Ajker Patrika

কুমিল্লায় ৯২ লাখ টাকার ভারতীয় শাড়ি, থ্রি-পিসসহ দুই যান জব্দ

 কুমিল্লা প্রতিনিধি 
আপডেট : ২৩ আগস্ট ২০২৬, ১৫: ১৮
কুমিল্লায় ৯২ লাখ টাকার ভারতীয় শাড়ি, থ্রি-পিসসহ দুই যান জব্দ
ভারতীয় শাড়ি-থ্রি-পিসসহ জব্দ করা দুটি যানবাহন। ছবি: সংগৃহীত

কুমিল্লায় পৃথক অভিযান চালিয়ে ৯২ লাখ ৯০ হাজার ৫০০ টাকা মূল্যের অবৈধ ভারতীয় শাড়ি, থ্রি-পিসসহ বিভিন্ন পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ সময় চোরাচালানে ব্যবহৃত দুটি যানবাহনও জব্দ করা হয়।

আজ রোববার (২৩ আগস্ট) দুপুরে কুমিল্লা ব্যাটালিয়ন (১০ বিজিবি)-এর কোম্পানি অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মীর আলী এজাজ এ তথ্য জানান।

বিজিবি সূত্রে জানা যায়, চোরাচালান প্রতিরোধ ও আন্তসীমান্ত অপরাধ দমনে দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় নিয়মিত অভিযান পরিচালনা করছে কুমিল্লা ব্যাটালিয়ন (১০ বিজিবি)। এরই ধারাবাহিকতায় গতকাল শনিবার ভোরে দুটি পৃথক অভিযান চালায় বিজিবির বিশেষ টহল দল।

এর মধ্যে ভোর ৪টা ১০ মিনিটে চৌদ্দগ্রাম উপজেলার শিবেরবাজার বিওপির বিশেষ টহল দল সীমান্তের প্রায় ছয় কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে চৌয়ারা বাজার এলাকায় অভিযান চালায়। একই সময় ভোর ৪টা ৩০ মিনিটে আদর্শ সদর উপজেলার কটকবাজার পোস্টের বিশেষ টহল দল সীমান্তের প্রায় পাঁচ কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে পালপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে।

বিজিবি জানায়, অভিযানে মালিকবিহীন অবস্থায় থাকা যানবাহনে তল্লাশি চালিয়ে অবৈধ ভারতীয় বিভিন্ন ধরনের শাড়ি, থ্রি-পিস, রেডবুল ও মুভ মলম জব্দ করা হয়। এ সময় চোরাচালানে ব্যবহৃত দুটি যানবাহনও জব্দ করা হয়।

জব্দ করা পণ্য ও যানবাহনের আনুমানিক মূল্য ৯২ লাখ ৯০ হাজার ৫০০ টাকা বলে জানিয়েছে বিজিবি।

জব্দ করা মালামাল বিধি অনুযায়ী পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য কাস্টমস কর্তৃপক্ষের কাছে জমা দেওয়া হবে বলে বিজিবি জানিয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত