিনিট আগে
ছাত্র আন্দোলনের মুখে চেয়ারম্যানের পদ ত্যাগ করলেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) কোস্টাল স্টাডিজ অ্যান্ড ডিজাস্টার ম্যানেজমেন্ট বিভাগের অধ্যাপক হাফিজ আশরাফুল হক। আজ সোমবার রাতে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর মেহেদী হাসান সোহাগ এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি আজকের পত্রিকাকে বলেন, অধ্যাপক হাফিজ আশরাফুল হক
১১ মিনিট আগে
জামালপুর সদরে বাস ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে। সন্ধ্যায় রাজিব পরিবহনের একটি বাসের সঙ্গে একটি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে বাসটি উল্টে অটোরিকশার ওপর পড়ে যায়।
১৭ মিনিট আগে