
জাতীয় বিশ্ববিদ্যালয়ের দুই সাবেক উপাচার্য অধ্যাপক ড. হারুন-অর-রশিদ ও অধ্যাপক ড. মো. মশিউর রহমানের দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। আজ মঙ্গলবার ঢাকা মহানগর দায়রা জজ ও সিনিয়র বিশেষ জজ আদালতের বিচারক মো. সাব্বির ফয়েজ নিষেধাজ্ঞা জারির এই নির্দেশ দেন।
দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত এই নিষেধাজ্ঞা জারি করেন। আদালতের বেঞ্চ সহকারী রিয়াজ হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।
দুদকের উপপরিচালক মুহাম্মদ জয়নাল আবেদীন অভিযোগ জানিয়ে দুই সাবেক উপাচার্যের দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে আবেদন করেন।
আবেদনে বলা হয়েছে, ‘জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ কর্তৃক বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির অভিযোগ’-এর অনুসন্ধান বিষয়ে তিন সদস্যবিশিষ্ট একটি অনুসন্ধান টিম গঠন করা হয়েছে। জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ কর্তৃক বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির অভিযোগের বিষয়ে অনুসন্ধান চলমান রয়েছে। অভিযোগসংশ্লিষ্ট ব্যক্তিরা দেশ ছেড়ে বিদেশে পলায়ন করতে পারেন বলে অনুসন্ধানকালে বিশ্বস্ত সূত্রে জানা গেছে। বিশ্ববিদ্যালয় বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির অভিযোগ তদন্তের স্বার্থে সাবেক দুই ভিসির দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি করা প্রয়োজন।

দেশের ১২টি সিটি করপোরেশনের মধ্যে অর্ধেকে প্রশাসক নিয়োগ দিয়েছে সরকার। নিয়োগপ্রাপ্তরা সবাই দলীয় রাজনীতির সঙ্গে সম্পৃক্ত। তবে এখনো রাজশাহী সিটি করপোরেশনসহ (রাসিক) ছয়টিতে প্রশাসক নিয়োগ হয়নি। ফলে প্রশাসক নিয়োগকে ঘিরে শুরু হয়েছে নানা তৎপরতা।
৩ মিনিট আগে
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) নৃবিজ্ঞান বিভাগের ২৯ ব্যাচের শিক্ষার্থী নাইমুদ্দীনকে মারধরের প্রতিবাদে ডিএমপির রমনা বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মো. মাসুদ আলমের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিতে শাহবাগ থানা ঘেরাও করেন শিক্ষার্থীরা। আজ মঙ্গলবার বেলা ১টার পর থেকে ঢাবির নৃবিজ্ঞান বিভাগের শিক্ষার্থীরা...
৬ মিনিট আগে
মাদারীপুর জেলার শিবচরে ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে পরিবহনে চাঁদাবাজি ও বাড়তি ভাড়া বন্ধে মহাসড়কের বিভিন্ন স্টপেজে ঝটিকা অভিযান পরিচালনা করেছেন মাদারীপুর-১ আসনের সংসদ সদস্য সাইদ উদ্দিন আহমাদ হানজালা।
১৪ মিনিট আগে
নেত্রকোনার মোহনগঞ্জ উপজেলায় এক ব্যবসায়ীর বসতঘরে চুরির ঘটনা ঘটেছে। এ সময় ঘরে থাকা স্বর্ণালংকার, নগদ টাকা ও টিভি-ফ্রিজসহ কয়েক লাখ টাকা মূল্যের মালপত্র নিয়ে গেছে চোরেরা। এ ঘটনায় ভুক্তভোগী ব্যবসায়ী রুপন সরকার বাদী হয়ে থানায় অভিযোগ করেছেন।
১৭ মিনিট আগে