রাজধানীর পল্লবীতে স্বামী-স্ত্রীর মরদেহ উদ্ধার করা হয়েছে। আজ বুধবার বিকেল সোয়া ৪টার দিকে মিরপুর-১১-এর ‘বি’ ব্লকের ৩৫ নম্বর ভবনের একটি ফ্ল্যাটে এ ঘটনা ঘটে।
নিহত ব্যক্তিরা হলেন পাপ্পু ও তাঁর স্ত্রী দোলন আক্তার দোলা (২৮)। নিহত দোলনের বাড়ি বরগুনা সদর উপজেলায়।
ঘটনার পর ঘাতক গাউস মিয়াকে (৩৩) আটক করেছে পুলিশ। তাঁর বাড়ি গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলায়।
পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিউল আলম আজকের পত্রিকাকে বলেন, পল্লবীতে স্বামী-স্ত্রীকে হত্যা করা হয়েছে। পরকীয়ার জেরে এই কাণ্ড ঘটে থাকতে পারে। ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করা হয়েছে।

ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) প্রশাসক মো. শফিকুল ইসলাম খান বলেছেন, সরকার ও ডিএনসিসিকে প্রশ্নবিদ্ধ করতে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই দিয়ে তৈরি ছবি ব্যবহার করে উত্তরার মেট্রোরেল এলাকার পরিবেশ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে অপপ্রচার চালানো হয়েছে...
২ মিনিট আগে
চট্টগ্রাম ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক (এমডি) হিসেবে দায়িত্বভার গ্রহণ করেছেন প্রকৌশলী সেলিম মো. জানে আলম। স্থানীয় সরকার বিভাগের পরিচালক মনোয়ারা বেগম এর কাছ থেকে সোমবার (১ জুন) সকালে তিনি এই দায়িত্বভার গ্রহণ করেন।
১২ মিনিট আগে
টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার পাকুটিয়া চামড়ার হাটে কোরবানির ঈদ মৌসুমে বিপুল পরিমাণ চামড়া উঠলেও ক্রেতা সংকটে বিক্রি হচ্ছে না। দাম পড়ে যাওয়ায় ও খরচ বেড়ে যাওয়ায় মৌসুমি ব্যবসায়ীরা বড় ধরনের লোকসানের আশঙ্কা করছেন।
৩২ মিনিট আগে
সাতক্ষীরার সুন্দরবন রেঞ্জের মালঞ্চ নদী এলাকায় বনদস্যু ‘ডন বাহিনী’র সদস্যরা ছয় জেলেকে অপহরণ করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। অপহৃত জেলেদের মাথাপিছু ৩০ হাজার টাকা করে মুক্তিপণ দাবি করা হয়েছে। এ ঘটনায় একজন জেলে আহত হয়েছেন।
৩৫ মিনিট আগে