খুলনার পূর্ব রূপসায় পুলিশের বিশেষ অভিযানে রাজু মোড়ল নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। শুক্রবার ভোর ৫টার দিকে উপজেলার রামনগর গ্রাম থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। এ সময় তাঁর কাছ থেকে একটি বিদেশি পিস্তল ও দুই রাউন্ড গুলি উদ্ধার করেছে পুলিশ।
গ্রেপ্তার রাজু মোড়ল রামনগর গ্রামের ইমান আলী মোড়লের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রাজু মোড়ল খুলনার গ্রেনেড বাবুর বাহিনীর অন্যতম সক্রিয় সদস্য। তিনি দীর্ঘদিন ধরে পলাতক ছিলেন। বৃহস্পতিবার দিবাগত রাতের শেষ দিকে বাড়িতে ফেরার খবর পেয়ে পুলিশ সেখানে অভিযান চালায়। পরে তাঁকে পিস্তল ও গুলিসহ গ্রেপ্তার করা হয়।
খুলনা জেলা পুলিশ সুপার সরকার ওমর ফারুক বলেন, রাজু মোড়ল মামুন মীর হত্যা মামলার সন্দেহভাজন আসামি। তাঁকে দীর্ঘদিন ধরে খোঁজা হচ্ছিল। গোপন সংবাদের ভিত্তিতে তাঁর অবস্থান নিশ্চিত হয়ে অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়েছে।
পুলিশ সুপার আরও বলেন, রাজু মোড়ল খুলনার শীর্ষ সন্ত্রাসী হিসেবে পরিচিত গ্রেনেড বাবুর বাহিনীর অন্যতম সক্রিয় সদস্য। তাঁকে থানায় জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। জিজ্ঞাসাবাদে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে। এসব তথ্যের ভিত্তিতে পরবর্তী সময়ে অভিযান চালানো হবে।

রাজধানীর মিরপুরে মেট্রোরেলের পিলারে জুলাই আন্দোলনের গ্রাফিতি আঁকার কর্মসূচি শুরু করেছে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)। ‘লেটস রিমেক জুলাই গ্রাফিতি’ শীর্ষক এ কর্মসূচিতে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াসহ জুলাই আন্দোলনে নেতৃত্ব দেওয়া ব্যক্তিদের ছবি ও গ্রাফিতি আঁকার পরিকল্পনা রয়েছে।
৫ মিনিট আগে
নাটোরের গুরুদাসপুরে খেলার মাঠ উন্মুক্ত রাখার দাবিতে মানববন্ধন করেছে কিশোর, তরুণ ও যুবকেরা। আজ শুক্রবার বেলা ১১টার দিকে উপজেলার বিয়াঘাট ইউনিয়নের সাবগাড়ী হাটসংলগ্ন একটি বন্ধ বিদ্যালয়ের মাঠে এ কর্মসূচি পালন করা হয়। এতে নেতৃত্ব দেন অবসরপ্রাপ্ত সেনাসদস্য সাজন আনিছুর রহমান।
৭ মিনিট আগে
বরগুনার পায়রা নদীতে জাল তুলতে গিয়ে নিখোঁজ হওয়ার দুই দিন পর ওমর আলী গাজী (৫৫) নামের এক জেলের মরদেহ উদ্ধার করা হয়েছে। আজ শুক্রবার (৯ অক্টোবর) সকালে তালতলী উপজেলার তেঁতুলবাড়িয়া এলাকা থেকে নৌ পুলিশ তাঁর মরদেহ উদ্ধার করে।
১১ মিনিট আগে
নেত্রকোনার মোহনগঞ্জ উপজেলায় কংস নদের পাড়ের জঙ্গল থেকে ফজলুল রহিম কাজল (৫৫) নামে সাবেক এক সেনাসদস্যের লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহত ব্যক্তির গলায় রশি প্যাঁচানো ছিল। আজ শুক্রবার সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার বিরামপুর গ্রাম-সংলগ্ন এলাকা থেকে তাঁর লাশ উদ্ধার করা হয়।
১৫ মিনিট আগে