
টাঙ্গাইল-৮ (সখীপুর-বাসাইল) আসনের সাবেক সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট জোয়াহেরুল ইসলাম (৭০) ভারতের পশ্চিমবঙ্গের কলকাতার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। এই তথ্য নিশ্চিত করে আজ রোববার দুপুরে জোয়াহেরুলের ছোট ভাই ও যাদবপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান এ কে এম আতিকুর রহমান আতোয়ার বলেন, ‘সবকিছু ঠিক থাকলে আজ রাতে মরদেহ দেশে আসার কথা রয়েছে। এ কারণে আমরা সব প্রস্তুতি নিয়ে রেখেছি।’
প্রবীণ এই আওয়ামী লীগ নেতার পারিবারিক সূত্র জানায়, গত শুক্রবার রাত সাড়ে ১০টার দিকে কলকাতার দমদম এলাকার ফনিক্স মেডিকেল সেন্টার নামের একটি বেসরকারি হাসপাতালে জোয়াহেরুল ইসলামের মৃত্যু হয় (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি স্ত্রী, তিন মেয়ে ও নাতি-নাতনিসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। টাঙ্গাইলের সখীপুর উপজেলার বেড়বাড়ি গ্রামে তাঁর লাশ দাফনের প্রস্তুতি চলছে।
জোয়াহেরুল ২০১৮ সালের নির্বাচনে টাঙ্গাইল-৮ আসনের সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন। ছাত্রজীবন থেকেই তিনি রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন। প্রাচ্যের আলিগড়খ্যাত টাঙ্গাইলের সরকারি সা’দত কলেজ ছাত্র সংসদ নির্বাচনে তিনি ছাত্রলীগ মনোনীত প্যানেল থেকে ভিপি নির্বাচিত হয়ে দুই মেয়াদে দায়িত্ব পালন করেন। এ কারণে তৃণমূলের নেতা-কর্মীদের কাছে তিনি ভিপি জোয়াহের নামেই বেশি পরিচিত ছিলেন।
২০২৪ সালের ৫ আগস্ট শেখ হাসিনার সরকারের পতনের পর ভারতে আত্মগোপন করেন জোয়াহেরুল ইসলাম। গত ১৯ ফেব্রুয়ারি শারীরিক নানা জটিলতা নিয়ে কলকাতার দমদম এলাকার একটি বেসরকারি মেডিকেল সেন্টারে ভর্তি হন। অবস্থার অবনতি হওয়ায় তাঁকে লাইফ সাপোর্টে রাখা হয়। ২৭ ফেব্রুয়ারি রাতে তিনি শেষনিশ্বাস ত্যাগ করেন। কার্যক্রম নিষিদ্ধ থাকায় সাবেক এই এমপির মৃত্যুতে স্থানীয় আওয়ামী লীগের নেতা-কর্মী ও সমর্থকেরা কোনো মন্তব্য করেননি। তবে কয়েকজন নেতা সামাজিক যোগাযোগমাধ্যমে শোক জানিয়েছেন।
জোয়াহেরুল ইসলামের ছোট ভাই ইউপি চেয়ারম্যান এ কে এম আতিকুর রহমান আতোয়ার আজকের পত্রিকাকে বলেন, ‘দুই দেশের দূতাবাসের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। স্থলপথে মরদেহ দেশে আনার চেষ্টা করছি। সবকিছু ঠিক থাকলে আজ রাতেই মরদেহ গ্রামের বাড়ি পৌঁছাবে। সখীপুরের বেড়বাড়ি গ্রামে পারিবারিক কবরস্থানে তাঁকে দাফনের প্রস্তুতি চলছে।’

অনুসন্ধান শেষে দুদক দেখতে পায়, শেখ সেলিম তার জ্ঞাত আয়ের উৎসের সঙ্গে অসংগতিপূর্ণ ১৩ কোটি ৫৯ লাখ ১৮ হাজার ৬০ টাকার সম্পদ অর্জন ও দখলে রেখেছেন। এ অভিযোগে তার বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪-এর ২৭ (১) ধারায় একটি মামলা রুজুর অনুমোদন দেওয়া হয়েছে...
৯ মিনিট আগে
বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজের (শজিমেক) সাবেক ও বর্তমান শিক্ষার্থীদের উপস্থিতিতে গঠিত হয়েছে ‘অ্যালামনাই অ্যাসোসিয়েশন’-এর আহ্বায়ক কমিটি। সর্বসম্মতিক্রমে কমিটির আহ্বায়ক মনোনীত হয়েছেন প্রধানমন্ত্রীর সহকারী ব্যক্তিগত চিকিৎসক ডা. আ ন ম মনোয়ারুল কাদির বিটু। আর সদস্যসচিব হয়েছেন ডা. মু. জহুরুল হক।
১১ মিনিট আগে
নগরবাসীকে সঙ্গে নিয়ে শতভাগ দুর্নীতিমুক্ত প্রতিষ্ঠান ও খুলনাকে গ্রিন সিটি হিসেবে গড়ে তোলার অঙ্গীকার করেছেন খুলনা সিটি করপোরেশনের (কেসিসি) নবনিযুক্ত প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু। আজ রোববার (১ মার্চ) দুপুরে খুলনা নগর ভবনের দায়িত্ব গ্রহণ করার পর তিনি বক্তব্যে এ কথা বলেন।
২২ মিনিট আগে
কক্সবাজারের টেকনাফ সেন্ট মার্টিনসংলগ্ন গভীর সমুদ্রে অভিযান চালিয়ে মানব পাচারকারী অভিযোগে ১৫ জনকে আটক করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। একই সঙ্গে পাচারের উদ্দেশ্যে বন্দী থাকা নারী, শিশুসহ ১৫৩ জনকে উদ্ধার করা হয়। তাদের মালয়েশিয়ায় পাচারের চেষ্টা করা হচ্ছিল। আজ রোববার (১ মার্চ) বিকেলে কোস্ট গার্ডের গণমাধ্যম
২৬ মিনিট আগে